December, 2021
নবীনগর উপজেলা শিক্ষা কমিটির সদস্য হলেন মো. আবু কাউছার
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লক্ষ্মীপুর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবু কাউছার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য মনোনীত হয়েছেন। তিনি নবীনগর উপজেলার সাবেক শ্রেষ্ঠ শিক্ষক ও উপজেলা শিক্ষা কমিটির সাবেক সদস্য ছিলেন। ২০ ডিসেম্বর ২০২১ খ্রি. ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে এ পদে মনোনীত করা হয়।কৃতজ্ঞতা জানায় মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব এবাদুল করিম বুলবুল। মো. আবু কাউছার উত্তর লক্ষ্মী পুর সাতঘর হাটি গ্রামের বাসিন্দা মো. জারুমিয়া এবং জাহেরা বেগমের ছেলে।
সরাইলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন
মোহাম্মদ মাসুদ,সরাইল॥ “বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা এক সূত্রে গাঁথা” এই শ্লোগান নিয়ে সরাইলে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেন। আজ ২২ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা মিলনায়তনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সভাপতিত্ব করেন সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল । প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শহিদ খালিদ জামিল খান । সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান,Read More
সরাইলে সড়ক দূর্ঘটনায় বাসের সহকারি নিহত
মোহাম্মদ মাসুদ,সরাইল।ঢাকা সিলেট মহাসড়কের সরাইলে ইসলামবাদ নামক স্থানে সড়ক দূর্ঘটনায় দিগন্ত বাসের সহকারি মো, জামান মিয়া (২৭) নামে একজন নিহত হয়েছে। নিহত জামান মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রামরাইল ইউনিয়নের ভোলাচং গ্রামের আরফুজ মিয়ার ছেলে। বুধবার সকাল ১১টার দিকে মাধবপুর থেকে ছেড়ে আসা৷ দিগন্ত খুশি পরিবহন (কুমিল্লা – ব ০৫-০০৪৭) নম্বরের বাসটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। সরাইলের ইসলামাবাদ স্থানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও বাসে থাকা যাত্রীরা জানায়, বাসটি মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। সরাইলের ইসলামাবাদ স্থানে এসে দরজায় দাড়িয়ে থাকা বাসের হেলপার হাত ফসকে গাড়ির চাকার নিচে পরে যায়। ঘটনাস্থলেই চাকায়Read More
পলিথিন-প্লাস্টিক থেকে পেট্রোল, এলপি গ্যাস ও ইউরিয়া উৎপাদন করতে চায় শিক্ষার্থীরা
নাসিরনগরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক::নাসিরনগর উপজেলায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ মেলায় অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মেলা শিক্ষার্থীরা স্বল্প খরচে পরিবেশবান্ধব জ¦ালানি উৎপাদনের প্রদর্শনী নিয়ে হাজির হন একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা। তারা দেখাচ্ছেন কিভাবে পলিথিন ও প্লাস্টিক গলিয়ে পেট্রোল, এলপি গ্যাস ও ইউরিয়া সার উৎপাদন করা সম্ভব। আবার আরেকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিকল্পিত গ্রামীণ জীবনযাত্রা ও ইউরিয়া সার প্রস্তুত এবং কলেজের শিক্ষার্থীরা মুঠোফোনের আসক্তি কমাতে নতুন অ্যাপসের মাধ্যমে ব্যবহারের সময় নিয়ন্ত্রণ করার প্রদর্শনীর আয়োজন করেন। উপজেলার আশুতোষRead More
বিজয়নগরে জঙ্গলে মিললো শিশুর লাশ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জঙ্গল থেকে রিয়াদ নামে ৯ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে বিজয়নগর থানা পুলিশ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার চম্পকনগর ইউনিয়নের গোপালপুর এলাকার জঙ্গল থেকে শিশু রিয়াদের লাশ উদ্ধার করে পুলিশ। শিশু রিয়াদ উপজেলার চম্পকনগর ইউনিয়নের জামালপুর গ্রামের ডালিম মিয়ার ছেলে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান জানান, চম্পকনগর জামালপুর মসজিদের উত্তর পাশের একটি জঙ্গলে শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। শিশুটির নাকে রক্ত বের হচ্ছিলো এবং মুখে ও গলায় দাগ ছিল। প্রাথমিকভাবে ধারনাRead More
এরশাদকে ফালায়া দিছি, কাজ হয়ে গেছে চলেন পালাই_ কিলিং মিশনের বর্ণনায় রাব্বি
মনিরুজ্জামান পলাশ : জেলার নবীনগরের আলোচিত চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তার সহকারী বাদল হত্যাকান্ডের ঘটনায় কাজীপাড়ার বাসিন্দা আশরাফুল ইসলাম রাব্বি’কে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার কসবা উপজেলার বিদ্যানগর গ্রাম থেকে তাকে নবীনগর থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকান্ডের বিম্তারিত পুলিশকে জানিয়েছে রাব্বি। জবানবন্দিতে রাব্বী জানায়, গত ১৭ ডিসেম্বর রাত ৯টা ৩৫ মিনিটে নজরুল রাব্বিকে নিয়ে এরশাদুলকে হত্যা করতে দুটি মোটর সাইকেলে করে বাড়ি থেকে বের হন। রাত ৯ টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌছে রাব্বি তার মোটর সাইকেল সামনে দাড় করিয়ে এরশাদুলের গাড়ি বেরিকেড দেয়।Read More
সরাইলে ‘ভাষা আন্দোলনে সরাইল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল মঙ্গলবার বিকেলে ‘ভাষা অন্দোলনে সরাইল’ শীর্ষক আলোচনা সভা হয়েছে। জাতীয় সংগীতের মধ্যদিয়ে উপজেলা পাবলিক লাইব্রেরিতে সরাইল প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ সুলেখক জিয়াউল হক মৃধা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল, সরাইল থানার ওসি আসলাম হোসেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, কবি সাংবাদিক মনির হোসেন, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া, আওয়ামীলীগ নেতা সৈয়দ তানবিরRead More
সরাইলে ৮০ জন নারীকে ইমপ্লান্ট ও আইইউডি
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইল পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অদরুয়াইল ইউনিয়নে ৮০ জন নারীকে ইমপ্লান্ট ও আইইউডি পদ্ধতির মাধ্যমে দীর্ঘ মেয়াদী জন্মনিরোধ করা হয়েছে। সোমবার উপজেলার অরুয়াইল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই জন্মনিরোধ করা হয়। ডা. কামরুল হাসান ইমন নিমি সার্জারী মাধ্যমে চামড়ার নীচে ইমপ্লাান্ট বসিয়ে ৭৩জন নারীকে ৩ বছরের জন্য গর্ভনিরোধ করেন। এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা রতœা আক্তার ৭জন নারীকে জরায়ুতে আইইউডি( ইন্ট্রা ইউটেরিন ডিভাইস) বসিয়ে জন্মনিরোধ করেন। সেবা নিতে আসা ইমপ্লান্ট ব্যবহারকারী পপিরাণী রায় জানান, তিনি আজ ইমপ্লান্ট নিয়েছেন। কোন সমস্যাRead More
নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ আহত অর্ধশত
নিজস্ব প্রতিবেদক::নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ হয়েছে। ইউপি সদস্য মাসুক মিয়া ও সেলিম মিয়ার সমর্থকরা এ সংঘর্ষে জড়ান। এতে নারী ও শিশুসহ দুই পক্ষের অর্ধশত লোক আহত হয়। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। চাতলপাড় পুলিশ ফাড়িঁর ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, প্রায় ১৫ বছর ধরে উচা বাড়ির সেলিম ও মৌলভি বাড়ির মাসুক মিয়ার মধ্যে শত্রুতা চলে আসছিলো। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে ৮টি মামলা চলমান। বিরোধ মেটাতে স্থানীয় সংসদ সদস্য ও ইউপি চেয়ারম্যানRead More
সরাইল বিজিবি দিবস পালিত
মোহাম্মদ মাসুদ, সরাইল। সরাইল বিজিবি দিবস উপলক্ষে সোমবার সরাইল ব্যাটালিয়ন২৫বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় বিজিবির প্রশিক্ষণ মাঠ বর্ডার গার্ড বাংলাদশ, উত্তর-পূর্ব রিজিয়ন,সরাইল এর রিজিয়ন কমান্ডার সদর দপ্তর, সকল সদস্যদর উদ্যাগে মিলাদ ও প্রীতিভাজ অনুষ্ঠানর মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। এ সময় কর্ণেল কাজি শামীম হাসান এর সভাপতিত্ব প্রীতিভাজ অনুষ্ঠান প্রধান অতিথি ছিলন ব্রাহ্মণবাড়িয়া ৩১২ সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্ম ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, বিশষ অতিথি হিসব উপস্থিত ছিলেন ডিপুটি রিজিয়নের, কমান্ডার সদর দপ্তর, সরাইল উপজলা পরিষদর চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার মাঃ আরিফুল হক মৃদুল, সরাইল থানার অফিসারRead More



















