Main Menu

বিজয়নগরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৫, আটক ২

[Web-Dorado_Zoom]

বিজয়নগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খুদেহাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। ভোটররা জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন চললেও দুপুরের দিকে মেম্বার প্রার্থী হাবিবুর রহমান (মোরগ) ও বাছির মিয়া (আপেল) এর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ৫ জন আহত হন। এতে ভোটকেন্দ্রে আতংক ছড়িয়ে পড়লে প্রায় আধঘন্টা ভোটগ্রহন বন্ধ ছিল। পরে আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুণরায় ভোটগ্রহন শুরু হয়। সংঘর্ষের ঘটনায় পুলিশ আতিকুর রহমান সবুজ ও মোঃ রায়হান নামে ২ জনকে আটক করে।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মোঃ মমিন মিয়া জানান, মেম্বার সমর্থকদের সংঘর্ষে ভোটাররা আতংকে কিছুক্ষণ ভোটকেন্দ্রের বাহিরে অবস্থান করছিল। আইনশৃক্সখলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুণরায় ভোটগ্রহন স্বাভাবিক হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares