January, 2021
কসবায় ২টি অবৈধ ড্রেজার জব্দ
কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমি থেকে মাটি উত্তোলন কালে এক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।আজ বুধবার বিকালে কসবা উপজেলা সহকারী কমিশনার হাসিবা খানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। কসবা খাড়েরা ইউপির মনকাশইর ও বিনাউটি ইউনিয়ন নোয়াপাড়া গ্রামে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন কালে ২টি ড্রেজার জব্দ করেন।সহকারী কমিশনার ভূমি হাছিবা খান জানান,অবৈধ ড্রেজার পরিচালনাকারী মুছা মিয়াসহ অফর ব্যক্তির বিরুদ্ধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।এই অভিযান অব্যাহত থাকবে। এই সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান,পুলিশসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।
বিজয়নগরে মুজিব বর্ষ উপলক্ষে জীবন ও স্বাস্হ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য ক্যারাভান রোড শো
মো,জিয়াদুল হক বাবুঃ মুজিববর্ষ উপলক্ষে ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘ক্যারাভান রোড শো’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও বিজয়নগর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হয় ‘ক্যারাভান রোড শো’। বিজয়নগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম. ইয়াসির আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ফারহান ইসলাম,আইপিটিএম প্রতিনিধি কৃষিবিদ বদিউজ্জামান, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামাল হক,সমাজ সেবা অফিসার আফরোজা আফ্রিন। পরে নিরাপদ খাদ্যRead More
সরাইলে সড়ক দুর্ঘটনায় চালক নিহত
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোঃ হাকিম মিয়া(২৪) নামে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাকিম সদর উপজেলার মুজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের মধ্যপাড়া এলাকার মোঃ মনু মিয়ার ছেলে। পথচারী ও পুলিশ সূত্রে জানা যায়, নাসিরনগর থেকে পিকআপ ভ্যান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি পূর্ব পাশের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে পিকআপটি ধাক্কা খায়। এতে পিকআপ ভ্যান চালক হাকিম মিয়া গুরুতর আহত হন।স্থানীয়রা আহত হাকিমকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়েRead More
সরাইলে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন আলোচনা
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ৫০ শয্য বিশিষ্ট স্বাস্ব্য কমপ্লেক্সে হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণে বিষয় নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পেইন চলাকালে ৯ মাস থেকে ৫ বছরের কম শিশুর লক্ষমাত্রা ৪২ হাজার ১শত ৯৫জন শিশু। অর্জন ৩৪ হাজার ৪৭ জন। ৫ মাস থেকে ১০ বছরের নিচের লক্ষ্যমাত্রা ৪৮হাজার ৭ শত ২৬জন শিশু। অর্জন ৪৮ হাজার ৯শত ২৬ জন। এ বিষয়ে মঙ্গলবার (২৬ জানুয়ারি ) দুপুরে সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিল্কপনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া । প্রধান অতিথি হিসেবেRead More
বিজয়নগরে রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজে মিলাদ মাহফিল ও আলোচনা সভা
বিজয়নগরে ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের প্রতিস্টাতা আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের ১৭ তম মৃত্যু বারসিকি উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুস্টিত হয়েছে। স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে ও আব্দুল কুদ্দুস মাস্টারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন স্কুল এন্ড কলেজের সভাপতি কাজী রুবাইদা খানম।বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা কাজী হারিছুর রহমান,শফিকুল ইসলাম কলেজের উপাধ্যক্ষ মো,জহির উদ্দিন,আমেনা বেগম মাদ্রাসার সুপার মোখলেছুর রহমান,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু,যুবলীগ সভাপতি রফিক মাস্টার,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো,আমজাদ হোসেন, স্কুলের শিক্ষক জাহানারা বেগম,এনায়েত উল্লাহ,মহিউদ্দিন,সুহেল মিয়া প্রমুখ।
নরসিংসার গ্রামে রাস্তায় চলাচল করায় ৫ বছরের ইভার হাত ভাঙ্গল প্রতিপক্ষ
ইভা আক্তার (৫) । বয়স ৫ বছর। নাটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। সকালে মাদ্রসাায় আরবি পড়ার জন্য রাস্তা দিয়ে যাবে এমন সময় ইভার উপর অতর্কিত হামলা! ছোট্ট ইভা কিছুই বুঝতে পারেনি কেন তার উপর হামলা হল। অতর্কিত হামলায় তার বাম হাত ভেঙে যায়। এই হামলার ঘটনায় ইভা এখনও ভয়ে থাকে ও সবার সাথে কম কথা বলে। ইভার মত এভাবে এই গ্রামের প্রতিটি বাসিন্দা রয়েছে বিপাকে।সব কিছুর কারণ শুধুমাত্র চলাচলের একটি মাটির রাস্তা। জানা যায়, দীর্ঘ দেড় বছর ধরে যে রাস্তা দিয়ে চলাচল করছে আজ সে রাস্তায় চলাচলে বাধাRead More
বিজয়নগরে ঘর পেল ১শ পরিবার
মো,জিয়াদুল হক বাবু: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিভিন্ন গ্রামে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে ১০০টি দৃষ্টিনন্দন ঘর। প্রতিটি ঘরে রয়েছে ২টি কক্ষ, ১টি রান্নাঘর ও ১টি টয়লেট এবং সামনের দিকে টানা বারান্দা। ২০২০ সালের শেষ দিকে সরকারি নির্দেশনা অনুযায়ী টাস্কফোর্স কমিটির মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেমিপাকা ঘরগুলোর নির্মাণ কাজ শুরু হয়। শনিবার (২৩ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সেস মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়নগর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১০০টি পরিবারের মধ্যে মুজিববর্ষের উপহার হিসেবে ঘরগুলো প্রদান করা হয়। একই সময়Read More
বিজয়নগরে ইটভাটার দেয়াল পড়ে শ্রমিকের মৃত্যু
রবিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি ইট ভাটায় সংস্কার কাজ করার সময় দেয়াল পড়ে খালেক মিয়া (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছে। সকালে উপজেলার মীরপুরে টু-স্টার ইটভাটায় এই ঘটনা ঘটে। নিহত খালেক মিয়া ওই এলাকার মৃত গোলাম রহিমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজয়নগরের টু-স্টার ইটভাটায় সংস্কার কাজ করছিলেন শ্রমিক খালেক মিয়া। এ সময় একটি দেয়াল ধ্বসে তার উপর পড়ে গেলে দু’টি পা ভেঙ্গে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক নাজমুল হক রনি জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমানRead More
ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন মেয়র নায়ার কবির
আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে দলীয় মনোনয়ন পত্র ফরম ক্রয় করলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে গতকাল ২৩ জানুয়ারী, শনিবার দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ’সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য সুধীজন। পঞ্চম ধাপে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাসহ ৩১টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্র“য়ারি। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ ফেব্র“য়ারি, বাছাই ৪ ফেব্র“য়ারি, মনোনয়ন প্রত্যাহার ১১ ফেব্র“য়ারি এবং প্রতীক বরাদ্দ হবেRead More
আশুগঞ্জের নাওঘাট গ্রামে ঢাকাস্থ নাওঘাট কল্যাণ সমিতির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
আশুগঞ্জের নাওঘাট গ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকাস্থ নাওঘাট কল্যাণ সমিতি। গতকাল শুক্রবার সকালে নাওঘাট মান্নান শাহ মাজার প্রাঙ্গণে স্বাস্থ্য বিধি মেনে গ্রামের ২শত ৫০টি শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নাওঘাট কল্যাণ সমিতির সাবেক সভাপতি আনোয়ারুল হক ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকাস্থ নাওঘাট কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আহসানউল্লাহ ফরিদ, সহ- সভাপতি শফিকুর রহমান, শরীফ আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক একেএম মফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবু, অর্থ সম্পাদক মোঃ নূরুজ্জামান ভূঁইয়া মাসুম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রায়হান, প্রচার সম্পাদক বেলাল হোসেন,Read More



















