Main Menu

সরাইল দোয়া মাহফিল

[Web-Dorado_Zoom]


মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণিদিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক লেখক সদ্য প্রায়াত খন্দকার মনিরুজ্জামান ও আওয়ামীলীগের সাবেক সভাপতি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়েছে।
এ ছাড়া করোনায় আক্রান্ত সরাইলের বধূ গাইবান্ধার সংরক্ষিত আসনের মহিলা এমপি উম্মে কুলসুম সহ প্রয়াত সকল মুসলমান নারী পুরূষের জন্য দোয়া করা হয়। ঢাকাস্থ সরইল-আশুগঞ্জ মৈত্রী সমিতির উদ্যোগে গত শুক্রবার ২২ জানুয়ারি বাদ জুমা সরাইল উপজেলা সদরের খাটখোলা জামে সমজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন ওই মসজিদের খতিব মাওলানা আমানউল্লাহ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরাইল আশুগঞ্জ-মৈত্রী সমিতির সভাপতি কামরুজ্জামান আনসারী, সাংগঠনিক সম্পাদক ইয়ার হোসেন, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খান, সাধারণ সম্পাদক মাহবুব খান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মাহফুজ আলী প্রমুখ। প্রসঙ্গত, খন্দকার মনিরুজ্জামান গত ২৫ নভেম্বর এবং আবদুল হালিম গত ২১ জানুয়ারিতে মৃত্যুবরণ করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares