January, 2021
ট্রাক চাপায় ভ্যানচালক নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই ট্রাকে চাপা পড়ে এক ভ্যানচালক নিহত হয়েছেন। ২৯ জানুয়ারি শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরের পুনিয়াউট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন (৩৮) জেলার কসবা উপজেলার খেওড়া গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে। এ ঘটনায় রাব্বি নামের আরও এক ভ্যানচালক আহত হয়েছেন। জানা যায়, সকালে কুমিল্লা থেকে ছেড়ে আসা ধান বোঝাই করা ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড যাওয়ার পথে পুনিয়াউট বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় সড়কের পাশে দাড়িয়ে থাকা ভ্যানচালক ট্রাকটির নিচে চাপা পড়ে।Read More
অদ্বৈত মল্লবর্মণের মালুপাড়ায় সাংবাদিক ইউনিয়নের কম্বল বিতরণ
অমর কথশিল্পী ও কালজয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণের স্মৃতিধন্য মালুপাড়ার ৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে শহরের গোকর্ণঘাটের মালুপাড়ায় এসব কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। এ সময় বক্তারা বলেন, ‘মালুপাড়ার বাসিন্দারা এখনো অনেক পিছিয়েপড়া। সেজন্য তাদেরকে ভালোবাসা স্বরূপ উপহার হিসেবে কম্বল দেয়া হয়েছে। মূলত অদ্বৈত মল্লবর্মণকে শ্রদ্ধা জানাতেইRead More
সভাপতি-সম্পাদকসহ ৫ পদে আ.লীগ জয়ী
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১১টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৫টি পদে জয় লাভ করেছে। বাকি ৬টি পদে জয় লাভ করেছেন ২০ দলীয় ঐক্যজোট ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া আদালত চত্বরে আইনজীবী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ চলে। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেলে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১টি পদে এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সমাজ কল্যাণ ও সংস্কৃতি সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামীRead More
ইসলামপুর মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
বিজয়নগর প্রতিনিধি: বিজয়নগরের ইসলামপুরে মিনি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুস্টিত হয়েছে।আজ বৃহষ্পতিবার বিকালে ফাইনাল খেলায় ইসলামপুর একাদশ গোয়ালনগর একাদশকে ১-০ গোলে পরাজিত করে।এতে মেহেদি হাসান সাব্বিরের সভাপতিত্বে ও জুয়েল ভুইঞার পরিচালনায় পুরস্কার বিতরন করেন ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু, ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি নুরুল ইসলাম কদু মিয়া,প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো,আকতারুল ইসলাম, সাবেক মেম্বার চমক মিয়া,হিমেল মিয়া প্রমুখ।
সরাইলে ইউপি সদস্যের বিরোদ্ধে সরকারি খাল ভরাটের অভিযোগ
মোহাম্মদ মাসুদ, সরাইল:: ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য এলেক মিয়ার বিরোদ্ধে সরকারি খাল ভরাটের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর লাইচ্চা বিল এলাকায় গিয়ে দেখা যায় ইউনিয়নের স্থাণীয় ইউপি সদস্য এলেক মিয়া পুরাতন ইটবালি দিয়ে খালটি প্রায় ভরাট করে ফেলছে। এদিকে নাম না বলার শর্তে একাধিক কৃষক বলেন, এলেক মেম্বার ইটভাটায় মাটি বিক্রি করার জন্য খালটি ভরাট করে করছে। এই খালটি অনেক পুরাতন একটি খাল। খালটি দু‘দিকে তিতাস নদীর সাথে মিশে রয়েছে। এ খালটি ভরাট করা হলে আমাদের কৃষিRead More
অবহেলায় নার্সের বাবার মৃত্যুর অভিযোগ, চিকিৎসক আরাফাতের অপসারণ দাবী
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অবহেলায় সহকর্মীর বাবার মৃত্যুর অভিযোগ এনে চিকিৎসক শফিউল্লাহ আরাফাতকে অপসারণের দাবি জানিয়েছে নার্সরা। বুধবার রাতে স্টাফ নার্স রাজিব মিয়ার বাবা বুলবুল মিয়ার মৃত্যুর পরপর বিক্ষোভ করেন নার্সরা। পরে হাসপাতালের তত্বাবধায়ক বরাবর চিকিৎসক আরাফাতের অপসারন দাবী করে পত্র দেয়া হয়। সিনিয়র স্টাফ নার্স ফেরদৌসি বেগম ও নাছিমা বেগম স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে স্টাফ নার্স রাজিব মিয়ার বাবা বুলবুল মিয়া (৫০) হৃদরোগ জনিত কারনে অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু ২০ মিনিট পর্যন্ত রাজীবের বাবাকেRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নার্সের বাবার মৃত্যুর অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল যা সদর হাসপাতাল নামেই বেশি পরিচিত। জেলা তো বটেই যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় আশপাশের জেলা থেকেও রোগী আসেন এখানে। কিন্তু বরাবরই রোগী ও স্বজনের নানা অভিযোগ জরুরী বিভাগ নিয়ে। অবস্থা একটু বেগতিক দেখলেই স্যালাইন লাগিয়ে রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা যেন নিয়মে পরিণত হয়েছে। এছাড়া জরুরী বিভাগের রোগীদের আশপাশের ক্লিনিকে পাঠানো, রাতের বেলা নার্সদের দ্বায়িত্ব দিয়ে ঘুমিয়ে থাকার অভিযোগও রয়েছে জরুরী বিভাগের চিকিৎসকদের বিরুদ্ধে। এবার সে অভিযোগের আগুনে যেন ঘি ঢালল এক নার্সের বাবার মৃত্যুতে চিকিৎসকের অবহেলার অভিযোগ। বুধবার (২৭ জানুয়ারি) রাতে এক স্টাফ নার্সেরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম ধাপে আসছে ১২ হাজার করোনার টিকা, লাগবে অনলাইন নিবন্ধন
করোনা ভাইরাসের টিকা দেওয়া এবং সংরক্ষণের জন্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাস্থ্য বিভাগ। সরকারের পক্ষ থেকে যথা সময়ে টিকা পেলে ব্রাহ্মণবাড়িয়ায় আগামী সপ্তাহেই করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী প্রথম পর্যায়ে এই টিকা করোনা যুদ্ধের ফ্রন্টলাইনারদের দেওয়া হবে। বিশেষ করে স্বাস্থ্য বিভাগের নার্স, চিকিৎসকসহ সকল কর্মকর্তা, কর্মচারী, বেসরকারি ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারী,মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক আধাসামরিক বাহিনী, সম্মুখ সারির গণমাধ্যমের কর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ধর্মীয় প্রতিনিধিগণ, ব্যাংক কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অগ্রাধিকার পাবেন। আগামী সপ্তাহের মধ্যে প্রথম ধাপে ১২ হাজার টিকা আসারRead More
ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শহরের টি,এ রোডস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। এতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান এম, এ, এইচ মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। পরে অতিথিবৃন্দ ২ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাছিহাতা ইউনিয়নে মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
এম,আমজাদ চৌধুরী রুনুঃ নিরাপদ মাছে ভরবো দেশ মুজিব বর্ষে বাংলাদেশ এ স্লোগান নিয়ে মাছিহাতা ইউনিয়নে সিআইজি মৎস্য চাষির পুকুর পাড়ে মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় ২০২০-২০২১ আর্থিক সালে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ ২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় মাছিহাতা ইউনিয়নে সিআইজি মৎস্য চাষির পুকুর পাড়ে মাঠ দিবস উপলক্ষে চিনাইর আদর্শ মৎস্যচাষী কমন্ড ইন্টারেষ্ট গ্রুফ (সিআইজি) সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোচ্ছাঃ রোজিনা আকতারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আমজাদ চৌধুরী রুনুর সঞ্চালনায় মাঠ দিবসের অবহিত করন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়াRead More



















