Main Menu

January, 2021

 

নাসিরনগরে হিলিপ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প (হিলিপ’র) অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা অফিসার্স ক্লাব সম্মেলন কক্ষে উপজেলা হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প হিলিপের উদ্যোগে এ অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী। এ ছাড়াও উপস্থিত ছিলেন কমিউিনিট রিসোর্স ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট শংকর চন্দ্র সূত্রধর, জেলা প্রকল্প সমন্বয়কারী মো: নুরুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা ফারহানা খন্দকার, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্টRead More


নবীনগরের ইউপি চেয়ারম্যান আবু মুছার বিরোদ্ধে সরকারি টাকা আত্মসাতের শুনানি হতে যাচ্ছে

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছার বিরোদ্ধে ছয় মাস আগে গ্রামবাসীর করা ৪০ দিনের কর্মসূচির লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে আগামী ২১ জানুয়ারি অবশেষে শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় সরকার ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ রুহুল আমীনের স্বাক্ষরযুক্ত এক নোটিশে শুনানির কথা জানানো হয়েছে। ওই নোটিশে শুনানির দিন বাদী ও বিবাদীকে প্রয়োজনীয় তথ্য উপাত্তসহ জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালকের অফিস কক্ষে উপস্থিত থাকতে বলা হয়েছে। জানা গেছে, ইব্রাহিমপুর ইউনিয়নে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে হতদরিদ্র তহবিল কর্মসূচিরRead More


সরাইলের আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবু মুছা মৃধা আর নেই

মোহাম্মদ মাসুদ :ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবু মুছা মৃধা(৭১) আর নেই। সোমবার(১৮ জানুয়ারী) সন্ধা ৬টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি… রাজিউন)। বীর মুক্তিযোদ্ধা আবু মুছা মৃধা বাংলাদেশ আওয়ামী লীগ সরাইল উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কালীকচ্ছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সূর্যকান্দি সিরাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ছিলেন তিনি। বিশিষ্ট শালিসকারক হিসেবেও স্থানীয়ভাবে রয়েছে তাঁর খ্যাতি। ডায়াবেটিক ও শ্বাসকষ্ট জনিত কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনRead More


এশিয়ান টিভি বাঙ্গালীর ঐতিহ্য রক্ষায় কাজ করছে:: ইউএনও ইয়াসির আরাফাত

বিজয়নগর প্রতিনিধি : বিজয়নগরে এশিয়ান টিভির প্রতিস্টা বার্ষিকীতে প্রধান অতিথির ভাষনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে,এম ইয়াসির আরাফাত বলেন,সাংবাদিরা সমাজের দর্পণ তারা সমাজের সবকিছু দেশ বাসীর কাছে তুলে ধরে। আর এশিয়ান টিভি প্রতিস্টার পর থেকেই বাঙ্গালীর স্বাধিনতার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কাজ করছে এবং বস্তুনিস্ট সংবাদ পরিবেশন করছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধুরী লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবুর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টিভির দেশ সেরা প্রতিনিধি সারুয়ার হাজারী পলাশ। সহকারী কমিশনার ভুমি মো,মাহবুবুর রহমান, কৃষি কর্মকর্তা খিজির আহমেদ, উপ পরিদর্শকRead More


উপজেলা পরিষদ এসোসিয়েশনের ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মতবিনিময় সভা

সংবিধানের নির্দেশনা ও আইনের আলোকে নির্বাচিত উপজেলা পরিষদ কার্যকর নয় , এ নিয়ে জনপ্রতিনিধি সাংবাদিক ও বিশিষ্টজনের সাথে ব্রাহ্মণবাড়িয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহবানে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা হয়। বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও- এর সভাপতিত্বে রোববার দুপুর ১২ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেনেরRead More


নবীনগরের আলোচিত জয়নাল হত্যার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আলোচিত জয়নাল হত্যার ‘প্রধান আসামি’ আলী আকবর (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বহুল আলোচিত মামলাটির তদন্ত কর্মকর্তা, নবীনগর থানার এস আই মিশন বিশ্বাস এক বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রামের হালিশহর থেকে জয়নাল হত্যার ‘প্রধান আসামি’ আলী আকবরকে গ্রেপ্তার করেন। নবীনগর থানার ওসি আমিনুর রশীদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিং করে এ বিষয়ে অবগত করেন। স্থানীয়রা জানান, গত বছরের ২২ জুন নবীনগরের লাউর ফতেপুর ইউনিয়নের লাউর গ্রামে দরিদ্র জয়নাল মিয়াকে পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশী আলী আকবর ও তারRead More


কসবায় রাইস টান্সপ্লান্টার মাধ্যমে ৫০ একর জমিতে চারা রোপন উদ্বোধন

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২০২০-২০২১ অর্থ বছরে সমলয়ে বোরো হাইব্রিড ধান সুবর্ণ-৩ চাষের ব্লক প্রদর্শনীর রাইস টান্সপ্লান্টার মাধ্যমে চারা রোপন উদ্বোধন করা হয়। আজ দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা বিনাউটি ইউপির সৈয়দাবাদে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে উদ্বোধনসহ প্রধান অতিথি ছিলেন;উপজেলা চেয়ারম্যান এড:রাশেদুল কাউছার ভুইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন; কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন। বক্তব্য রাখেন; উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম,বিনাউটি ইউপি চেয়ারম্যান এড.ইকবাল হোসেন, উপসহকারী কৃষি অফিসার আনোয়ার হোসাইন প্রমুখ। ৫০ একর জমিতে বোরো হাইব্রিড ধান সুবর্ণ-৩ চাষের ব্লক প্রদর্শনীর রোপন উদ্বোধন করা হয়।


আখাউড়ায় কাজলের মিছিল থেকে মেয়র প্রার্থী নুরুল হক ভূইয়াকে জুতাপেটা করার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীর এক সমর্থকের বিরুদ্ধে আরেক মেয়র প্রার্থী নুরুল হক ভূইয়াকে জুতাপেটা করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলা সদরের সড়কবাজারে এ ঘটনা ঘটে। নুরুল হক ভূইয়াও মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ও একবার আখাউড়া পৌরসভার মেয়র ছিলেন। জুতাপেটা করার ঘটনায় অভিযুক্ত সোহাগ মোল্লার বিরুদ্ধে রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নুরুল হক ভূইয়া। সোহাগ আখাউড়া উপজেলার দেবগ্রামের কাদের মোল্লার ছেলে। মেয়র প্রার্থী নুরুল হক ভূইয়া অভিযোগ করে বলেন, রাতেRead More


কাউতলীতে কৌশলে চলছে কুরুলিয়া নদী ভরাট, আইনের ফাঁক দিয়ে সহায়তা করছে পাউবো

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলীতে কৌশলে কুরুলিয়া নদী ভরাট করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধের ব্লক পরিবর্তনের কাজ নিয়ে নদীর বিশাল অংশ বালি দিয়ে ভরাট করেছে চক্রটি। এভাবে প্রকাশ্যে বালি দিয়ে নদী ভরাট করায় ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড আইনের ফাঁক গলিয়ে এই ভরাটে সহযোগিতা করছে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরে কাউতলীতে ক্ষতিগ্রস্থ ৩৭ ফুট শহর রক্ষা বাঁধের ব্লক নতুন করে স্থাপনের জন্য দরপত্র ঘোষণা করে পানি উন্নয়ন বোর্ড। ১৩ লক্ষ টাকার কাজটি পায় কুরুলিয়া নদী সংলগ্ন বসতির বাসিন্দা ও ঠিকাদার নাইমা এন্টারপ্রাইজের স্বত্বাধীকারীRead More


কসবায় দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ইটভাটাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত । আজ ১৩ ই জানুয়ারি বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন‌। এই সময় বিজনা ব্রিকসকে ৪ লাখ টাকা ও কসবা ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে ওই দুটি ইটভাটাকে সতর্ক করা হলো কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। হাসিবা খান কসবা সাংবাদিকদেরকে  জানান, বিজনা ব্রিকস শিক্ষা প্রতিষ্ঠানের কাছে তাই পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স পাচ্ছে না । তাদেরকে সরে যেতে বলা হয়েছে। কিন্তু তা অমান্য করে ইট পোড়ানোয় জরিমানা করা হয়। কসবা ব্রিকসের ইট পোড়ানোরRead More


This site is protected by wp-copyrightpro.com