January, 2021
কসবায় ৮দিন পর কবর থেকে লাশ উত্তোলন
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবার ব্রাহ্মণগ্রামের নান্নু মিয়ার মৃত্যুও রহস্য উদঘাটনে ৮দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য আজ বৃহম্পতিবার দুপুরে তার লাশ উওোলন করা হয়। কসবা উপজেলা বিনাউটি ইউপির ব্রাহ্মণগ্রামের সফিক মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে।গত ১৩ জানুয়ারি দিবাগত রাতে মো: নান্নু মিয়ার মৃতু্যুর পর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। ১৫ জানুয়ারি তার ছেলে মামুন মিয়া বাদী হয়ে ৫জনের নামে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেন। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:আব্দুল্লাহ আল বাকীর নেতৃত্বে নান্নু মিয়ার কবর থেকে উত্তোলন ও সুরত হাল রিপোর্ট তৈরি ময়না তদন্তেরRead More
নবীনগরে যুবলীগের আয়োজনে প্রয়াত এম এ খায়ের বারী চেয়ারম্যানের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলার পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান সাবেক ছাত্র ও যুবলীগ নেতা এম এ খায়ের বারীর ৫ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার মাধ্যমে এই মৃত্যু বার্ষিকী পালন করা হয়। নবীনগর উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম এর সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব। বক্তব্য রাখেন নবীনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, পৌর আওয়ামীলীগের সিনিয়রRead More
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল হালিম আর নেই
মোহাম্মদ মাসুদ, সরাইল। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রাহ্মণবাড়িয়া কলেজ শাখা ছাত্রলীগের এক সময়ের নির্বাচিত জি.এস, বাংলাদেশ আওয়ামীলীগ সরাইল উপজেলা শাখার দীর্ঘদিনের সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল হালিম আর নেই। আজ ২১ জানুয়ারি ২০২১ সকাল ১০টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে উনার ৩ছেলে ৩মেয়ে রেখে গেছেন। উনার প্রথম জানাজার নামাজ বাদ আসর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্টিত হবে। দ্বিতীয় জানাজার নামাজ বাদ মাগরিব উনার নিজ গ্রাম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আইরুল মাদ্রাসা মাঠে অনুষ্টিত হবে।
ব্রাক্ষণবাড়িয়ায় চিনাইর আব্দুর রউফ চৌধুরী স্মৃতি সমাজকল্যান সংঘের উদ্যোগে মোকতাদির চৌধুরী এমপির জন্মদিন উদযাপন
এম আমজাদ চৌধুরী রুনুঃ চিনাইর আব্দুর রউফ চৌধুরী স্মৃতি সমাজকল্যান সংঘের উদ্যোগে মোকতাদির চৌধুরী এমপির জন্মদিন উদযাপন করা হয়েছে আজ ২০শে জানুয়ারী বুধবার বিকাল ৬ ঘটিকায় চিনাইর বাজার জাহাঙ্গীর মার্কেটে চিনাইর আব্দুর রউফ চৌধুরী স্মৃতি সমাজকল্যান সংঘের সভাপতি জনাব পরশ চৌধুরীর সভাপতিত্বে সংঘের উপদেষ্টা নোমান চৌধুরীর সঞ্চানলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছিহাতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান চৌধুরী লিটন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার হাজ্বী হামিদুল হক ভ’ইয়া, বদিউল বাসার মোঃ বাবুল চৌধুরী, হাজ্বী মোতাহার হোসেন ভ’ইয়া, আবুসামা সর্দার, চিনাইরবার্তা ডট কম সম্পাদক এম আমজাদ চৌধুরীRead More
ইসলামপুর মিনি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন
বিজয়নগর প্রতিনিধি: বিজয়নগরের ইসলামপুরে মিনি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।আজ বুধবার বিকালে উদ্ভোধনী খেলায় এন,আর একাদশ শশুই একাদশকে ৩ -১ গোলে পরাজিত করে।এতে মেহেদি হাসান সাব্বিরের সভাপতিত্বে ও জুয়েল ভুইঞার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ সম্পাদক আলহাজ্ব নাজির মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু, ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি নুরুল ইসলাম কদু মিয়া,প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো,আকতারুল ইসলাম, হিমেল মিয়া প্রমুখ।
কসবাকে মাদক,সস্ত্রাস,জঙ্গি ও ডাকাত মুক্ত সমাজ গড়ার প্রত্যয়- নবাগত ওসি আলমগীর ভুইয়া পিপিএম
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার নবাগত অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভুইয়া পিপিএম সাংবাদিকদের সাথে বলেন; “আমরা দৃঢ় প্রতিজ্ঞ,মাদক,সস্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার জন্য।” আমরা মাদক এবং সস্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নতির উপর ভিওি করে,আমাদের অভিযান অব্যাহত রাখতে চাই। এ ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। আজ সকালে গাজীপুর থেকে সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভুইয়া পিপিএম কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালীর এক প্রশ্নে জবাবে বিট পুলিশিং কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন; মাদক ব্যবসায়ী, সন্ত্রাস,জঙ্গিবাদের বিরুদ্ধে এবং ডাকাত প্রতিরোধ কল্পে সবাইকে একযোগে কাজ করতে হবে।Read More
নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামে আজ বুধবার ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বড়িকান্দি গ্রামের মোস্তফা মিয়ার বাড়ির একটি ঘরে আজ বুধবার ভোররাতে প্রচন্ড শব্দে বিদ্যুতের একটি মিটার বিস্ফোরিত হয়। পরক্ষণেই বাড়ির গৃহকর্তা মোস্তফা মিয়া (৭০) ঘুম থেকে উঠে দৌড়ে ওই ঘরে যান। সেখানে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের একটি তারে তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। পরে তার ভাতিজা জসু মিয়া চাচা মোস্তফাকে মাটি থেকে তুলতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বিদ্যুৎস্পৃষ্ট দুজনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পাশ্ববর্তী সলিমগঞ্জ পুলিশRead More
বিজয়নগরে ইট ভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা
মো,জিয়াদুল হক বাবু::আজ মঙ্গলবার বিজয়নগর উপজেলায় অবৈধ ইটভাটায় বিভিন্ন অভিযোগে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো মাহবুবুর রহমান। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের ভুইয়া(এলএনবি) ব্রিক্সস কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ভংগ করায় ২০০০০০/-( দুই লক্ষ)টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিসল চক্রবর্তী ও বিজয়নগর থানা পুলিশ প্রসিকিউসনে সহায়তা করেন। এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন,সরকারী নিষেধ অমান্য করে অবৈধ ভাবে ইটের ভাটা পরিচালনা করায় ব্রিক্স ফিল্ডকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং এই অভিযানRead More
তদন্তে অসঙ্গতি, অসন্তোষ হাইকোর্টের, ব্রাহ্মণবাড়িয়ার এসপি ও সিভিল সার্জনসহ ১৩ জনকে তলব
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্ষণের শিকার হয় সাত বছরের এক শিশু। এ ঘটনায় ওই শিশুর পিতা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলায় শিশুটির ধর্ষণের জন্য আরেক শিশুকে দায়ী করা হয়। যার বয়স জন্মসনদ অনুযায়ী ১১ বছর। এই মামলার তদন্তে গাফিলতি ও ভিকটিমের ধর্ষণ সংক্রান্ত ভিন্ন ভিন্ন মেডিক্যাল রিপোর্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার, সিভিল সার্জন, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তাসহ ১৩ জনকে তলব করেছে হাইকোর্ট। আগামী ১৮ ফেব্রুয়ারি তাদের সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পুলিশের আইজিকে পৃথকRead More
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন ২৮ ফেব্রুয়ারি, ভোট ইভিএমে
পঞ্চম ধাপে ৩১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশের ৩১টি পৌরসভায় ভোট হবে। সবগুলো পৌরসভাতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট নেওয়া হবে। এই ধাপের নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২ ফেব্রুয়ারি। নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি। সোমবার সন্ধ্যায় (১৯ জানুয়ারি) পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব মো. আলমগীর। বর্তমানে দেশে ৩২৯টি পৌরসভা রয়েছে। গত ২২ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী গত ২৮ ডিসেম্বরRead More



















