Main Menu

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল হালিম আর নেই

[Web-Dorado_Zoom]
মোহাম্মদ মাসুদ, সরাইল।    মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রাহ্মণবাড়িয়া কলেজ শাখা ছাত্রলীগের এক সময়ের নির্বাচিত জি.এস, বাংলাদেশ আওয়ামীলীগ সরাইল উপজেলা শাখার  দীর্ঘদিনের সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল হালিম আর নেই।
আজ ২১ জানুয়ারি ২০২১ সকাল ১০টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)।  মৃত্যুকালে উনার ৩ছেলে ৩মেয়ে  রেখে গেছেন।
উনার প্রথম জানাজার নামাজ বাদ আসর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্টিত হবে। দ্বিতীয় জানাজার নামাজ বাদ মাগরিব উনার নিজ গ্রাম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আইরুল মাদ্রাসা মাঠে অনুষ্টিত হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares