Main Menu

নবীনগর পৌরসভার ১১টি রাস্তা, ০৭টি ড্রেন ও ০৩টি আরসিসি বক্স কালভার্ট নির্মাণের শুভ উদ্বোধন করলেন এমপি

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভায় শুক্রবার(১৭ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন তৃতীয়নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন সেক্টর প্রকল্প (UGIIP-III) এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর) আসনের সাংসদ এবাদুল করিম বুলবুল। এ প্রকল্পের আওতায় নবীনগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ১১টি রাস্তা, ০৭টি ড্রেন ও ০৩টি আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হবে। এ সকল নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ১২,৫৩,৯৮,৪২২ (বার কোটি তেপ্পান্ন লক্ষ আটানব্বই হাজার চারশত বাইশ) টাকা।

নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাসের সার্বিক তত্ত্বাবধানে উক্ত কার্যক্রম শুরু হয়। এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকরামুল সিদ্দিক, ভাইস চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সাদেক, পৌর পরিষদের সদস্য বৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মী বৃন্দ, সর্বস্তরের নেতৃবৃন্দ ও সাধারণ জনগন সহ আরও অনেকে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares