Main Menu

April, 2021

 

ওয়াক্ত ও তারাবির নামাজের জামাতে ২০ জনের বেশি নয়

দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবির জামাতে মুসল্লিদের উপস্থিতির সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ওয়াক্ত নামাজ ও রমজানে তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদেমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন। সোমবার (১৪ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে বলে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। পরে সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ থেকে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত জারি করা এক সপ্তাহের বিধিনিষেধRead More


কোরআনের ২৬ আয়াত বাতিলের আবেদন খারিজ, বাদীর জরিমানা

পবিত্র কোরআনের ২৬টি আয়াত বাদ দেওয়ার জন্য উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যানের করা একটি আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আদালত অযৌক্তিক এই আবেদন করায় বোর্ডের চেয়্যারম্যান সৈয়দ ওয়াসিম রিজভিকে ৫০ হাজার রূপি জরিমানা করেছেন। কোরআনের ওই ২৬টি আয়াত ভারতের স্থানীয় ভূমি আইনের লঙ্ঘন এবং চরমপন্থাকে উসকে দিচ্ছে অভিযোগ করে দেশটির সুপ্রিম কোর্টের কাছে সেগুলো বাতিলের নির্দেশনা চেয়ে আবেদন করেছিলেন উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভি। আদালতের কাছে করা আবেদনে শিয়া এই নেতা বলেছিলেন, চরমপন্থা ও সন্ত্রাসবাদের মদত দেয় কোরআনের নির্দিষ্টRead More


সরকার করোনা পরিস্হিতিতে কৃষকদের ভর্তুকি দিয়ে যাচ্ছে :: মোকতাদির চৌধুরী এমপি

মো: জিয়াদুল হক বাবু::ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষকদের মাঝে ধান কাটার হারভেষ্ট মেশিন , বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরন অনুষ্টানে প্রধান অতিথির ভাষনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র ,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেন, বর্তমান সরকার করোনা পরিস্তিতিতে কৃষকদের মাঝে ভর্তুকি দিয়ে বিভিন্ন ধরনের যন্তপাতি দিচ্ছে কৃষি কাজকে এগিয়ে নিতে এবং বিনামূল্যে সার ,বীজ ও কিটনাশক বিতরন করছে । আবার কৃষকদের সহজ শর্তে ঋন বিতরন করছে এবং আরেকটি দল দেশে নাশকতা তৈরি করে দেশের সম্পদ জ্বালাও  পুড়াও করে ধংস করছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরেRead More


১৪-২১ এপ্রিল চলাচলে বিধিনিষেধ আরোপ :: প্রজ্ঞাপন জারি

করোনা ভাইরাস পরিস্থিতির অবনতির কারণে আগামী ১৪ এপ্রিল সকাল ৬ টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত নতুন বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। সব ধরনের অফিস ও পরিবহন চলাচল বন্ধের পাশাপাশি বাজার-মার্কেট, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে এই প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে এই সময় সব সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত অফিস এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হলেও স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিল্প কারখানা চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে। বিধিনিষেধগুলো হলো- ১. সব সরকারি, আধাসরকারি, সায়ত্ত্বশাসিত ও বেসরকারি অফিস,Read More


কসবায় ৫মার্চ ঘটনায় অপরাধের মামলায় প্রকৃত দোষীদের বিচারের সম্মুখীন করতে আইনমন্ত্রীর কাছে স্মারক লিপি

কসবা প্রতিনিধি:: কসবা সদরে চলতি সালের গত ৫মার্চ সংঘটিত ঘটনায় থানার মামলা নং ৬/২০২১ আইন শৃখলা বিঘ্নকারীর অপরাধের মামলায় প্রকৃত দোষী ব্যক্তিদের বিচারের সম্মুখীন করতে সদর এলাকার জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিকসহ ১০৭১জন স্বাক্ষরে আইনমন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদান করা হয়। আজ ১১ মার্চ রোববার সকালে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের মাধ্যমে আইনমন্ত্রীর কাছে পাঠানোর জন্য এই স্মারকলিপি প্রদান প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে আওয়ামী লীগের প্রবীণ নেতা ও প্রতিষ্ঠাতা প্রশাসক কসবা পৌরসভা এড.এ কে এম আজিজুর রহমান,কসবা পৌর আওয়ামী লীগের সভাপতি মো: শফিকুল ইসলাম, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতিRead More


হেফাজতের তাণ্ডব: পুলিশের থেকে ছিনিয়ে নেওয়া ২০ রাউন্ড গুলি উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশ সদস্যদের সংঘর্ষের সময় এক পুলিশ সদস্যের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর বাজারের একটি মিষ্টির দোকান থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় দুজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন সুহিলপুর ইউনিয়নের দক্ষিণ কেন্দুবাড়ির মৃত ছামীর আলীর ছেলে আরব আলী (৪০) ও সুহিলপুর গ্রামের হিন্দুপাড়ার মৃত রমিজ মিয়ার ছেলে মো.Read More


সরাইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা

মোহাম্মদ মাসুদ, সরাইল::সরাইল উপজেলায় পূর্ব বিরোধের জেরে সিএনজিচালিত অটোরিকশাচালক নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামকে প্রধান করে মোট ৩৮ জনকে আসামি করা হয়েছে। শনিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সরাইল থানার এসআই জসিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সাইফুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান কাশেম আলীর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। গত ৭ এপ্রিল দুপুরে সাবেক চেয়ারম্যান কাশেম আলীকে রাস্তায় পেয়ে চেয়ারম্যান সাইফুল ইসলামের লোকজন লাঞ্ছিত করে। পুনরায় একই দিন সন্ধ্যায় স্থানীয় বাজারেRead More


পুলিশ খুঁজছেন ইয়াবা সেবনকারী ইউপি চেয়ারম্যান আসলাম মৃধাকে

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: চেয়ারম্যান এম আসলাম মৃধার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আসলাম মৃধার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ইয়াবা সেবনের ভিডিও এলাকায় ভাইরাল হলে গত ৭ এপ্রিল তাকে ইউপি আওয়ামীলীগের সভাপতির পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। তবে তিনি এখনো ইউপির চেয়ারম্যান পদে স্বপদে বহাল আছেন। এRead More


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সুবর্ন-৩ বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

কসবা প্রতিনিধি:: কসবা উপজেলায় অনাবাদি জমিতে সমলয়ে সুবর্ন-৩ বোরো ধান বাম্পার ফলনে ৭৮ জন কৃষকের মুখে হাসি। সময় মতো রোদ-বৃষ্টি থাকায় এ ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,এবার উপজেলার নেমতাবাদ মাঠে ৫০একর জমিতে সুবর্ন-৩ বোরো নতুন ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল। উপজেলার নেমতাবাদ কৃষক এরশাদ মিয়া বলেন; এ মাঠে ৫০একর জমিতে সুপ্রীম সীড কোম্পোনীর সমলয়ে বোরো হাইব্রিড ধান সুবর্ন-৩ চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। কৃষক আল আমিন বলেন;অন্য বছরের তুলনায় এ বছর সুবর্ন-৩ ধানের ফলন ভালো হয়েছে। আশা করিRead More


ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন পুলিশ স্থাপনায় ব্যাপক নিরাপত্তা জোরদার::এলএমজি পোস্ট বসানো হয়েছে

এবার ব্রাহ্মণবাড়িয়া জেলায়ও পুলিশের স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে বিশেষ নিরাপত্তা পোস্ট বা এলএমজি পোস্ট বসানো হয়েছে।  শুক্রবার (০৯ এপ্রিল) দুপুর থেকে পুলিশ সুপারের কার্যালয়সহ জেলার সব থানা ভবন, ফাঁড়ি ও ক্যাম্পে এলএমজি পোস্ট বসানো হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় গিয়ে পুলিশের একটি এলএমজি পোস্ট দেখা গেছে। থানা ভবনের পুলিশ ক্লাবের ছাদের ওপর বসানো ওই এলএমজি পোস্টে দুজন পুলিশ সদস্য এলএমজি নিয়ে অবস্থান করছেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিন বলেন, সম্প্রতি হেফাজতে ইসলাম দেশেরRead More


This site is protected by wp-copyrightpro.com