April, 2021
নবীনগরে মরা গরুর পঁচা মাংস বিক্রীর অভিযোগ এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ বাজারে মরা গরুর পঁচা মাংস বিক্রী করার অভিযোগে মাংস বিক্রেতা আল আমিন নামে এক কসাইকে ২০ হাজার টাকা জরিমানা ও ৫০ কেজি পঁচা মাংস জব্দ করেছে ভ্রাম্যামাণ আদালত। আজ রবিবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নিবাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান। পরে জব্দকৃত পঁচা মাংস মাটির নিচে ফেলা হয়। এ সময় উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযুক্ত আল আমিন কসাই জানান, এই মাংস সে জিনোদপুর বাজারের মুছা কসাইয়ের কাছ থেকে এনেছেন।
বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী সহ ৫ জনকে জরিমানা প্রদান
মো,জিয়াদুল হক বাবু , বিজয়নগর উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জনকে সাজা প্রদান করা হয়েছে।আজ শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে,এম ইয়াসির আরাফাত করোনাভাইরাস প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ ও নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণ ও পবিত্র মাহে রমজানে খাদ্যে ভেজাল প্রতিরোধে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের নয়াগাঁও ও চম্পকনগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী তৈরিতে ভেজাল ও অস্বাস্থ্যকর উপকরণ যাতে না ব্যবহৃত হয় সেদিকে দোকানদারকে বিশেষ ভাবে সতর্ক করেন । এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে পঁচা খেজুর বিক্রি ও সংরক্ষণ করায়Read More
বিজয়নগরে আগুনে রিক্সা চালকের ঘর পুড়ে ছাই
মো: জিয়াদুল হক বাবু :বিজয়নগরে আগুন লেগে রিক্সা চালকের ঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং একটি গরু দগ্ধ হয়ে মারা গেছে । এসময় ঘরের ভিতরে থাকা সকল আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে ।আজ শনিবার দুপুর ১টার দিকে উপজেলার ইসলামপুর গ্রামের রিক্সা চালক নজরুলের রান্না ঘরের চুলা থেকে আগুন লেগে পাশের থাকার ঘরের জিনিস পত্র ও গরু পুরে ছাই হয়ে যায় ।স্থানীয়রা ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে । প্রত্যেহ্মদর্শীরা জানান , রিক্সাচালক নজরুল তার অসুস্থ মেয়ে স্বপনাকে নিয়ে হাসপাতালে ছিল এবং আজ শনিবার দুপুরে তার ৫ বছরের মেয়ে চুলায়Read More
সরাইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবারো খুন
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৫দিনের ব্যবধানে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ব্যক্তি খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২এপ্রিল) সন্ধার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের ফজুর বাড়ির আব্দুল মন্নাফের পুত্র আবুল কাসেম(৩৮) প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন। এর আগে গত ৭ এপ্রিল দিবাগত রাতে একই ইউনিয়নের পাকশিমুল গ্রামের দুর্গতের গোষ্ঠীর প্রবাসী হান্নান মিয়ার পুত্র সিএনজি চালক দেলোয়ার হোসেন প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন। মাত্র ১৫দিনের ব্যবধানে একই ইউনিয়নের দুই গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই ব্যক্তি খুন হওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব বিরোধকে কেন্দ্র করে তেলিকান্দি গ্রামের সিদ্দিক মিয়াRead More
চুক্তির বাকি ভ্যাকসিন দ্রুত পেয়ে যাবে বাংলাদেশ: দোরাইস্বামী
কভিড ভ্যাকসিনের জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কে কোনো ভাটা পড়বে না জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ‘করোনাভাইরাস মহামারি মোকাবেলায় ভারতের কাছ থেকে বাংলাদেশ ৭০ লাখ টিকা সরবরাহ পেয়েছে। চুক্তিমতে খুব দ্রুত বাকি কভিড ভ্যাকসিনও পেয়ে যাবে বাংলাদেশ’। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে চার দিনের ছুটি শেষে ভারত শেষে আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন সীমান্তপথে ঢাকায় ফিরে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, দুই দেশের সম্পর্ক উন্নত আছে। কভিড ভ্যাকসিনের জন্য দুই দেশের সম্পর্কে বাধা পড়বে না। ভারতে এ মুহূর্তে নিজেদের কভিড ভ্যাকসিনের সংকট আছে। উৎপাদনRead More
নবীনগরে মাই টিভির ১২ তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মাই টিভির ১২ তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাবে আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দীন মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক । মাইটিভির নবীনগর প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের পরিচালনায় বক্তব্য রাখেন, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্রাচার্য, নবীনগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার, নবীনগর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, দৈনিক এসিয়ার বানির নবীনগর প্রতিনিধি শাহনুর খান আলমগীর, এস আই সিএলের ব্যাবস্থাপকRead More
নবীনগরের লকডাউনে আদালতে চলমান মামলা অবজ্ঞা করে গ্রামীন শালিস করার ঘোষনা, সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে শালিস সভা স্থগিত।
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপাড় গ্রামে সরকারের দেয়া লকডাউনে আদালতে চলমান মামলা অবজ্ঞা করে জায়গা সংক্রান্ত গ্রামীন শালিস সভা করার ঘোষনা দেওয়া হয়। আজ সরজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়াই ওয়াড মেম্বার ছেনু মিয়ার নেতৃত্বে আদালতে চলমান মামলা অবজ্ঞা করে একপক্ষের অনুৃমতি ছাড়াই জোরপূর্বক প্রায় শতাধিক লোক নিয়ে সাহারপাড় মোড়ে এক গ্রামীণ শালিস সভা অনুষ্ঠিত হয়। উক্ত শালিসি সভা চলাকালে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তারা শালিসি সভা ভঙ্গ করে যার যার মত করে চলে যায়। যে ব্যাক্তির জায়গা সংক্রান্ত বিষয়টি সমাধানেরRead More
সরাইলে হেফাজতের তান্ডবের মামলায় গ্রেপ্তার-২
মোহাম্মদ মাসুদ, সরাইল :: হেফাজতের তান্ডব ও নাশকতার মামলায় সরাইলে ২ জন গ্রেপ্তার হয়েছে। আজ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। পুলিশ জানায়, গত ৩১ মার্চ হেফাজতের ডাকা হরতাল চলাকালে খাঁটিহাতা হাইওয়ে থানার ডাম্পিং আগুন দিয়ে পুড়িয়ে দেয় হরতালকারীরা। এতে বেশ কিছু গাাড়ি পুড়ে যায়। কিছু গাড়ি চুরিও হয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩-৪ হাজার লোককে আসামী করে সরাইল থানায় মামলা দায়ের করেন। ভিডিও ফুটেজ দেখে প্রতিদিনই অভিযান চালিয়ে এ মামলার আসামী গ্রেপ্তার করছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- সরাইল সদর ইউনিয়নেরRead More
সরাইল ৩টি গ্রাম অন্ধকারে , ২০ হাজার টাকায় মিলেছে বিদ্যুৎ
মোহাম্মদ মাসুদ, সরাইল :দীর্ঘ ৬৫ ঘন্টারও অধিক সময় ধরে অন্ধকারে রয়েছে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার, আইরল ও আখিঁতারা গ্রাম। গত শনিবার রাত ২টার পর চলে যায় বিদ্যুৎ। ভ্যাঁসপা গরমে অতিষ্ট হয়ে ওঠে সেখানকার জনজীবন। সেহরি ইফতার ও তারাবির নামাজ নিয়ে চরম বিপাকে পড়ে সেখানকার লোকজন। লাইন চালু করতে ৩০ হাজার টাকা খরচ দাবী করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। দর কষাকষির পর ২০ হাজার টাকার চুক্তি হয়। গ্রাহকদের জিজ্ঞাসা ট্রান্সফরমার বিকল হলে স্বচ্ছল করার দায়িত্ব কি পিডিবি কর্তৃপক্ষের নাকি গ্রাহকদের? ওই এলাকার ভুক্তভোগী গ্রাহকরা জানায়, গত ১৭ এপ্রিল শনিবার রাত ২টায় হঠাৎRead More
ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদের জরুরী সভায় পৌর মেয়র নায়ার কবির
বিধস্ত পৌরসভার অত্যাবশ্যকীয় নাগরিক সেবা প্রদানে সকলকে মানবিক দৃষ্টি দিয়ে কাজ করতে হবে
প্যানেল মেয়র হলেন : ১-হোসনে আরা বাবুল, ২-মিজানুর রহমান আনছারী, ৩-সাংবাদিক মীর মোঃ শাহীন গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়ে পৌর পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার দুই দুইবারের নির্বাচিত মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সংরক্ষিত কাউন্সিলর- হোসেনে আরা বেগম, শাহানা বেগম, মিনারা বেগম, নিলুফা ইয়াছমিন, কাউন্সিলর মোঃ জামাল হোসেন, শেখ মোঃ মাহফুজ মিয়া, আক্তার হোসেন চৌধুরী, মিজানুর রহমান, মোঃ আবদুল মালেক, ওমর ফারুক জীবন, ফারুক আহমেদ, মীর মোঃ শাহীন মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ কাওসার মিয়া, সাকিল, মোঃ আনোয়ারুল ইসলাম। পৌর সচিব মোঃRead More



















