January, 2021
প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের ঠিকানা পেলেন কসবার ১০৪জন ভূমিহীন পরিবার
কসবা প্রতিনিধি:: মুজিববর্ষ উপলক্ষে আজ শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের মাঝে নতুন ঘর আনুষ্ঠানিক ভাবে প্রদানের উদ্বোধন করেন। উপহার হিসেবে স্বপ্নের ঠিকানা পেলেন ব্রাহ্মণবাড়িয়া কসবার ১০৪জন ভূমিহীন পরিবার। আজ সকালে স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাউছার ভূইয়া জীবন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী,কাজী আজহারুল ইসলাম,রুহুল আমীন ভূয়া প্রমুখ। এই সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী,সহকারী কমিশনার ভূমি হাছিবাRead More
সরাইলে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েই চলছে
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। প্রতিদিন বিভিন্ন রোগ নিয়ে সরাইল হাসপাতালে ভিড় করছেন রোগীরা। কুয়াশার সঙ্গে তাপমাত্রা কমে যাওয়ায় শীত বাড়তে শুরু করেছে। প্রতিদিন সকাল ১০ টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে সূর্যের আলো পেতে বিলম্ব হয়। গত ৪/৫ দিন ধরে বেলা ৩টা পর্যন্ত রোদের তাপ থাকলেও ঠান্ডা বেড়েই চলছে। সাধারণ মানুষের মধ্যে কাজকর্মে স্তবিরতা দেখা দিয়েছে । সনিবার (২৩ জানুয়ারি) সরাইল উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে দেখা যায়। আক্রান্ত রোগীদের মধ্যে নারী, শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি।Read More
সরাইল দোয়া মাহফিল
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণিদিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক লেখক সদ্য প্রায়াত খন্দকার মনিরুজ্জামান ও আওয়ামীলীগের সাবেক সভাপতি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়েছে। এ ছাড়া করোনায় আক্রান্ত সরাইলের বধূ গাইবান্ধার সংরক্ষিত আসনের মহিলা এমপি উম্মে কুলসুম সহ প্রয়াত সকল মুসলমান নারী পুরূষের জন্য দোয়া করা হয়। ঢাকাস্থ সরইল-আশুগঞ্জ মৈত্রী সমিতির উদ্যোগে গত শুক্রবার ২২ জানুয়ারি বাদ জুমা সরাইল উপজেলা সদরের খাটখোলা জামে সমজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন ওই মসজিদের খতিবRead More
পূর্ব বিরোধের জের:: প্রতিপক্ষের হামলায় আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যানের ভাই নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে জামাল মুন্সি (৫০) নামের এক ব্যক্তি প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৭ জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত জামাল মুন্সি চরচরতলা গ্রামের ফজলুল হক মুন্সির ছেলে। তার বড় ভাই মো. হানিফ মুন্সি আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক। পুলিশ ও স্থানীয়রা জানায়, চরচারতলা গ্রামের লতিফ বাড়ির লোকজনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মুন্সি বাড়ির বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার দিবাগত রাতেRead More
মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে কসবায় ১০৪জন গৃহহীন পরিবার
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মুজিব শতবর্ষ উপলক্ষে সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় কসবায় গৃহহীন ১০৪টি পরিবার পাচ্ছেন দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর,একটি রান্না ঘর ও রুমের পিছনে টয়লেট। “ক” ক্যাটাগরীর ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকারের এসব নতুন ঘর পাচ্ছেন। কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম সাংবাদিকদেরকে জানান; মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের অগ্রাধিকার ভিওিক প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় মোট ১০৪টি ঘর নিমার্ণ শেষ। প্রত্যেক বাড়ি নিমার্ণে ব্যয় হয়েছে ১লাখ ৭১ হাজার টাকা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ২৩ জানুয়ারী সরাসরি ভিডিও কনফেরেন্সের মাধ্যমে এই বাড়িগুলিRead More
জানাযায় মানুষের ঢল
অগণিত ভক্তবৃন্দকে কাঁদিয়ে চলে গেলেন আব্দুল হালিম
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলের রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের নাম আব্দুল হালিম (৭৫)। সকলের হালিম ভাই। ৭১’র রণাঙ্গণের পরীক্ষীত সৈনিক। ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। সাদামাটা এ মানুষটির জীবন যাত্রাও ছিল একেবারে সহজ-সরল। ছাত্রলীগ থেকে শুরূ করে আওয়ামীলীগের কান্ডারি ছিলেন আজীবন। নৌকা প্রতীকে জাতীয় সংসদ নির্বাচন করেছেন দুইবার। বর্ষীয়ান এই রাজনীতিবিদ পরিবার, স্বজন ও অগণিত ভক্তবৃন্দকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। গত বৃহস্পতিবার ২১ জানুয়ারি ২০২১ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। উনার মৃত্যুর খবরে গোটা সরাইলে নেমে আসে শোকের ছায়া। জীবন সায়াহ্নেRead More
নবীনগরে পূর্বের নির্বাচন বিরোধের সংঘর্ষে ২ জন নিহত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রসুলপুর গ্রামে নির্বাচনী বিরোধের জেরে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় ফারুক মিয়া (৫৫) ও মোয়াজ্জিন বাছির মিয়া (৫৯) নামে দুই ব্যাক্তি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২০জানুয়ারি) সন্ধ্যায় ও রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। নিহত ফারুক মিয়া উপজেলার রসুলপুর গামের আব্দুল মন্নাফ মিয়ার ছেলে ও বাছির মিয়া একই গ্রামের মৃত আজম মুন্সীর ছেলে। স্থানী সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর গ্রামের বর্তমান ইউপি সদস্য সহিদ মেম্বারের সাথে সাবেক ইউপি সদস্য সোহবান মেম্বারের ছোট ভাই বাছির মিয়ার সাথে গত ইউপি নির্বাচনRead More
বাইডেনের বিলাসবহুল উড়োজাহাজে কী আছে
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। এখন থেকে বাইডেনের সার্বক্ষণিক ব্যবহারের জন্য তৈরি থাকবে একটি বোয়িং ৭৪৭–২০০বি উড়োজাহাজ। এটি বিশ্বের সবচেয়ে নিরাপদ উড়োজাহাজ হিসেবে বিবেচিত। এয়ারফোর্স ওয়ান প্রেসিডেন্টের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। উড়জাহাজটিতে রয়েছে উড়ন্ত অবস্থায় জ্বালানি ভরার মতো অত্যাধুনিক প্রযুক্তি ও নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা। এর মধ্যে অবস্থানের সময় মোবাইলে হোয়াইট হাউসকে যে কোনো কমান্ড দিতে পারবেন প্রেসিডেন্ট। তিন তলা বিশিষ্ট উড়জাহাজটির ভেতরে প্রায় ৪ হাজার বর্গফুট জায়গা রয়েছে। এর সিংহভাগ প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির জন্য বরাদ্দ। এতে প্রেসিডেন্টের ব্যক্তিগত ডাইনিং রুম ও কনফারেন্স রুমRead More
অবশেষে ফেব্রুয়ারিতে খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যবিধি মেনে আংশিক ক্লাস
করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান ফেব্রুয়ারিতে খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে শুরুতে সব প্রতিষ্ঠান খুললেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের আংশিক উপস্থিতিতে ক্লাস নেওয়া হবে। রবিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। বলেন, ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে চলতি বছরের এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাউশি থেকে আরো জানা গেছে, ফেব্রুয়ারি থেকে সব শিক্ষার্থীর ক্লাস শুরু হবে না। চলতিRead More
ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের আয়োজনে জিয়াউল কার্জন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য শীত বস্ত্র বিতরণ
“শীতের সময়ে কষ্ট পাবে না কেউ” এই দৃঢ় প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিবন্ধীদের জন্য শীতের কম্বল বিতরণ করা হয়েছে। ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের আয়োজনে জিয়াউল কার্জন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি, লন্ডন ওয়েস্টমিনিস্টার পুলিশের কর্মকর্তা শরীফুল ইসলাম কার্জনের সার্বিক সহযোগিতায় এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে এ কম্বল বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সকালে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি। ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের সভাপতি হেদায়েতুল আজিজ মুন্নার সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আল আমীন শাহীন। বিশেষ অতিথির বক্তব্যRead More



















