Main Menu

করোনায় পিতার লাশ নিয়ে বাড়ি আসার পথিধ্যেই মায়ের মৃত্যুর সংবাদ এলো

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগরপ্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের বাসিন্দা, বাংলাদেশ সেনা বাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার মো. আবুল কাসেম (৮১) শনিবার সকাল সাড়ে ৬টায় ও তার স্ত্রী খাদিজা বেগম (৭১) দুপুর ১২টায় করোনা আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ….) হাসপাতাল থেকে বাড়িতে বাবার লাশ নিয়ে আসার পথিমধ্যেই মায়ের মৃত্যুর খবর এলো। একই দিনে বাবা-মাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছে তাদের সন্তানেরা। স্বামীর মৃত্যুর ৬ঘন্টার পর স্ত্রীর মৃত্যু এমন সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ শনিবার বাদ আছর নামাজের পর, আলীয়াবাদ দক্ষিণপাড়া কবরস্থান মাঠে আবুল কাসেমের জানাজা নামাজ শেষে, বাংলাদেশ সেনা বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনারের পর তার লাশ তাদের পারিবারিক করবর স্থানে দাফন করা হবে এবং বাদ মাগরিব খাদিজা বেগমের জানাজা নামাজ শেষে স্বামীর পাশে তার লাশ দাফন করা হবে বলে তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আবুল কাসেম ও খাদিজা বেগম নবীনগর প্রেসক্লাবের সাবেক সদস্য আল মামুন ও আল মাসুম রাব্বির বাবা-মা। মৃত্যুকালে এই দম্পতি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।
তাদের রুহের কামফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নবীনগর প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষক সমাজসহ বিশিষ্টজনেরা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares