Main Menu

নবীনগরে ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুইজন নিহতের ঘটনায় মামলা

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক (৩৫) ও তার সহযোগী বাদল সরকারকে (২৫) গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টায় নিহত এরশাদুলের ছোট ভাই আক্তারুজ্জামানের করা মামলাটি নথিভুক্ত করে পুলিশ।

আসামিদের মধ্যে রয়েছে এজহারনামীয় ১৫ জন এবং অজ্ঞাত আরও ৩-৪ জন। নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, গতকাল (শনিবার) রাতে মামলা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। এর আগে গত শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এরশাদুল ও বাদল। এরশাদুল আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares