Main Menu

বিজয়নগরে ইটভাটার দেয়াল পড়ে শ্রমিকের মৃত্যু

[Web-Dorado_Zoom]

রবিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি ইট ভাটায় সংস্কার কাজ করার সময় দেয়াল পড়ে খালেক মিয়া (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছে। সকালে উপজেলার মীরপুরে টু-স্টার ইটভাটায় এই ঘটনা ঘটে। নিহত খালেক মিয়া ওই এলাকার মৃত গোলাম রহিমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজয়নগরের টু-স্টার ইটভাটায় সংস্কার কাজ করছিলেন শ্রমিক খালেক মিয়া। এ সময় একটি দেয়াল ধ্বসে তার উপর পড়ে গেলে দু’টি পা ভেঙ্গে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক নাজমুল হক রনি জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা আছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares