Main Menu

নবীনগরে আপন চাচাকে অপহরণের দায়ে ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের ভাতুরিয়া গ্রামের আপন চাচাকে অপহরণের দায়ে মো.হাছান মাহমুদ(২৬)নামে ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার উপজেলার বিটঘর ইউনিয়নের ভাতুরিয়া গ্রামের সাবেক চেয়ারম্যান মো.দুলাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১আগষ্ট শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ভাতুরিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার মিয়ার ছেলে আলাল মিয়া(৫০) অপহরণ হয়। নবীনগর থানার পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার পূর্ব ভাটারা এলাকা হইতে ভিকটিমকে উদ্ধার সহ মূল অপহরণকারী তার আপন ভাতিজা মো.হাছান মাহমুদ কে গ্রেপ্তার করে।

নবীনগর থানার ওসি মো. আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিষ্চিত করে জানান, অপহরনের বিষয়ে ভিকটিমের স্ত্রী ইয়াছমিন আক্তার (৩৮) বাদী হয়ে নবীনগর থানায় এজাহার দায়ের করলে নিয়মিত মামলা রুজু করে রবিবার ২২ আগষ্ট রবিবার অপহরণকারিকে আটক করে ওইদিন দুপুরেই আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares