Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসিকে রংপুরে বদলি

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের এক মাস পূর্ণ হলো আজ। এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমকে বদলি করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দফতরের এক আদেশে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) রইছ উদ্দিন ওসি রহিমের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা।

তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, জেলা পরিষদ-পৌরসভা কার্যালয়, সদর উপজেলা ভূমি অফিস ও জেলা গণগ্রন্থাগারসহ সরকারি-বেসরকারি কয়েকটি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এসব ঘটনায় মোট ৫৫টি মামলা দায়ের হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) সকাল পর্যন্ত ৩৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares