Main Menu

December, 2021

 

আখাউড়ার ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন যারা

চতুর্থ দফায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই উপজেলার প্রার্থীদের আওয়ামী লীগের দলীয় প্রতিক বরাদ্দ দেওয়া হয়নি। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে এই ফলাফল জানা যায়। উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম চৌধুরী অটোরিকশা প্রতীকে ৫ হাজার ৭৮৫ ভোট, ধরখার ইউনিয়নে সফিকুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৬৯২ ভোট, মোগড়া ইউনিয়নে আব্দুল মতিন চশমা প্রতীকে ৩ হাজার ৭২৭ ভোট, আখাউড়া উত্তর ইউনিয়নে মো. শাহজাহান টেলিফোন প্রতীকে ২ হাজার ৫১০ ভোট এবং আখাউড়া দক্ষিণ ইউনিয়নে জালাল উদ্দিন আনারস প্রতীকে ৩Read More


বিজয়নগরে ইউপি নির্বাচনের ফলাফল

বিজয়নগর সংবাদদাতা :: চতুর্থ ধাপের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ, চারটি আওয়ামী লীগের বিদ্রোহী ও একটি স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান র্নিবাচিত হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এসব তথ্য জানা গেছে। রোরবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ারববিজয়নগরের ১০টি ইউপিতে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ফলাফল অনুযায়ী বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছায়িদুল ইসলাম চশমা প্রতীকে ৭ হাজার ৩৫৮ ভোট, চান্দুরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শামীউল হক চৌধুরী ৪ হাজার ২০৯ ভোট, ইছাপুরা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউলRead More


ব্রাহ্মণবাড়িয়ায় সামান্য ঘটনা নিয়ে একপক্ষ অন্য পক্ষকে খুন ও জখমের মতো ঘটনা ঘটায়- দ্রুত বিচার ট্রাইব্যুনাল

ব্রাহ্মণবাড়িয়ার জহিরুল হক হত্যার ঘটনাটি খুবই নৃশংস। যেখানে সামান্য ঘটনা নিয়ে খুবই উত্তেজিত হয়ে একপক্ষ অন্য পক্ষকে খুন ও জখমের মতো ঘটনা ঘটায়। এই মামলায় পরিকল্পনা মোতাবেক আওয়ামী লীগ নেতা জহিরুলকে হত্যা করা হয়। এ কারণে আসামিদের সর্বোচ্চ শাস্তি দেওয়াই সমীচীন বলে মনে করেন ট্রাইব্যুনাল। রোববার (২৬ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জগত বাজারের ব্যবসায়ী ও নাটাই দক্ষিণ ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ শাখার সাধারণ সম্পাদক জহিরুল হক হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান। রায়ের পর্যবেক্ষণে বিচারকRead More


আওয়ামী লীগ নেতা জহিরুল হক হত্যা, কি ভাবে কি হয়েছিল তখন?

ব্রাহ্মণবাড়িয়া জগৎ বাজারের ব্যবসায়ী ও নাটাই দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক হত্যা মামলায় ১৩ আসামিকে মৃত্যুদণ্ড ও ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড আদালত। রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—বসু মিয়া, কবির মিয়া, মোখলেস, সাচ্চু মিয়া, জাহাঙ্গীর মিয়া, শহিবুর রহমান শুক্কি, লিয়াকত আলী, ইউনুছ মিয়া, রহমত উল্লাহ ওরফে ফারিয়াজ মিয়া, শিথিল আহমেদ ওরফে ফাহিম আহমেদ, সাইফুল, পাবেল ও আলী মিয়া। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—নুরুল ইসলাম, হাবিবুর রহমান, রাসেল, মাজু মিয়া, গোলাপ মিয়া, সোহেল মিয়া,Read More


নবীনগরে নৌকার পোস্টার পোড়ানো এনাম চান আ.লীগের মনোনয়ন!

