Main Menu

April, 2021

 

সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী সিনিয়র অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল -মামুন সরকার। শুক্রবার এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ শোক জানান। এ সময় নেতৃবৃন্দ প্রয়াত অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতিও গভীর সমবেদনা জানান। (প্রেস বিজ্ঞপ্তি)


হেফাজতের তাণ্ডব: গ্রেফতার আরও ২৪

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের সময় শহরজুড়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি গ্রেফতার সবাই হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থক। এ নিয়ে মোট ২৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) সকালে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তাণ্ডবের ঘটনায় জেলার বিভিন্ন থানায় মোট ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্য ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায়Read More


কসবায় ভ্রাম্যমান দুধ,ডিম ও মাংসের বিক্রয় কেন্দ্র উদ্বোধন

কসবা প্রতিনিধি  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভ্রাম্যমান দুধ,ডিম ও মাংস ন্যায্যমূল্যে বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়। আজ সকালে কসবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:জাকির হোসাইনের সভাপতিত্বে বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভুইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মানুদ উল আলম,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,ডা: আব্দুল মজিদ উজ্জল,প্রভাষক জয়নাল আবেদিন প্রমুখ। কসবা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালের ব্যবস্থাপনায় এবং ডেইরি ও পোল্ট্রি এসোসিয়েশনের বাস্তবায়নে করোনা পরিস্থিতিতে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বিক্রয় কেন্দ্র উপজেলঅ পরিষদ চত্বরে চালু থাকবে। এছাড়া উপসহকারী প্রাণী সম্পদ অফিসার বৃন্দ,ডেইরি ও পোল্ট্রিRead More


ড্রিমস্ অফ নবীনগরের উদ্যোগে উপজেলার ২শ পরিবারের ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সামাজিক সংগঠন ড্রিমস্ অফ নবীনগরের উদ্যোগে বরাবরের মত এবারো পবিত্র মাহে রমজান উপলক্ষে ২শত অসহায় পরিবারের মাঝে মাহে রমজানের ইফতার সামগ্রী করা হচ্ছে। আজ বুধবার সকাল থেকে ড্রিমস অফ নবীনগরের কর্মিরা নবীনগর পৌর এলাকা থেকে তাদের কার্যক্রম শুরু করেন। উক্ত সংগঠনটি গতবছরও করোনার মহামারিতে মানব সেবায় কাজ করে এলাকায় প্রসংসা কুরিয়েছে। এবছরও সে ধারা অব্যাহত রেখে ২ শত অসহায় পরিবারের পাসে দাঁড়িয়েছে। সামাজিক সংগঠন ড্রিমস্ অফ নবীনগরের মানবতাবাদী কর্মিরা তাদের কার্যক্রমে গতিশীল করতে সকলকে সহযোগীতা কামনা করেন।


বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কসবা প্রতিনিধি::কসবা থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি (১৯৬৮- ১৯৭১)। ১৯৭০ সালে গঠিত কসবা থানা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক,বাংলাদেশ জুট এসোসিয়েশনের মহাসচিব ,কসবা প্রেসক্লাবের অন্যতম সদস্য,বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা  সোয়া ছয়টায় ঢাকায় মৃত্যু বরণ করেন।(ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো পঁচাত্তোর বছর। তাঁর মৃত্যুর সংবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মুক্তিযোদ্ধা ও  সাংবাদিক  মহলের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি দুই সন্তান, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার যোহর বাদ চড়নাল ঈদগাহ মাঠে জানামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায়  পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


২০২১ সালে প্রকাশিত আশরাফ আহমেদের নতুন দুটি বই

ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ও যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ডঃ আশরাফ আহমেদের নতুন দুটি বই এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে। প্রথমটির নাম ‘মহাজনের ছায়াতলে’, বিভিন্ন গুণীজনের জীবনের বিশেষ বিশেষ দিক নিয়ে লেখা। নিজের জীবনকে লেখক একক কোনো সত্তা মনে করেন না। তাঁর জীবনটি অসংখ্য ব্যক্তির অকৃপন ও নিঃস্বার্থ স্নেহ-ভালোবাসার সম্মিলিত একটি প্রকাশ। জন্মের পর থেকে আজ পর্যন্ত যেসব ব্যক্তি তাঁর জীবনকে ঐশ্বর্যমণ্ডিত করেছেন, কৃতজ্ঞতা স্বরূপ তাঁদের কয়েকজনের সাথে লেখকের সম্পর্কের কিছু তথ্য মহাজনের ছায়াতলে বইতে তুলে ধরেছেন। এঁদের মাঝে যেমন আছেন তাঁর শিক্ষক, বাল্যবন্ধু, এবং পরিণত বয়সে সংস্পর্শে আসা বয়োজ্যেষ্ঠ কিছু প্রথিতযশা গুণী ব্যক্তি,Read More


হেফাজতের তান্ডব ও মিথ্যাচারের প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে বক্তাগণ

ব্রাহ্মণবাড়িয়ায় আর কখনো হেফাজতকে তান্ডব চালাতে দেওয়া হবে না

গত ২৬, ২৭ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়া হেফাজত কর্তৃক নারকীয় তান্ডব চালানো ও নিলজ্জ্ব মিথ্যাচারের প্রতিবাদে গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে বিকাল ৩টায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তাগণ বলেন, হেফাজত ইসলাম কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ায় যে তান্ডব ও ধ্বংসলীলা চালানো তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। যারা বাংলাদেশ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করেন তারা এখন হেফাজতের নামে ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত রয়েছে। মিথ্যা এবং বানোয়াট বক্তব্য, প্রচারণা তাদের মূল হাতিয়ার। মিথ্যাবাদী হেফাজতে রাজনৈতিকভাবে সর্বাত্মক প্রতিরোধ করতে হবে। বক্তাগণ, হুশিয়ারি উচ্চারণ করেন বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় আর হেফাজতিদের আর অন্যায়Read More


চাঁদ দেখা গেছে, বুধবার থেকে পবিত্র রোজা শুরু

বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। কাল বুধবার থেকে রোজা শুরু। এরই মাধ্যমে শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। এদিকে রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজ পড়বেন মুসল্লিরা। আজ দিবাগত শেষরাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সেহ্‌রি খাবেন।


কসবায় দুই ভাই ফয়েজ ও রহিজ হত্যার বিচারসহ ফেক আইডির বিরুদ্ধে প্রতিবাদ সভা

কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার নিমবাড়ি গ্রামের দুই ভাই রহিজ ও ফয়েজ হত্যার আসামীদের বিচারসহ ফেক আইডি দিয়ে হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সোমবার রাতে ফয়েজ মিয়ার বাড়ির ওঠান চত্বরে আলী আজগর মিয়ার সভাপতিত্বে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাবুল মিয়া,মোস্ত মিয়া,নোয়াব মিয়া,রতন মিয়া প্রমুখ ।বক্তারা বলেন, ফেসবুকে ফেক আইডি খোলে হত্যা মামলার আসামীরা হুমকি দিচ্ছে মামলার বাদীসহ পরিবারের লোকজন এবং মানিত স্বাক্ষীদের মামলা তুলে নিতে, না হয় আরও হত্যাকান্ড ঘটাবে। প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে জমশেদ,সাক্কু,ইয়াছিন,মোমরাজসহ পলাতক আসামীদের গ্রেফতারসহ ফাঁসী এবং ফেক আইডির মাধ্যমে হুমকির বিচার দাবী করেন।Read More


সরাইল ২ শত দরিদ্রর পাশ বন্ধু ফাউন্ডশন         

মোহাম্মদ মাসুদ,সরাইল । সরাইল করানাকাল ২ শতাধিক অসহায় দরিদ্র অসহায় লাকর পাশ দাঁড়িয়ছ ‘বন্ধু ফাউন্ডশন’।  আজ সোমবার বিকল প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়র সামন এক অনুষ্ঠানর মাধ্যম তারা উপহার স্বরপ ইফতার সামগ্রি তুল দন দরিদ্রদর হাত। এ উপলক্ষ্য সংগঠনর সভাপতি মধা মাহবুব এলাহী প্রদ্যাৎ এর সভাপতিত্ব অনুষ্ঠিত আলাচনা সভায় প্রধান অতিথি ছিলন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনর সাবক সংসদ সদস্য অ্যাডভাকট জিয়াউল হক মধা। অন্যতম সদস্য ও সরাইল প্রসক্লাবর সাহিত্য সম্পাদক জহিরল ইসলাম রিপনর সঞ্চালনায় ওই সভায় বক্তব্য রাখন- সরাইল সরকারি কলজর অধ্যক্ষ মধা আহমাদুল কামাল, উপজলা পরিষদর ভাইস চয়ারম্যান মা. আবু হানিফ, শহিদ বুদ্ধিজীবীরRead More


This site is protected by wp-copyrightpro.com