Main Menu

April, 2021

 

ব্রাহ্মণবাড়িয়ায় ঢিলে ঢালা লক ডাউন

করোনার সংকট মোকাবেলায় সরকার দেশ ব্যাপী এক সপ্তাহের জন্য লক ডাউনের ঘোষনা দিলেও মানা হচ্ছে না ব্রাহ্মণবাড়িয়ায়। সোমবার সকাল থেকেই শহরে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অন্যান্য দিনের মতই স্বাভাবিক চলাফেরা করছে। আবার অনেকেই মাস্ক ছাড়া ঘুরাফেরা করতে দেখা গেছে। খোলা রয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। সে সাথে চলাচল করছে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা। সরেজমিন শহরের কুমারশীল মোড়, টেংকের পাড়, টি এ রোড, কালবাড়ি মোড়, কাউতলী বাসস্ট্যান্ড ঘুরে এ চিত্র দেখা যায়। এ দিকে প্রশাসনের পক্ষ থেকে করোনা সচেতনায় মাইকিং করা হলেও মানুষ আমলে নিচ্ছে না। জেলা প্রশাসকRead More


আলেম হয়ে মিথ্যা কথা কেমনে বলেন!!! ছাত্রলীগ সভাপতি রুবেলের বিস্ময় প্রকাশ

    আপনার নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া শহরে আওয়ামীলীগ এর নেতা কর্মীদের বাড়িতে আগুন দিয়েছে হেফাজত নেতাকর্মী সহ জামাত শিবির জঙ্গিরা এখন বলে সংবাদ সম্মেলনে বলেন হেফাজত হামলায় জড়িত না। আলেম হয়ে মিথ্যা কথা কেমনে বলেন!!! বলে বিস্ময় প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল। সোমবার দুপুরে হামলার ৮দিন পর ব্রাহ্মণবাড়িয়া হামলায় ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পরিদর্শন করেছেন হেফাজত নেতারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কোনো নেতাকর্মী তাণ্ডব চালায়নি বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাজিদুর রহমান। সোমবার (৫ এপ্রিল) দুপুরে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়াRead More


৮ দিন পর ক্ষতিগ্রস্থ প্রেসক্লাব পরিদর্শন করে দুঃখ প্রকাশ করলেন হেফাজত নেতারা

হামলার ৮দিন পর ব্রাহ্মণবাড়িয়া হামলায় ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পরিদর্শন করেছে হেফাজত নেতারা। হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর সাজিদুর রহমান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল হামলায় ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও ক্লাবের সভাপতি আহত রিয়াজউদ্দিন জামিসহ আহত সাংবাদিকদের সমবেদনা জানাতে সোমবার দুপুরে প্রেসক্লাবের যান। এ সময় তারা হেফাজতের ডাকা হরতাল চলাকালে হামলা ভাংচুরের নিন্দা জানানোর পাশাপাশি হত্যাকান্ডেরও নিন্দা জানান। এ সময় তারা ভিডিও ফুটেজ দেখে এসব ভাংচুরের সাথে জড়িতদের সনাক্তের পাশাপাশি হত্যাকান্ডের উস্কানীদাতাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান। সেসাথে কোন নিরপরাধ লোক যেন হয়রাণির শিকার না হয় সেজন্য তিনি সংশ্লিষ্টদের লক্ষ্যRead More


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভ্র্যাম্যমান অভিযানে ৬জনকে জরিমানাসহ মাস্ক বিতরণ

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভ্রাম্যমান অভিযানসহ ৬জনকে জরিমানাসহ মাস্ক বিতরণ করা হয়। আজ দুপুরে কসবা সদরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমান অভিযানে ৬ পথচারীকে জরিমানাসহ মাস্ক বিতরণ করা হয়েছে । কসবা পুরাতন বাজার ও নতুন বাজার, কুটি বাজার এলাকায় এই অভিযান পরিচালনা কর হয়। একই সাথে করোনা থেকে রক্ষা করতে জনসচেতনার লক্ষ্যে প্রচার প্রচারণী পত্রসহ মাস্ক বিতরণ করা হয়। ভ্রাম্যমান অভিযান পৃথক পৃথক ভাবে পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেষ্ট মাসুদ উল আলম ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিট্রেষ্ট হাছিবা খান। এই সময় কসবা থানা পুলিশ পরিদর্শক তদন্তRead More


নবীনগরে বন্ধুর পদাঘাতে প্রাণ গেল বন্ধুর

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোহাম্মদ ফরহাদ (২২) নামে এক শুটকি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকাল ৮ টার দিকে উপজেলার জিনোদপুর ইউনিয়নের বাঙ্গরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ফরহাদ একই এলাকার শুটকি ব্যবসায়ী মধু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাতক সোহেল মিয়া পেশায় একজন সুইপার, নিহত ফরহাদ শুটকি ব্যবসায়ী তারা একে অপরের বন্ধু। তারা বছরের বিভিন্ন সময় যৌথভাবে ব্যবসা করে থাকে। তারই ধারাবাহীকতায় এই মৌসুমে তরমুজের ব্যবসা শুরু করেন যৌথভাবে। আজ সোমবার সকালে গোডাউনের চাবি চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বন্ধু সোহেল মিয়া রাগান্বিত হয়েRead More


ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু ম্যুরাল ভাঙ্গার আসামী অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

গত ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের ডাকা হরতাল চলাকালে শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙ্গার মামলার আসামী আরমান আলিফ (২২) ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করেছে র‍্যাব ১৪ আভিযানিক দল। এ বিষয়ে সোমবার (০৫ এপ্রিল) বিকেলে ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়াতনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন র‍্যাব ১৪ অধিনায়ক লে:কর্ণেল আবু নাঈম মো: তালাত। এর আগে রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে জেলার নাসিরনগর উপজেলার ফুলকাকান্দি গ্রামের শুকুর মিয়ার ছেলে। সংবাদ সম্মেলনে র‍্যাব ১৪ অধিনায়ক লে:কর্ণেল আবু নাঈম মো: তালাত সাংবাদিকদের জানান, আমরা ভিডিওRead More


ব্রাহ্মণবাড়িয়ার পীরবাড়ী এলাকায় পুলিশবাহী পিকআপে বাসের চাপা, ২১ পুলিশ আহত

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের চাপায় ২১ পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ডিউটির উদ্দেশে পুলিশ পরিদর্শক বেলায়েত হোসেন ও মো. মকবুল হোসেনের নেতৃত্বে একজন এএসআই ও ১৮ জন কনস্টেবল দুইটি রিকুইজিশনকৃত পিকআপ ভ্যানে করে পুলিশ সদস্যরা জেলা পুলিশ লাইন্স থেকে বের হন। কিছু দূর যাওয়ার পর পীরবাড়ী এলাকায় ঢাকাগামী ইকোনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে দুইটি পিকআপের সংঘর্ষ হয়। এই সময় দুই গাড়িতে থাকা দুই চালকসহ ২৩ পুলিশRead More


কোভিড-১৯ প্রতিরোধে নিষেধাজ্ঞা: যা করা যাবে, যা করা যাবে না

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সার্বিক কার্যাবলী ও চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। সরকারের পূর্ব ঘোষিত ১৮ দফা নির্দেশনার সঙ্গে নতুন এই নির্দেশনা যুক্ত হয়েছে। আগামী সাত দিন কী করা যাবে এবং কী করা যাবে না তা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরীর সই করা ‘করোনাভাইরাসজনিত রোগে কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলী/চলাচলে নিষেধাজ্ঞা আরোপ’ শীর্ষক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক গতRead More


ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে সাংবাদিকদের উপর হেফাজতের হামলার প্রতিবাদে কসবায় মানববন্ধনসহ প্রতিবাদ সভা

কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে সাংবাদিকদের উপর হেফাজতের হামলার প্রতিবাদে কসবা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধনসহ প্রতিবাদ সভা অনুষ্ঠিত। আজ দুপুরে স্বাধীনতা চত্বরের সামনে কসবা প্রেসক্লাবে সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী,সাংবাদিক একে আজাদ,সোহরাফ হোসেন প্রমুখ। সাংবাদিকদের উপর হেফাজতের হামলার নিন্দা জানিয়ে বিচার দাবী করেন। একই সাথে হেফাজতের সংবাদ বন্ধ ঘোষণা করা হয়েছে।


পৌরসভার ৭২ কোটি টাকার ক্ষয়ক্ষতি, নাগরিক কার্যক্রম বন্ধ। ভাড়া বাসা খুঁজছে পৌরসভা

হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা গানপাউডার ও পেট্রল দিয়ে পৌরসভা কার্যালয় ও পৌর মিলনায়তনের সবকিছু জ্বালিয়ে দিয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির। শনিবার (৩ এপ্রিল) দুপুরে জেলা শহরের পাইকপাড়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান মেয়র। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। মেয়র নায়ার কবির বলেন, হেফাজত ইসলামের কর্মী-সমর্থকদের সঙ্গে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এবং বিগত পৌরসভা নির্বাচনে পরাজিত দুই প্রার্থীর সমর্থকরা পৌরসভা ভবন ও পৌরমিলানায়তনে ভাঙচুর-অগ্নিসংযোগ করে। এ সময় ভীতস্বন্ত্রস্ত পৌর কর্মকর্তা-কর্মচারীরা পার্শ্ববর্তী সুইপারRead More


This site is protected by wp-copyrightpro.com