April, 2021
নবীনগরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত:: ৪ জন গ্রেপ্তার
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের দড়িলাপাং গ্রামে দীর্ঘ দিনের শত্রুতার জেরে ১০ জন আহত হয়েছে। গতকাল সোমবার (১৯/০৪) রাতে এই রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় মো.আক্তার হোসেন (৪২) নামে এক সবজি বিক্রেতাকে কুপিয়ে টেটাবিদ্ধ করা হয়েছে। টেটাবিদ্ধ আক্তার হোসেন কে আশঙ্কা জনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সংর্ঘষের ঘটনায় এলাকাটিতে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ৪ জন কে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আহত আক্তার হোসেনের স্ত্রী সাবিকুন্নাহার বাদী হয়ে নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সরজমিনেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ২২ জন শনাক্ত, আক্রান্তের সংখ্যা ৩৪শ ছাড়াল
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় ১৬ জনসহ জেলায় ২২ জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৩৪০৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় ২৮৪৮ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেন। সর্বশেষ জেলায় ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন। সোমবারের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ১৬২ টি রিপোর্টে নতুন আরও ২২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৬ জন,Read More
হেফাজত নিয়ন্ত্রিত কওমি মাদ্রাসায় সাদকা-জাকাত না দিতে মোক্তাদির চৌধুরীর আহবান
হেফাজত ইসলাম নিয়ন্ত্রিত কওমী মাদ্রাসায় সাদাকা, খয়রাত, লিল্লাহ, যাকাতসহ অন্যান্য ধরণের সহায়তা না দেওয়ার জন্য আহবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সাংসদ র.আ.ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। মঙ্গলবার তিনি তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এ আহবান জানান। তার ফেসবুক পোস্টটি ” This is our earnest request to government not to allow qoumi madrasas open.Side by side our request to our brotheren in Islam not to give sadaqa, alms ,lillah n zakat n other sorts of assistance in any qoumi madrasa which is controlled by Hefazat. “ এর বাংলা অর্থ করলে দাড়ায়,,Read More
২১ ঘন্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ স্বাভাবিক
আশুগঞ্জ -আগরতলা আন্তজার্তিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের সময় ক্ষতিগ্রস্ত হওয়া গ্যাসের পাইপলাইনের মেরামত ২১ ঘন্টা পর ব্রাহ্মণবাড়িয়া শহরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে৷ মঙ্গলবার বিকাল থেকে মেরামত কাজ শুরু করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কারিগরি বিভাগ। মেরামত শেষে রাত সাড়ে ৮ টা নাগাদ পাইপ লাইনটি চালু করা হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে। ব্রাহ্মণবাড়িয়া বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, মেরামত শেষে পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এর আগে, সোমবার রাত ১১টার দিকে জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন সংলগ্ন কুমিল্লা – সিলেট মহাসড়কেরRead More
একঘন্টা পর স্বাভাবিক হতে পারে গ্যাস সরবরাহ
আশুগঞ্জ -আগরতলা আন্তজার্তিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের সময় ক্ষতিগ্রস্ত হওয়া গ্যাসের পাইপলাইনের মেরামত কাজ চলছে। মেরামত কাজ শেষ হতে আরো ১ ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে, সোমবার রাত ১১টার দিকে জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন সংলগ্ন কুমিল্লা – সিলেট মহাসড়কের পাশে ফোরলেনের কাজের সময় গ্যাস লাইনে লিকেজ হয়৷ লাইন লিকেজের কারনে অবরিত গ্যাস বের হত্তয়ায় পাইপ লাইনটি বন্ধ রাখে তিতাস গ্যাস কৃর্তপক্ষ। ফলে জেলা শহরের কাউতলী, ভাদুঘরসহ বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তবে বিকল্প পাইপ লাইন থাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়Read More
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের গ্যাস লাইনে লিকেজ আবাসিক গ্যাস সেবা বিঘ্নিত
আশুগঞ্জ -আগরতলা আন্তজার্তিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের সময় তিতাস গ্যাসের পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার রাত ১১টার দিকে জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন সংলগ্ন কুমিল্লা – সিলেট মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। লাইন লিকেজের কারনে অবরিত গ্যাস বের হত্তয়ায় বর্তমানে পাইপ লাইনটি বন্ধ রেখেছে তিতাস গ্যাস কৃর্তপক্ষ। ফলে জেলা শহরের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তবে বিকল্প পাইপ লাইন থাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয় নি। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: ফিরোজ মিয়া বলেন, চার লেনের কাজের সময় ভেকুর মেশিনে মাটি খুড়তে গেলে গ্যাসRead More
নবীনগরে ব্যাগ ভর্তি গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গ্রামবাসী
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল গ্রামে শফিকুল ইসলাম (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে গ্রামবাসী। গতকাল সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী শফিকুলের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন রাজেন্দ্রপুর গ্রামের মৃত গণি মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সারা দেশের চলমান লকডাওনকে উপেক্ষা করে গতকাল সোমবার সন্ধ্যা আনুমানিক সারে ছয়টার দিকে বড়াইল গ্রামের উপর দিয়ে মাদক পাচার করার সময় স্থানীয় গ্রামবাসিদের সন্ধেহ হলে তাকে আটক করে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন কে খবর দেয় তারা। এ সময় চেয়ারম্যান জাকির হোসেনRead More
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময়কালে পৌর মেয়র নায়ার কবির
বর্তমান পরিস্থিতিতে কষ্ট হলেও চেষ্টা করতে হবে নাগরিকদের সর্বোচ্চ সেবা দেয়ার
পৌর এলাকার নাগরিক সেবা সচল করার লক্ষ্যে গত রোববার সকাল ১১টায় পৌরসভার অস্থায়ী কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সকল কর্মকর্তা- কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পৌর মেয়র মিসেস নায়ার কবির। পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে এবং সচিব মোঃ সামছুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউছার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, সহকারী প্রকৌশলী (পানি) আতাউর রহমান, বস্তি উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পবিত্রভূষণ পাল, উপসহকারী প্রকৌশলী (সিভিল) সুমন দত্ত, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ ইদ্রিস মিয়া অপু, কর আদায়কারী ইলিয়াছRead More
কসবা পৌরসভায় আইনমন্ত্রীর মাতা জাহানারা হকের মৃত্যবার্ষিকী উপলক্ষে দোয়া সহ ইফতার মাহফিল
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার উদ্যোগে আইনমন্ত্রী আনিসুল হক এমপির মাতা বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের ১ম মৃত্যবার্ষিকী উপলক্ষে দোয়াসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার আছরবাদ কসবা পৌর সভা মিলনায়তনে পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েলের আয়োজিত অনুষ্ঠানে কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন, কসবা পৌর সভার সাবেক প্রশাসক এড.এ কে এম আজিজুর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম, কসবা আর্দশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভুইয়া,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রেসক্লাব সভাপতি আব্দুল হান্নান ও উপজেলা ছাত্রলীগেরRead More
আশুগঞ্জে আ. লীগ নেত্রী জোৎসার বিরুদ্ধে হেফাজত তাণ্ডবের আসামি ছাড়ানোর অভিযোগ
দলীয় প্রভাব খাটিয়ে হেফাজতে ইসলামের তাণ্ডব মামলার এক আসামিকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা চৌধুরীর বিরুদ্ধে। জোসনার নিজ দলের পক্ষ থেকেই এ অভিযোগ তোলা হয়েছে। এজন্য তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে শনিবার (১৭ এপ্রিল) দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত আবেদনও করা হয়েছে। আবেদনকারী আবুল বাশার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আবেদনের অনুলিপি আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক এবং জেলা মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকেও দেওয়া হয়েছে। আবেদন সূত্রে জানা গেছে,Read More



















