
আজ শনিবার বাদ আছর নামাজের পর, আলীয়াবাদ দক্ষিণপাড়া কবরস্থান মাঠে আবুল কাসেমের জানাজা নামাজ শেষে, বাংলাদেশ সেনা বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনারের পর তার লাশ তাদের পারিবারিক করবর স্থানে দাফন করা হবে এবং বাদ মাগরিব খাদিজা বেগমের জানাজা নামাজ শেষে স্বামীর পাশে তার লাশ দাফন করা হবে বলে তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আবুল কাসেম ও খাদিজা বেগম নবীনগর প্রেসক্লাবের সাবেক সদস্য আল মামুন ও আল মাসুম রাব্বির বাবা-মা। মৃত্যুকালে এই দম্পতি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।
তাদের রুহের কামফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নবীনগর প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষক সমাজসহ বিশিষ্টজনেরা।