বিগত উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা চলাকালে নৌকার পোস্টার পুড়িয়ে উল্লাস করা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউপির বর্তমান চেয়ারম্যান এনামুল হক এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন। ছাত্রলীগের ব্যানারে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদ থেকে ভিপি নির্বাচিত হওয়া এনাম নিজেও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিগত ইউপি নির্বাচনে চেয়ারম্যান হয়েছিলেন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের মনোনয়নে ইউপি চেয়ারম্যান হওয়ার পর নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীকে জেতাতে ভূমিকা রাখেন। শুধু তাই নয়, বিদ্যাকুট গ্রামে আওয়ামী লীগের ভোটব্যাংক খ্যাত সংখ্যালঘুদের বাড়ি বাড়িRead More


বিজয়নগরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৫, আটক ২

বিজয়নগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খুদেহাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। ভোটররা জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন চললেও দুপুরের দিকে মেম্বার প্রার্থী হাবিবুর রহমান (মোরগ) ও বাছির মিয়া (আপেল) এর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ৫ জন আহত হন। এতে ভোটকেন্দ্রে আতংক ছড়িয়ে পড়লে প্রায় আধঘন্টা ভোটগ্রহন বন্ধ ছিল। পরে আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুণরায় ভোটগ্রহন শুরু হয়। সংঘর্ষের ঘটনায় পুলিশ আতিকুর রহমান সবুজ ও মোঃ রায়হান নামে ২ জনকেRead More


আওয়ামী লীগ নেতা জহিরুল হক হত্যা মামলায় ১৩ আসামিকে মৃত্যুদণ্ড ও ৮ জনকে যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়া জগৎ বাজারের ব্যবসায়ী ও নাটাই দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক হত্যা মামলায় ১৩ আসামিকে মৃত্যুদণ্ড ও ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড আদালত। আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—বসু মিয়া, কবির মিয়া, মোখলেস, সাচ্চু মিয়া, জাহাঙ্গীর মিয়া, শহিবুর রহমান শুক্কি, লিয়াকত আলী, ইউনুছ মিয়া, রহমত উল্লাহ ওরফে ফারিয়াজ মিয়া, শিথিল আহমেদ ওরফে ফাহিম আহমেদ, সাইফুল, পাবেল ও আলী মিয়া। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—নুরুল ইসলাম, হাবিবুর রহমান, রাসেল, মাজু মিয়া, গোলাপ মিয়া, সোহেলRead More


অদৃশ্য কারণে নাম নেই আ.লীগের তালিকায়

নবীনগরের শিবপুরে ইউপিতে ভোট ব্যাংকের বিবেচনায় এগিয়ে সোহরাওয়ার্দ্দিন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুরে ইউপি চেয়ারম্যানপ্রার্থী হিসেবে তৈরি করা প্রাথমিক তালিকা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। অভিযোগ-তৃণমূলের পছন্দের প্রার্থী হয়েও তালিকায় দলীয়-যোগ্য-সৎ প্রার্থীর নাম না রেখে অজনপ্রিয়দের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। এ নিয়ে কনিকাড়াসহ শিবপুর ইউনিয়নবাসী ক্ষুব্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে নানা ধরনের সমালোচনা। জানা গেছে, সম্প্রতি ষষ্ঠ ধাপে নবীনগরের ৭ ইউনিয়নের নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়। এরপর মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন। কেন্দ্রে পাঠানোর জন্য উপজেলা আওয়ামীলীগ প্রার্থীদের তালিকা প্রস্তুত করে। ওই তালিকায় শিবপুর ইউনিয়নের সুপরিচিত, সমাজসেবী, সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা মোঃ সোহরাওয়ার্দ্দিন চৌধুরীরRead More


আখাউড়ায় টাকাসহ এজেন্ট আটক, সহকারী প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট চলাকালে চেয়ারম্যান প্রার্থীর এজেন্টের কাছে সহকারী প্রিসাইডিং অফিসারের নাম লেখা টাকার খাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার অলোক কুমার চক্রবর্তীকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি হাবিবুল বাশার (৩৮) নামে ওই এজেন্টকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে মনিয়ন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। কারাদণ্ডপ্রাপ্ত বাশার মনিয়ন্দ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লুৎফুর রহমান ভূঁইয়ার এজেন্ট ছিলেন। মনিয়ন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. ইফতেখার রসুল সিদ্দিক জানান, হাবিবুলRead More


বিজয়নগর ও আখাউড়া ইউপিতে শান্তিপূর্ণ ভোট, নারী উপস্থিতি বেশি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৪র্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়ায় শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে বিজয়নগর উপজেলায় দলীয় প্রতীক থাকলেও আখাউড়া উপজেলায় নেই দলীয় প্রতীক। এবার নির্বাচনে দুটি উপজেলায় প্রার্থীদের তীব্র লড়াই থাকায় ভোটাররা ভোটকেন্দ্রে আগ্রহের সাথে উপস্থিত হচ্ছে। সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে ভিড় করতে দেখা যাচ্ছে। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি বেশি রয়েছে। বিজয়নগর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে ৪৯৭ জন প্রার্থীRead More


This site is protected by wp-copyrightpro.com