August, 2021
কসবায় মাঠ প্রদশনী কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রদশনী কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ব্রি-ধান ৯৩, ২০২১-২০২২ মৌসুমে কৃষি প্রনোদনা (রাপা আমন) কর্মসূচির আওতায় কৃষকদের এই সহায়তা দেওয়া হয়। বাংলাদেশ ধন গবেষণা ইনস্টিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয় কুমিল্লার বাস্তবায়নে কসবা উপজেলা কৃষি অধিদপএরর সহযোগিতায় কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ১৭জন মাঠ প্রদশণী কৃষকদের মাঝে , ডিএপি সার, এমওপি সার, ও ব্রি-ধান ৯৩, ধান বীজ বিতরণ করা হয়েছে। কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগমের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিউট (ব্রি)আঞ্চলিক কার্যালয় কুমিল্লার বৈজ্ঞানিক কমকর্তা একে এমRead More
বিজয়নগরে কারেন্ট জাল জব্দ
বিজয়নগর সংবাদদাতা :: বিজয়নগরে মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করা হয়েছে।আজ শনিবার উপজেলার পত্তন ইউনিয়নে (বাঘাদি ও দোঁআশ বিল) এলাকায় সহকারী কমিশনার ভুমি রাবেয়া আসফার সায়মা মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন এবং পড়ে তা জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সহ মৎস্য দপ্তরের অনান্য কর্মচারীবৃন্দ উপস্হিত ছিলেন।
সরাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বনিকপাড়া গ্রামে পানিতে ডুবে ওয়াহিদ (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বনিকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওয়াহিদ বনিকপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে ওয়াহিদ বাড়ির পাশেই খেলা করছিল। প্রায় আধাঘন্টা ধরে ওয়াহিদ কে তার মা খুঁজে পাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুজি করে বাড়ির পাশে পুকুরে ওয়াহিদের দেহ ভেসে উঠতে দেখে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদ কে মৃতRead More
সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে করোনা সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ
মোহাম্মদ মাসুদ, সরাইল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে করোনা সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২১ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার স্থানীয় লস্কর বাড়িতে করোনা সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুল ইসলাম ঠাকুর। সরাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য দুলাল মাহমুদ আলী, সাদেকুর রহমান রঞ্জন, মোঃ আফজাল হোসেন,Read More
সরাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ মাসুদ, সরাইল। বাংলাদেশ আওয়ামী লীগ সরাইল উপজেলা শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্টের সেই ভয়াল দিনে গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ নিহত নেতা-কর্মীদের আত্বার মাগফেরাত কামনয় শনিবার (২১ আগস্ট) বাদ যোহর সরাইল উপজেলা সদরের বিকাল বাজার শাহী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য শফিকুর রহমান, এডভোকেট জয়নাল উদ্দিন জয়, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম মন মিয়া, যুবলীগ নেতা আব্দুল হালিমসহRead More
করোনায় পিতার লাশ নিয়ে বাড়ি আসার পথিধ্যেই মায়ের মৃত্যুর সংবাদ এলো
মিঠু সূত্রধর পলাশ,নবীনগরপ্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের বাসিন্দা, বাংলাদেশ সেনা বাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার মো. আবুল কাসেম (৮১) শনিবার সকাল সাড়ে ৬টায় ও তার স্ত্রী খাদিজা বেগম (৭১) দুপুর ১২টায় করোনা আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ….) হাসপাতাল থেকে বাড়িতে বাবার লাশ নিয়ে আসার পথিমধ্যেই মায়ের মৃত্যুর খবর এলো। একই দিনে বাবা-মাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছে তাদের সন্তানেরা। স্বামীর মৃত্যুর ৬ঘন্টার পর স্ত্রীর মৃত্যু এমন সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ শনিবার বাদ আছর নামাজের পর, আলীয়াবাদ দক্ষিণপাড়া কবরস্থান মাঠেRead More
সরাইলে সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে রান্নাকরা খাবার বিতরণ ও দোয়া মাহফিল
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলা শুক্রবার ১২ ঘটিকায় নাছিরনগর উপজেলা শেখ সাদি মার্কেটে সহস্রাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে রান্ন্নাকরা খাবার বিতরণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ নাজির মিয়া । নাছিরনগর উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল আহাদের সভাপতিত্বে উপজেলার সহস্রাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে রান্নাকরা খাবার বিতরণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের সভাপতিRead More
বিনামূল্যে অক্সিজেন নিয়ে রোগীদের সেবায় কসবা করোনা ভাইরাস ইমার্জেসি সেল
কসবা প্রতিনিধি::মহামারী করোনা ভাইরাস দুর্যোগের প্রথম থেকে শুরু করে ২য় ধাপেও বিনামূল্যে অক্সিজেন নিয়ে রোগীদের সেবায় ছুটছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা করোনা ভাইরাস ইমার্জেসি সেল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শুধু অক্সিজেন সেবাই নয় এর পাশাপাশি খাদ্য সামগ্রী, ঈদ উপহারসহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। আজ সকালে কসবা পৌর শহরে আপেল,আরিফ,সুমাই জাহান ভাবনা, মো:সালাউদ্দিন, মো:মোস্তাফিজুর রহমান করোনাকালে স্বাস্থসুরক্ষা সামগ্রী বিতরণ করেন। কোন কিছু পাওয়ার আশা না করেই মৃত্যুপথ যাত্রী কিংবা অক্সিজেন সংকটাপন্ন রোগীদেরকে নীরবেই সেবা প্রদান করছেন এই সেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি। যেখানে অক্সিজেনের জন্য রোগীদের হাহাকার, রোগীর স্বজনদের আত্মচিৎকার, সেখানেইRead More
সরাইলে স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোহাম্মদ মাসুদ, সরাইল। বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও সদস্য সচিব মোল্লা সালা উদ্দিনের দিক নির্দেশনায় সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ বৃহস্পতিবার(১৯আগস্ট) বাদ মাগরিব উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর নিজ বাড়িতে এ অনুষ্টানের আয়োজন করা হয়। সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রার্থী মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম মাস্টার এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলাRead More
করোনা রোগীদের জন্য রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ। প্রাথমিকভাবে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এ সেবা কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সিলিন্ডার সংখ্যা বাড়ানো হবে বলে ক্লাবের সদস্যরা। শহর ও গ্রামে নিজ বাসভবনে আইসোলেশন থাকা করোনা আক্রান্ত দুঃস্থ ও অসহায় রোগীদের স্বজনরা ফোন করলেই অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে। রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের প্রেসিডেন্ট সাংবাদিক মোঃ শাহজাদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতিRead More



















