August, 2021
নবীনগরে ৫৯৬ পিচ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি; ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার পূর্বপাড়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন দেবের দোকানে ইয়াবা ডেলিভারি দেওয়ার সময় স্থানীয় জনতা দুজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।তারা হলো বিদ্যাকুট ইউনিয়নের সেলিম নগর এর মৃত রবিউল্লাহর ছেলে জীবন মিয়া (৪২)অপরজন হল শিবপুর ইউনিয়নের ইসলামপুরের শহীদ মিয়ার ছেলে সোহাগ মিয়া(৩০)। মঙ্গলবার (২৪/৮) দুপুরে জনতা দু’জনকে ইয়াবাসহ হাতেনাতে ধরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে গ্রেফতার করেন। তাদের কাছে ৫৯৬ পিচ ইয়াবা পাওয়া যায়। এসময় কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন দেব সহ দুইজন পালিয়ে যায়। ওসি আমিনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশেরRead More
নবীনগরে নৌ দুর্ঘটনায় নিখোঁজ শিশুটির লাশ ২৯ ঘন্টা পর উদ্ধার
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদীতে স্পিডবোটের ঢেউয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় তাঁদের আট বছরের মেয়ে মারিয়া আক্তার নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার প্রায় ২৯ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ওই শিশুর লাশ ভেসে ওঠে। মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার বেলা একটার দিকে নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের মোহল্লা গ্রামে তিতাস নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে উপজেলার কাউতলাRead More
চিকিৎসা সনদের তথ্য দিতে আসায় সদর হাসপাতালে দিনে-দুপুরে হামলা, থানায় অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় মারধরের মামলার চিকিৎসা সনদের জন্য বিভিন্ন ডাক্তারি পরীক্ষার ফলাফল ও তথ্য দিতে আসা আবু নাইম নামের ব্যাক্তিকে ফের মারধর ও ফলাফলের সনদ ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গেইটে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপত্র থেকে জানা যায়, সদর উপজেলার সুলতানপুর ইউপির মহিউদ্দিননগর গ্রামে পূর্ব বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় আবু নাইমের ভাই ও চাচা গুরুত্বর আহত হয়। তাদের জেলা সদর হাসপাতাল ও ঢাকায় উন্নত চিকিৎসা করানো হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলার প্রয়োজনে চিকিৎসা সনদেরRead More
নবীনগরে আপন চাচাকে অপহরণের দায়ে ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের ভাতুরিয়া গ্রামের আপন চাচাকে অপহরণের দায়ে মো.হাছান মাহমুদ(২৬)নামে ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার উপজেলার বিটঘর ইউনিয়নের ভাতুরিয়া গ্রামের সাবেক চেয়ারম্যান মো.দুলাল মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২১আগষ্ট শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ভাতুরিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার মিয়ার ছেলে আলাল মিয়া(৫০) অপহরণ হয়। নবীনগর থানার পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার পূর্ব ভাটারা এলাকা হইতে ভিকটিমকে উদ্ধার সহ মূল অপহরণকারী তার আপন ভাতিজা মো.হাছান মাহমুদ কে গ্রেপ্তার করে। নবীনগর থানার ওসি মো. আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিষ্চিত করেRead More
নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শেখ জাহিদ (১৭) নামে কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল ২২ আগষ্ট রবিবার সন্ধ্যায় উপজেলার কাঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শেখ জাহিদ কাঠালিয়া গ্রামের শুক্কু মিয়ার ছেলে ও জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। সূত্রে জানা যায়,গতকাল রবিবার বিকাল আনুমানিক ৫ টার দিকে শেখ জাহিদ তার বাড়ির পানির পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন তাকে গুরুত্বর আহত অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় এলাকাটিতে শোকের ছায়া নেমে আসে।
নবীনগরে নৌকা ডুবে স্বামী স্ত্রীর মৃত্যু, কন্যা সন্তান নিখোঁজ!
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নের মোহল্লা গ্রামে গতকাল সোমবার দুপুরে মাছ ধরার ট্রলার ডুবিতে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে, উপজেলার কাইতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে রিয়াদ (৩৫) ও তার স্ত্রী লিগা (২৩)। ট্রলার ডুবির ঘটনায় কন্যা সন্তান মারিয়া (৭) নিখোঁজ রয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রিয়াদ ও তার পরিবারে সিলেট থেকে বেড়াতে রবিবার মামা শ্বশুরের বাড়িতে আসে। সোমবার সকালে মোহল্লা গ্রাম থেকে ভৈরবনগরের উদ্যেশে একটি মাছ ধরার ট্রলার নিয়ে ১০-১২ জন লোক ভ্রমনে বের হয়। পথিমধ্যে সোনাপাড়া নামকস্থানে স্পীডবোটের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়।Read More
সরাইলে সড়ক দুর্ঘটনায় এক ভ্যান চালক নিহত
মোহাম্মদ মাসুদ, সরাইল ্॥ ঢাকা – সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া গরিবেনেওয়াজ সিএনজি ফিলিং স্টেশনের কাছে আজ সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহতের ব্যক্তির নাম মো. সাগর তার বাড়ি সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের ছোট বাকাইল প্রামের নান্নু মিয়ার ছেলে । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা বেকারী থেকে মালামাল নিয়ে সরাইল যাওয়ার পথে পেছন দিক থেকে বালু বোঝাই ট্রাক স্বজোরে ধাক্কা দিলে ট্রাক ও ভ্যান খাদে পড়ে যায়। ভ্যান চালক সাগর( ২২) ঘটনাস্থলে নিহত হয়েছে। সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম জানান, ট্রাকচালক ও হেলপার পালিয়েRead More
আশুগঞ্জে রিক্সাচালকের মরদেহ উদ্ধার
আশুগঞ্জে রিক্সাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাতে রিক্সা গ্যারেজে শাহ জামালের (৪০) লাশ পড়ে থাকতে দেখেন গ্যারেজ মালিক। তখন তার কপাল দিয়ে রক্ত বের হচ্ছিল। পুলিশ জানিয়েছে, তার প্রচুর রক্তক্ষণ হয়েছে। শনিবার (২১ আগস্ট) রাতে উপজেলার আড়াইসিধা গ্রামের মাধুর পাড়ায় বিল্লাল মিয়ার রিকশা গ্যারেজে তার লাশ পাওয়া যায়। শাহ জামাল উপজেলার লালপুর ইউনিয়নের লামা বায়েক গ্রামের মুরফদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বিল্লাল মিয়ার রিক্সা গ্যারেজ থেকে প্রতিদিন রিক্সা ভাড়া নিয়ে বিভিন্ন স্থানে গাড়ি চালান শাহ জামাল মিয়া। শনিবার সারাদিন রিক্সা চালিয়ে রাতে গ্যারেজে রিক্সা রাখতে আসেন। কিছুক্ষণ পরRead More
কাজীপাড়ায় মাদকসেবীকে আনতে গিয়ে ছুরিকাঘাতে রিহাব কর্মী নিহত, ঘাতক আটক
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরে চিহ্নিত মাদকসেবির ছুরিকাঘাতে রাজীব পাল (৩৪) নামে মাদক নিরাময় কেন্দ্রের এক কর্মকর্তা নিহত হয়েছে। রোববার রাত আটটার দিকে জেলা শহরের কাজীপাড়া ধোপাবাড়ি মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাজীব পাল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ভুলতা গ্রামের কেসি পালের ছেলে। এ ঘটনায় জেলা শহরের ভাদুঘর এলাকার রাশেদ খাঁন (২৫) নামের আরো এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। এদিকে, রোববার রাতে অভিযান চালিয়ে ঘাতক রনিকে আটক করেছে পুলিশ। রনির পরিবার ও মাদক নিরাময় কেন্দ্রের সদস্যরা জানান, শহরের কাজীপাড়া এলাকার চিহ্নিত মাদক সেবী রনির অত্যাচারে পরিবার-স্বজন সহ অনেকেই অতিষ্টRead More
সরাইলের বাচ্চু মিয়া সাজলেন ভূয়া ইউপি সদস্য, স্বাক্ষর করলেন দ্বিতীয় বিয়ের অনুমতিপত্রে
মোহাম্মদ মাসুদ, সরাইল। সরাইলে বাচ্চু মিয়া (৪০) নামের এক ব্যক্তি সেজেছেন ভূয়া ইউপি সদস্য। সীলমোহর যুক্ত স্বাক্ষর করেছেন ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নূর আলীর দ্বিতীয় বিয়ের অনুমতিপত্রে। জালিয়াতি ও প্রতারণায় ধরা পড়ে গেছে উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইচড়া গ্রামের আবদুল খালেকের ছেলে। এ ঘটনায় বাচ্চুর বিরূদ্ধে সরাইল থানায় একটি লিখিত এজহার জমা দিয়েছেন বর্তমান ইউপি সদস্য এনামুল হক। জনপ্রতিনিধি হওয়ার আগেই বাচ্চুর ভয়ঙ্কর প্রতারণায় সমালোচনার ঝড় বইছে গ্রামে। বাচ্চুর বিরূদ্ধে ওঠেছে জুয়া ও মাদক ব্যবসার অভিযোগ। এজাহার ও স্থানীয় সূত্র জানায়, বড়ইচড়া গ্রামের রহমত আলীর ছেলে ৩ সন্তানের জনক নুরূল আলম (৪৮)Read More



















