April, 2021
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ১০০ জনের করোনা শনাক্ত, মৃত ১
গত দুই দিনে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় ৪৬ জনসহ জেলায় নতুন ১০০ জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৩৩৮০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আর সুস্থ হয়েছেন ২৮৩৪ জন । সবশেষ ১ জনসহ জেলায় ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার (১৮ এপ্রিল) রাতে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন। শনিবারের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ৮০ টি রিপোর্টে নতুন আরও ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৭Read More
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে মনি (৫) নামের এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে জেলা শহরের গোর্কণ ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার গোর্কণঘাট এলাকার আলামিন মিয়ার ছেলে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মনি বেলা ১১টার দিকে বাড়ির পাশে একটি পুকুরের কাছে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে সে পুকুরে পরে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা মনিকে পানির নিচ থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন৷ ওই সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করে। তিনিRead More
মামুনুলকে গ্রেফতারের পর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপত্তা জোরদার
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতারের পর ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। রোববার দুপুরের পর থেকে জেলা শহরের কাউতলী, ভাদুঘর, জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা মোড়সহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে হেফাজতে ইসলামের তাণ্ডবের পর ৯ এপ্রিল পুলিশ সুপারের কার্যালয়সহ জেলার সব থানা, ফাঁড়ি, ক্যাম্প ও তদন্ত কেন্দ্রগুলোতে এলএমজি পোস্ট বসানো হয়। রোববার বিকেল তিনটা থেকে জেলা শহরের প্রধান সড়কগুলোতে পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পিকআপভ্যানে করে পুলিশ সদস্যরা শহরে মহড়া দিচ্ছেন। পুলিশের পাশাপাশি র্যাব সদস্যদেরও মহড়া দিতে দেখা গেছে। যদিওRead More
ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের জন্য সাজিদুর-মোবারকউল্লাহসহ সহযোগীদের গ্রেফতার চান রবিউল
ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডলীলার জন্য হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও জেলা আমির আল্লামা শায়খ সাজুর রহমান এবং সাধারণ সম্পাদক মুফতি মোবারকউল্লাহকে দায়ী করে সহযোগীদেরসহ তাদের গ্রেফতার দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। শনিবার দুপুরে তার নিজ ফেসবুক আইডিতে তিনি এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন। রাজধানী ঢাকায় আল্লামা মামুনুল হককে গ্রেফতারের কয়েক ঘন্টার মাথায় তিনি এ স্ট্যাটাস দেন। সম্পূর্ণ ইংরেজি দেয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, “”Sajidur of Quaiti madresah and Mubarak Ullah of younsia madresah r two criminals responsible for qarnage in Brahmanbaria.Read More
নবীনগরে ইজারা তুলার জন্য লকডাউন উপেক্ষা করে সাপ্তাহিক হাট বসিয়েছে ইজারাদারের লোকজন
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি বাংলাদেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়াতে সরকার সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে। এ লকডাউন কে উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীঘর বাজারে সাপ্তাহিক হাট বসেছে স্থানীয় ইজারাদারের লোকজন। সরজমিনে গিয়ে দেখা যায়, শ্রীঘর বাজারে বিভিন্ন রকমের নিত্য পণ্যের দোকান সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। শনিবার (১৭ এপ্রিল) উপজেলার শ্রীঘর বাজারে এ হাট বসিয়েছে বাজার ইজারাদার। এ নিয়ে এলাকার সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসন এ বিষয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করায় হাট বন্ধ রাখা সম্ভব হয়নি বলে জানান বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব মাখন। জানাRead More
নবীনগরে প্রকাশ্যে মাদক সেবন করছেন মাদক সেবীরা, হামলা-নির্যাতন,আতঙ্কে ব্যবসায়ীরা। দেখার কেউ নেই..
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ গেইটের সাথে প্রশাসনের নাকের ডগায় ফার্নিচার তৈরির কারখানা গুলিতে প্রতিদিন রাত বিরাতে মাদক সেবন করছেন স্থানীয় মাদক সেবীরা। এই বিষয়ে প্রতিকার চেয়ে বহুবার থানায় লিখিত অভিযোগ করেছেন ফার্নিচার ব্যবসায়ী। এই অভিযোগ করার কারনে ব্যবসায়ীরা মাদক সেবীদের হুমকি-ধামকি ও হামলার শিকারও হয়েছেন বহুবার। তারই ধারাবাহিকতায় গত ৫ এপ্রিল সোমবার রাত আনুমানিক ৮টার দিকে উক্ত ফার্নিচার মার্কেটের মালিক হাসিবুল হাসান শাহীন মাদক সেবনে বাধা প্রধান করলে মাদক সেবী সামছুল হুদা (৩২) তার দলবল নিয়ে তাকে মারধর করে। পরে এ বিষয়ে প্রতিকার চেয়ে হাসিবুল হাসানRead More
হেফাজতের তান্ডবে ভাংচুর ও অগ্নিসংযোগে জড়িত আরও ০৭ জন গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের ঘটনায় জড়িত আরও ৭ জনকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৬ এপ্রিল) সকাল থেকে শনিবার (১৭ এপ্রিল) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে তাণ্ডবের ৫৪ মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ২৬৮ জনে। শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার হওয়া ৭ জন হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। তাদেরকে তাণ্ডবের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে শনাক্ত করা হচ্ছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে। হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবেরRead More
কসবায় ভ্রাম্যমান আদালত তিনজনকে জরিমানা সহ মাস্ক বিতরণ
কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়া কসবায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ৩জনকে জরিমানাসহ মাস্ক বিতরণ করা হয়। আজ দুপুরে কসবা পুরাতন বাজারে করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত দোকানী,পথযাত্রী,মোটযানসহ ৩জনকে ১৫শত টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেষ্ট্র মাসুদ উল আলম। এই সময় কসবা থানা অফিসার ইনচার্জ মো: আলমগীর ভুইয়া, থানা পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা জাকির হোসাইন এবং কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী উপস্থিত ছিলেন। যৌথ অভিযান পরিচালনা শেষে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম ও কসবা থানা অফিসারRead More
বিপ্লবী উল্লাসকর দত্তের ১৩৭তম জন্মদিনে সরাইল প্রেসক্লাবের ৩ প্রস্তাব
মোহাম্মদ মাসুদ,সরাইল :ব্রিটিশ বিরোধী বিপ্লবের অগ্নিপুরূষ বিপ্লবী উল্লাসকর দত্ত। গতকাল শুক্রবার ১৬ এপ্রিল ছিল কীর্তিমান এ পুরূষের ১৩৭তম জন্ম দিন। ১৮৮৫ খ্রিষ্টাব্দের ১৬ এপ্রিল তিনি এসেছিলেন এ ভূবনে। পৃথিবী ছেড়ে চলে গেছেন ১৯৬৫ খ্রিষ্টাব্দের ১৭ মে। ব্রিটিশ হঠাও আন্দোলনে দেশের জন্য অগ্নিমূর্তি ধারণ করা সাহসী বীর পুরূষ উল্লাসকর দত্তের জন্ম ভিটা সরাইলের কালিকচ্ছ গ্রামে। বোমা হামলার অভিযোগে মামলায় উল্লাসকর দত্তকে আজীবন কারাদন্ডাদেশ দেওয়া হয়েছিল। তাঁর জন্মদিনে সরাইল প্রেসক্লাবের পক্ষ থেকে সরকার তথা দেশবাসীর ৩ টি প্রস্তাব করা হয়েছে। উল্লাসকর দত্তের স্মৃতিকে ধরে রাখার জন্য সরাইলের কালিকচ্ছে তাঁর পৈত্রিক ভিটিতে একটিRead More
আজ ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী উল্লাসকর দত্তের জন্মদিন,
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ বৃটিশ বিরোধি আন্দোলনের অন্যতম বিপ্লবী। মাতৃভুমি স্বাধীনতার জন্য জীবনবাজী রেখে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। যৌবনের শুরুতে সশস্ত্র বিপ্লববাদী দল যুগান্তরের সাথে যুক্ত হন। ব্রিটিশদেরকে মোকাবিলা করার জন্য উল্লাসকর দত্তই বাংলায় প্রথম বোমা তৈরি করেন। ১৮৮৫ সালের ১৬ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের দত্ত পরিবারে তার জন্ম । কালিকচ্ছ গ্রামটি ইতিহাসের পাতায় অবিস্বরনীয় হয়ে আছেন বিভিন্ন ঘটনা ও ঐতিহাসিক ব্যক্তিত্বদের জন্ম ভুমি হিসেবে। কালীকচ্ছর র্উবর মাটি ও বাতাস জন্ম দিয়েছে বহু প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্বের, যারা শুধু ভারতবর্ষ নয়, পশ্চিমা বিশ্বেও নানাক্ষেত্রে তাদের স্বীয় কর্মে বিশেষRead More



















