April, 2021
ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব : ২০ মাদরাসা ছাত্র বহিষ্কার
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে ২০ মাদরাসাছাত্রকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষাসচিব মুফতি শামছুল হক সরাইলী সাক্ষরিত বহিষ্কার আদেশ থেকে এ তথ্য জানা গেছে। বহিষ্কৃত ছাত্ররা হলেন- আশেকে এলাহী, আবু হানিফ, মিছবাহ উদ্দিন, আশরাফুল ইসলাম, আলাউদ্দিন, মকবুল হোসেন, রফিকুল ইসলাম, মুবারক উল্লাহ, বুরহানুদ্দীন, আব্দুল্লাহ আফজাল, জুবায়ের, হিজবুল্লাহ রহমানী, শিব্বির আহমেদ, জুবায়ের, ইফতেখার আদনান, সাইফুল ইসলাম, সোলাইমান, রাকিব বিল্লাহ, তারিক জামিল ও হাবিবুল্লাহ। তারা সবাই ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ছাত্র। জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষাসচিব মুফতি শামছুল হক সরাইলী সাক্ষরিত বহিষ্কার আদেশে বলা হয়, ‘ভর্তি পালনীয় শর্তাবলীর ২৫নংRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসিকে রংপুরে বদলি
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের এক মাস পূর্ণ হলো আজ। এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমকে বদলি করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দফতরের এক আদেশে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) রইছ উদ্দিন ওসি রহিমের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, জেলা পরিষদ-পৌরসভা কার্যালয়,Read More
ঈদগাহের পরিবর্তে ঈদের নামাজ হবে মসজিদে
ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে পবিত্র ঈদ-উল-আজহার নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায়ের অনুরোধ জানিয়েছে সরকার। সোমবার (২৬ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয় ঈদের নামাজ নিয়ে নির্দেশনা জারি করে তা বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে। এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের স্মারকের মাধ্যমে বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস ভয়াবহ মহামারি আকার ধারণ করার ক্ষেত্রে যথাযথ সুরক্ষা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা অতি জরুরি। ইতোমধ্যে মসজিদে নামাজ আদায়ে কতিপয় নির্দেশনা জারি করা হয়েছে। করানো ভাইরাস প্রাদুর্ভাবজনিত কারণে সারা দেশে জনসমাগমে নিষেধাজ্ঞাও জারি করা হয়। তারই ধারাবাহিকতায় জনস্বাস্থ্য বিবেচনায় স্বাস্থ্যসেবা বিভাগ জারি করা নির্দেশাবলীসহRead More
কসবায় পথে পাওয়া দুই শিশুকে পুলিশের কাছে দিলেন সিএনজি চালক
কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া কসবায় এক সিএনজি চালক পথে পাওয়া জিয়া ও রায়হান নামের দুই শিশুকে ফিরিয়ে দিলেন পুলিশের কাছে। চট্রগ্রাম থেকে ট্রেনে উঠে আখাউড়া সিএনজি ষ্টেন্ড আসা দুই শিশুকে কান্না করতে দেখে সিএনজি চালক মোশারফ হোসেন সামনে এগিয়ে গিয়ে অবশেষে নিজ বাড়িতে নিয়ে আসেন। দুই শিশুর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিতা মাতার ঠিকানা সন্ধান চেয়েছেন। দুই শিশুকে আজ সোমবার দুপুরে কসবা থানা পুলিশের হাতে তুলে দিলেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী ও সিএনজি চালক নিমবাড়ি গ্রামের মোশারফ হোসেন। কসবা থানা অফিসার ইনচার্জ মো: আলমগীর ভুইয়া দুই শিশুকেRead More
নবীনগরের কালের কণ্ঠের সাংবাদিকের হাত পা কেটে নেয়ার হুমকী!
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: দৈনিক কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপুর হাত পা কেটে নেয়ার হুমকী দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনার পরপরই সাংবাদিক অপু বিষয়টি কালের কণ্ঠ সহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলে অবগত করেন। জানা গেছে, রবিবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে স্থানীয় মাঝিকাড়া গ্রামের ১৫/২০ জন সন্ত্রাসী সাংবাদিক অপুর বাসার সামনে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে নবীনগরে সাংবাদিকতা করতে হলে, স্থানীয় এমপি এবাদুল করিম বুলবুলের বিরুদ্ধে কিছু লেখা যাবে না এবং কোন টকশোতে এমপি’র বিরুদ্ধে কোন কথা বলা যাবে না বলে হুঁশিয়ারী দেয়। এসময় সশস্ত্র সন্ত্রাসীরাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডব :: হেফাজত নেতা মুফতি জাকারিয়া গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংগঠনটির জেলা কমিটির সহকারী প্রচার সম্পাদক মুফতি জাকারিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলায় তাণ্ডবের ঘটনায় এই প্রথম হেফাজতের কোনো পদধারী নেতাকে গ্রেফতার করল পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন জানান, রাতে জেলা পুলিশের বিশেষ একটি আভিযানিক দল জাকারিয়াকে গ্রেফতার করে। গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত চালানো তাণ্ডবের ঘটনায় তিনি সম্পৃক্ত ছিলেন। ভারতেরRead More
ভারতে অক্সিজেন পাঠাবে ইইউ, সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, পাকিস্তান, ইসরায়েলের
করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, পাকিস্তান ও ইসরায়েল। এনডিটিভি জানায়, রোববার ইউরোপিয়ান কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জেনেজ লেনারসিস বলেন, ‘ভারতের জনগণকে বাঁচাতে ইউরোপীয় ইউনিয়ন সর্বাত্মক চেষ্টা করবে। আমরা অক্সিজেন ও মেডিকেল সামগ্রী পাঠানোর জন্য প্রস্তুত।’ ইউরোপীয় ইউনিয়ন কমিশনের সভাপতি আরসেলা ভন ডার লেন এই তথ্য নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ভারতে মহামারি সংক্রান্ত পরিস্থিতি উদ্বেগজনক। আমরা সহযোগিতা করতে প্রস্তুত। ইইউ সিভিল প্রোটেকশন মেকানিজমের মাধ্যমে ভারতকে সহযোগিতা করবে। আমরা ভারতীয় জনগণের সঙ্গে সংহতি জানাই।’ জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলাRead More
আগামী ২ সপ্তাহ ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ
ভারতের সঙ্গে স্থলপথে আগামীকাল থেকে যাত্রী চলাচল ১৪ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতে ব্যাপকভাবে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা যাত্রী চলাচল আপাতত বন্ধ রাখছি। তবে দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্য অব্যাহত থাকবে। সংক্রমণ বেড়ে যাওয়ার পর গত ১৪ এপ্রিল থেকেই ভারতের সঙ্গে আকাশ পথে যাত্রী চলাচল বন্ধ রয়েছে। ভারতে গত কয়েক দিনে মহামারি পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় এবং সেখানে শনাক্ত করোনার নতুন স্ট্রেইন প্রবেশ ও ছড়িয়ে পড়া রোধ করতে প্রতিবেশী দেশটিরRead More
নবীনগরের সংঘর্ষ ও লুটপাটের প্রকৃত ঘটনা আড়াল করতে আওয়ামীলীগের সভাপতিকে ফাসানোর পায়তারা
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পশ্চিম ইউনিয়নের দড়িলাপাং গ্রামের সংঘর্ষ ও লুটপাটের প্রকৃত ঘটনা আড়াল করতে আওয়ামীলীগের সভাপতিকে ফাসানোর পায়তারা করছে একটি পক্ষ। গতকাল শনিবার সন্ধ্যায় এ নিয়ে এলাকাটিতে আবারো নতুন করে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে নবীনগর থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পুর্যন্ত ৫ জন কে আটক করেছেন পুলিশ। সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পশ্চিম ইউনিয়নের দড়িলাপাং গ্রামে দীর্ঘদিন যাবত এলাকার হাকিম মাষ্টার গ্রুপ এবং জাহের আলী গ্রুপের মধ্যে ৩০ বছর পূর্বে থেকে গুষ্টিগত দ্বন্ধ চলে আসছে। এরই জের ধরে গত ১৯ এপ্রিল সোমবারRead More
সরাইলে কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ, বিপাকে কৃষক
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মলাইশ- শাহজাদাপুর রাস্তা রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য কাজের বিনিময়ে টাকা কর্মসূচি (কাবিটা) প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কাজ না করে প্রকল্পের টাকা হাতিয়ে নিয়েছেন শাহজাদাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফারুক মিয়া ও বিএনপি নেতা শেখ মো. মিলন । এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এর কাছে কাজের অনিয়মের বিষয় ওই ইউপি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসীর নানা অভিযোগ রয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে মলাইশ- শাহজাদাপুর রাস্তা পূর্ণ নির্মাণের জন্য মাটি ভরাট কাজে ৮ লক্ষ ৫২ হাজার টাকাRead More



















