Main Menu

সরাইল ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা খন্দকারপাড়া ও কুট্টাপাড়া ডাইনপাড়ার লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত পাচঁজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কুট্টাপাড়া গ্রামের কামারবাড়িসংলগ্ন খালি জমিতে খন্দকারপাড়া ও ডাইনপাড়ার একদল কিশোর ক্রিকেট খেলাছিল। খেলার একপর্যায়ে কিশোরদের মধ্যে বিরোধ লাগে। বিরোধের জেরে দুপুর ১২টার দিকে খন্দকারপাড়া ক্রিকেট দলের সদস্যরা ডাইনপাড়ার দলের সজিব মিয়াকে (১৯) মারধর করে মাথা ফাটিয়ে দেয়। কিছুক্ষণ পর দুই গ্রামবাসী দেশিয় অ¯্র, ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে দুই পাড়ার মাঝখানের জমিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ৫ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ২০ জন।

আহত ব্যক্তিরা হলেন সরাইল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম নামে আরেক এসআই, পুলিশ সদস্য জামাল উদ্দিন, আশরাফুল ইসলাম ও শাহিদুল ইসলাম। আহত অন্য ব্যক্তিরা হলেন রাজন মিয়া (২৫), আমিনা বেগম (২৫), সজিব মিয়া ও আমির খন্দকার। তাঁরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহত বাকিদের নাম জানা যায়নি। তাঁদের মধ্যে খন্দকার পাড়ার আমিনা বেগমকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, বড় ধরনের সংঘাত এড়াতে দুজন কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares