Main Menu

২১ ঘন্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ স্বাভাবিক

[Web-Dorado_Zoom]

আশুগঞ্জ -আগরতলা আন্তজার্তিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের সময় ক্ষতিগ্রস্ত হওয়া গ্যাসের পাইপলাইনের মেরামত ২১ ঘন্টা পর ব্রাহ্মণবাড়িয়া শহরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে৷

মঙ্গলবার বিকাল থেকে মেরামত কাজ শুরু করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কারিগরি বিভাগ। মেরামত শেষে রাত সাড়ে ৮ টা নাগাদ পাইপ লাইনটি চালু করা হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।

ব্রাহ্মণবাড়িয়া বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, মেরামত শেষে পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

এর আগে, সোমবার রাত ১১টার দিকে জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন সংলগ্ন কুমিল্লা – সিলেট মহাসড়কের পাশে ফোরলেনের কাজের সময় গ্যাস লাইনে লিকেজ হয়৷ লাইন লিকেজের কারনে অবরিত গ্যাস বের হত্তয়ায় পাইপ লাইনটি বন্ধ রাখে তিতাস গ্যাস কৃর্তপক্ষ। ফলে জেলা শহরের কাউতলী, ভাদুঘরসহ বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তবে বিকল্প পাইপ লাইন থাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয় নি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares