April, 2021
১৪ এপ্রিল থেকে সব অফিস বন্ধ, চলবে না যানবাহন
১৪ এপ্রিল থেকে ৭ দিনের লকডাউনে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যানবাহন, গার্মেন্টস কারখানাসহ সবকিছু বন্ধ থাকবে। শুক্রবার (৯ এপ্রিল) গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, লকডাউন চলাকালে কোনোভাবেই মানুষকে ঘরের বাইরে আসতে দেওয়া হবে না। এ বিষয়ে রোববার (১১ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে শুক্রবার সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। কিন্তু এতেও কমেনি জনগণের উদাসীনতা। এ অবস্থায় জনস্বার্থে সরকার আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহেরRead More
নব নির্বাচিত পৌর পরিষদের প্রথম সভা ও মেয়রের দায়িত্বভার গ্রহণ খোলা আকাশের নিচে
খোলা আকাশের নিচেই দায়িত্ব নিতে হলো ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদকে। বৃহস্পতিবার পৌর ভবনের সামনে দায়িত্ব গ্রহনের এই ভিন্ন আয়োজনে ছিলো বিষাদের ছাপ। হেফাজতের হরতাল-আন্দোলনে তান্ডব চালানো হয় এই পৌরভবনে। ভাঙ্গচুর আর আগুনে পুড়ে শেষ হয় তাতে সবই। নাগরিক সেবা প্রদানের কোন কিছুই রক্ষা হয়নি। পুরো পৌরভবন জুড়ে ছাইভস্মের চিহ্ন। প্রায় ৭২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান পৌরসভার কর্মকর্তারা। হামলা হয় মেয়রের বাসাতেও। পৌরভবনের সামনের রাস্তায় দুটি তাবুতে খোলা হয়েছে অস্থায়ী কার্যালয় ও তথ্য সেবা কেন্দ্র। এমনি বিপর্যস্ত অবস্থায় দায়িত্ব কাধে নিলো নতুন পৌর পরিষদ। সকাল সাড়ে ১১টার দিকে দ্বিতীয়বার নির্বাচিতRead More
নবীনগরে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ‘গৃহনির্মাণ’ কাজে অনিয়মের অভিযোগ
নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ‘গৃহনির্মাণ’ কাজে অনিয়মের অভিযোগ ওঠেছে। কিন্তু প্রকল্পের দায়িত্ব পাওয়া ব্যক্তি স্থানীয় জনপ্রতিনিধির আস্থাভাজন ও প্রভাবশালী হওয়ায়, নিম্নমানের কাজ হওয়ার পরও কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেননা। ফলে গৃহহীনদের কাছে সরকারের এসব ঘর হস্তান্তরের আগেই ঘরগুলো থেকে বালু সিমেন্টের পলেস্তরা খসে পড়ছে বলে অভিযোগ ওঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০-২০২১ অর্থ বছরে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য নবীনগর উপজেলার সাতটি এলাকায় মোট ৮ কোটি ৩০ লাখ টাকা ব্যায়ে মোট ৪৮৫ টি ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘরের ব্যায় ধরাRead More
সরাইলে গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে যুবক খুন
মোহাম্মদ মাসুদ, সরাইল|| বুধবার (৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবক দেলোয়ারের মৃত্যু হয়। নিহত দেলোয়ার হোসেন উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের প্রবাসী হান্নান মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, পাকশিমুল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওরফে কাছম আলী এই দু’জনের মধ্যে গোষ্ঠীগত দ্বন্দ্ব দীর্ঘদিন যাবত। তাদের দু’জনের বাড়ি পাকশিমুল গ্রামে। বুধবার সন্ধ্যায় পাকশিমুল গ্রামে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের পক্ষের ছায়েদুল হক বদু নামে এক ব্যক্তির সঙ্গেRead More
নবীনগরে ৪৮ ঘণ্টার ব্যবধানে পাল্টে গেলো বিদ্যালয়ের সভাপতি
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৪৮ ঘণ্টার ব্যবধানে পাল্টে গেলো উপজেলার লাউর ফতেহপুর আর এন টি বালিকা উচ্চ বিদ্যালয়ের এড-হক কমিটির সভাপতি নাম। গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরকৃত বিজ্ঞপ্তিতে সভাপতি পদে আসিন হন নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক। তবে এর দুদিন আগে গত (০৪ এপ্রিল) রবিবার একই কর্মকর্তার আরেক বিজ্ঞপ্তিতে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিককে সভাপতি করা হয়েছিল। ৪৮ ঘন্টার ব্যবধানে এড-হক কমিটি’র সভাপতি পাল্টে যাওয়া নিয়ে নবীনগরের সর্বমহলে চলছে আলোচনা-সমালোচনা। জানা গেছে, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চRead More
নাসিরনগরে পুকুরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ:: ৫ পুলিশসহ আহত ১৬, আটক ১১
নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাস পুকুরের দখল নিয়ে দুই পক্ষের তিন দফা সংঘর্ষের খবর পাওয়া গেছে। সংঘর্ষে পাঁচ পুলিশসহ উভয় পক্ষের ১৬ জন আহত হয়েছে। রোববার ভোর রাত ৪টা থেকে সোমবার রাত আটটা পর্যন্ত থেমে থেমে ৩ দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে দুই পক্ষের ১১ জনকে আটক করেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক। ঘটনাটি নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের মুকবুল পুর গ্রামের। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সরকারের খাস খতিয়ানভুক্ত একটি পুকুর মুকবুলপুরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতি ও হেলথ ইন্সপেক্টরসহ আরো ১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় চিকিৎসক দম্পতি ও এক হেলথ ইন্সপেক্টরসহ নতুন ১৯জন ভাইরাসে শনাক্ত হয়েছে। ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি রেফারেল সেন্টার পিসিআর ল্যাব ও ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবসহ এন্টিজেনের ১১০টি রিপোর্টের মধ্যে জেলায় নতুন ১৯জন শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ তার সহধর্মিণী জেলা সদর হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কমপ্লেক্সে একজন হেলথ ইন্সপেক্টরসহ সদর উপজেলায় ১৩জন ও আশুগঞ্জ উলজেলায় ২জন, কসবা উপজেলায় ২জন, সরাইল উপজেলায় ১জন ও আখাউড়া উপজেলায় ১জন রয়েছে। এনিয়ে মোট আক্রান্ত আছেন কিন্তু ১৫৯জন। এর মধ্যে সেলফ আইসোলেশনে ১৫৩জনRead More
কঠোর নিষেধাজ্ঞার প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ায় ৭৭ জনকে ৭২ হাজার টাকা জরিমানা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে ব্রাহ্মণবাড়িয়ায় অনেকটা ঢিলেঢালাভাবেই কেটেছে প্রথম দিন। এর মধ্যেই ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় বিভিন্ন ব্যাক্তিকে জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে ৭৭ জন ব্যাক্তিকে মোট ৭২,৬০০/- জরিমানা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া কি বিচ্ছিন্ন কোনও দ্বীপ?
একজন সংবাদকর্মী কেঁদে ফেললেন। তাকে শুধু সংবাদকর্মী বললে ভুল হবে। তিনি সংবাদকর্মীদের নেতা। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। নাম জাবেদ রহিম বিজন। তার পাশেই জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তার সঙ্গে বসে আছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন জামী। তার মাথায় ব্যান্ডেজ বাঁধা। অসহায় চেহারা। মুখের হাসি মিলিয়ে গেছে। দেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আনন্দে গোটা দেশের মানুষ যেদিন আনন্দ-উৎসবে বিভোর সেদিনই ব্রাহ্মণবাড়িয়ায় ঘটেছে ইতিহাসের আরেক নির্দয়, নিষ্ঠুরতম সন্ত্রাসী ঘটনা। যে ঘটনার সঙ্গে মহান ৭১’এর ২৫ মার্চের কালরাত্রির অনেকটাই মিল খুঁজে পাওয়া যায়, এমনই মন্তব্য করলেন জাবেদ রহিম বিজন। আবেগRead More
প্রেসক্লাব সভাপতির প্রতি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সমবেদনা
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার রিয়াজউদ্দিন জামি হেফাজতের হরতাল চলাকালে আহত হওয়ায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণী পেশার মানুষ তাকে সমবেদনা জানিয়েছেন। সমবেদনা ও তার দ্রুত শারীরিক সুস্থতা কামনা করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সদস্য স্বপন রায়, পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ মনিরুজ্জামান, চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদ হাসান, সাবেক সচিব মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এম,এস,সি, নবীনগরের সাবেক সাংসদ শাহ জিকরুল আহমেদ খোকন, সাবেক মেয়রRead More



















