Main Menu

December, 2021

 

“বাংলা চ্যানেল” পাড়ি দিলেন প্রয়াত অধ্যক্ষ প্রফেসর মোঃ মোখলেছুর রহমান খাঁনের জ্যেষ্ঠ ছেলে

ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মরহুম প্রফেসর মোঃ মোখলেছুর রহমান খাঁনের জ্যেষ্ঠ ছেলে যমুনা ব্যাংক লিমিটেড কাঁচপুর শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ গত ২০ ডিসেম্বর, সোমবার বাংলাদেশের সবচেয়ে বড় এডভেঞ্চার “বাংলা চ্যানেল” (টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেইন্টমার্টিন দ্বীপ= ১৬.১ কি.মি) ৫ ঘন্টা ৪১ মিনিট সময় সাঁতার কেটে পাড়ি দিয়েছে। ঐদিন সাগর উত্তাল থাকার পরও ৭৯ জন প্রতিযোগীর মধ্যে ৫২ জন সাঁতারু বাংলা চ্যানেল সম্পন্ন করেছিল। “বাংলা চ্যানেল” পাড়ি দেওয়ায় সকল প্রতিযোগিদের শুভ কামনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ মোখলেছুর রহমান খাঁনের ছোট ছেলে ডাঃ মোস্তাফিজুর রহমান খান।Read More


ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় পাওনা ৪০০ টাকা নিয়ে বিরোধে তরুণ খুন

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রোমান (২০) নামে এক তরুণ খুন হয়েছেন। তিনি শহরের কাজীপাড়ার দরগা মহল্লার আব্দুর রহমানের ছেলে। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলা শহরের কাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত হোসাইনকে (২০) আটক করেছে পুলিশ। তিনি দরগা মহল্লার শিশু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোমান ও হোসাইন দুইজনই পেশায় কসাই। তারা একসঙ্গে কসাইয়ের কাজ করতেন। রোমানের কাছে ৪০০ টাকা পেতেন হোসাইন। এই টাকা নিয়ে দুইজনের মধ্যে বিরোধ তৈরি হয়। এই নিয়ে বৃহস্পতিবার দুইজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এর জেরে শুক্রবার সন্ধ্যায় কাজীপাড়া এলাকারRead More


আশুগঞ্জ উপজেলার ৮ ইউনিয়ন নির্বাচনে আওয়ামীলীগের ১০ জন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার

৫ম ধাপে অনুষ্ঠতিব্য আশুগঞ্জ উপজেলাধীন ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত দলীয় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদেরকে ১৯ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ মনোনয়ন পত্র প্রত্যাহার করার জন্য জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ এবং সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক বারংবার অনুরোধ করা সত্ত্বে নির্ধারিত সময়ে যাঁরা মনোনয়ন প্রত্যাহার করেন নাই তাঁদের ১০ জনকে কেন্দ্রীয় নির্দেশনায় আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সুপারিশে জেলা আওয়ামীলীগ কর্তৃক বিদ্রোহী প্রার্থীদের নিজ নিজ সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হয়েছে এবং বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার (১১) উপ-ধারা মোতাবেক বিদ্রোহী প্রার্থী হওয়ার গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবেRead More


বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের অভিযোগে

বিজয়নগরে দুই ইউনিয়ন আওয়ামীলীগ নেতাসহ ৭জনকে কারণ দর্শানোর নোটিশ

৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন আহমেদ বাবুল চৌধুরী এবং পত্তন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুধ মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের ৭জন স্থানীয় নেতাকে দলীয় প্রার্থীর বিরোধীতাসহ বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারে অংশগ্রহণের গুরুতর অভিযোগে ‘কেন তাদের বিরুদ্ধে গঠণতান্ত্রিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হইবে না’ মর্মে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রদত্ত নোটিশে নির্ধারিত সময়ে কারণ দর্শাতে ব্যর্থ হলে অভিযুক্তদের একতরফাভাবে দল থেকে বহিস্কার করা হবে মর্মে হুশিয়ারী দেওয়াRead More


আনন্দমুখর পরিবেশে চিনাইরে ১৭তম শিশু মেধাবৃত্তি পরীক্ষা ও মেলা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুনামধন্য গ্রাম চিনাইর-এ শিশু শিক্ষার্থীদের মেধাযাচাইয়ের লক্ষ্যে প্রতিষ্ঠিত চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশন এর ১৭তম শিশু মেধাবৃত্তি পরীক্ষা ও শিশু মেলা- ২০২১ আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ ডিসেম্বর শুক্রবার চিনাইর বঙ্গবন্ধু অনার্স কলেজের ৩টি ভবনে সকাল ১০টা হতে দুই শিফটে দুপুর সোয়া ১ টা পর্যন্ত পিনপতন নিরবতার মধ্যে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় জেলার ৬৪টি সরকারী বেসরকারী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম হতে পঞ্চম শ্রেণির মোট ১০৪২ জন শিশু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তন্মধ্যে প্রথম শ্রেণির ১৬৯ জন, দ্বিতীয় শ্রেণির ১৭৭ জন, তৃতীয় শ্রেণির ১৮৬ জন, চতুর্থ শ্রেণির ২১৫Read More


সরাইল ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা খন্দকারপাড়া ও কুট্টাপাড়া ডাইনপাড়ার লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত পাচঁজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কুট্টাপাড়া গ্রামের কামারবাড়িসংলগ্ন খালি জমিতে খন্দকারপাড়া ও ডাইনপাড়ার একদল কিশোর ক্রিকেট খেলাছিল। খেলার একপর্যায়ে কিশোরদের মধ্যে বিরোধ লাগে। বিরোধের জেরে দুপুর ১২টার দিকে খন্দকারপাড়া ক্রিকেট দলের সদস্যরা ডাইনপাড়ার দলের সজিব মিয়াকে (১৯) মারধর করেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় নান্দনিক বহুতলবিশিষ্ট এড. হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেটের নির্মাণ কাজ শুরু

শহরের প্রাণকেন্দ্র কোর্টরোডে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মালিকানাধীন নান্দনিক বহুতলবিশিষ্ট মার্কেট এড. হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেটের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় উক্ত নির্মাণ কাজ পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বেগম, শাহানা বেগম, মিনারা বেগম, নিলুফা ইয়াছমিন, কাউন্সিলর মোঃ জামাল হোসেন, শেখ মোঃ মাহফুজ মিয়া, আক্তার হোসেন চৌধুরী, মিজানুর রহমান, মোঃ আবদুল মালেক, ফারুক আহমেদ, মীর মোঃ শাহীন মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ কাওসার মিয়া, মোঃ সাকিল, মোঃ আনোয়ারুল ইসলাম, পৌরRead More


সরাইলে ভিক্ষুকদের মাঝে গরিবের বন্ধু’র চাউল ও কম্বল বিতরণ

মোহাম্মদ মাসুদ, সরাইল॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হাওরাঞ্চলের হতদরিদ্র ১০০জন ভিক্ষুকের মাঝে চাউল ও কম্বল বিতরণ করেছে গরিবের বন্ধু যুব ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার অরুয়াইল বাজারে হতদরিদ্র ৭০জন ভিক্ষুককে কম্বল ও ৩০ জন ভিক্ষুককে কম্বল ও চাউল দেয়া হয়েছে। সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,গরীবের বন্ধু যুব ফাউন্ডেশন চেয়ারম্যান এম মনসুর আলী, ফাউন্ডেশনের দাতা সদস্য আবদুল খালেক, অরুয়াইল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আল হাসান,ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রাবিয়া খাতুন,মো. বাদল মিয়া, উজ্জ্বল পাঠানসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেঘনা পাড়ের আমেনা খাতুন(৭৫) গরিবের বন্ধু ফাউন্ডেশনের কম্বল ও চাউলRead More


শীতকালে জুতো-মোজা পরে পায়ে দুর্গন্ধ হচ্ছে? জেনে নিন মুক্তির উপায়

শীতকালের শুরু থেকেই সোয়েটার, জ্যাকেট, টুপি, মাফলার, মোজা ইত্যাদি বাহারি শীতের পোশাক পরা শুরু হয়ে যায়। শরীরকে হিমেল হাওয়ার কঠিন স্পর্শ থেকে বাঁচাতে বিভিন্ন শীতবস্ত্র আমাদের কাজে আসে এই সময়। অথচ কোনও কোনও শীতের পোশাক কিছুটা অস্বস্তির সম্মুখীনও করে তুলতে পারে। যেমন শীতকালে পায়ের স্বাস্থ্য ঠিক রাখতে এবং পা ফাটা আটকাতে আমরা মোজা প্রায় সকলেই পরি। অবশ্য মোজা অনেকেই এখন সারা বছর পরেন। কিন্তু তারই মধ্যে অনেকের পায়ে মোজা পরার জন্য প্রবল দুর্গন্ধ তৈরি হয়। অফিস-কাছারিতে, আড্ডায় কিংবা অনুষ্ঠানে মোজা থেকে তৈরি হওয়া দুর্গন্ধের ফলে লজ্জায় পড়তে হয় এমন ঘটনাওRead More


ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ ১-০ গোলে ভারতকে হারিয়েছে। ৮০ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোল করেছেন আনাই মুঘিনি। বাংলাদেশ অসংখ্য আক্রমণ করে গোল পাচ্ছিল না। ৮০ মিনিটে আসে সেই মহেন্দ্রক্ষণ। রিপা ব্যাকহিল পাস করেন। আনাই মুঘিনি বক্সের বাইরে থেকে শট নেন। ভারতের গোলরক্ষক বলের ফ্লাইট বুঝতে পারেননি। তিনি বলে হাত লাগালেও গোল লাইন অতিক্রম করা থেকে বিরত রাখতে পারেননি। গোল লাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গে নেচে ওঠে কমলাপুর স্টেডিয়াম। বাংলাদেশ পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে। বাংলাদেশ ম্যাচের লিড পেত ১৬ মিনিটেই। ভারতেরRead More


This site is protected by wp-copyrightpro.com