
আসামিদের মধ্যে রয়েছে এজহারনামীয় ১৫ জন এবং অজ্ঞাত আরও ৩-৪ জন। নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, গতকাল (শনিবার) রাতে মামলা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। এর আগে গত শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এরশাদুল ও বাদল। এরশাদুল আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন।