January, 2021
নতুন সার্ভারে জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে উদ্বুদ্ধ সমস্যা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
অনলাইনে জন্মনিবন্ধন করতে সীমাহীন ভোগান্তিতে পড়তে হচ্ছে আবেদনকারীদের। পরিস্থিতি এতটাই জটিল যে রীতিমতো ধৈর্যের সঙ্গে যুদ্ধ করতে হয়। সার্ভারের সমস্যা ও নতুন সার্ভারের বিভিন্ন নিয়মনীতির কারণে একটা আবেদন করতে অনেক সময় লাগছে, কখনও কখনও অনেক চেষ্টাও হচ্ছে বিফল। এর ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণসহ পৌরসভার দায়িত্বরত কর্মকর্তা/ কর্মচারীগণকে। জন্মনিবন্ধনের মতো এত গুরুত্বপূর্ণ কাজের নতুন সার্ভারের কারণে সৃষ্ট জটিলতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন ভুক্তভোগীরা। নতুন সার্ভারে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে উদ্বুদ্ধ সমস্যা নিয়ে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতেRead More
সরাইলে আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মনবাড়িয়া সরাইল উপজেলায় সরকারিভাবে চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সরাইল উপজেলা খাদ্য গোডাউনে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। এ সময় উপজেলা ধান-চাল ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহদাত হোসেন ভঁইয়া, খাদ্য গোডাউন কর্মকর্তা আনিছুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খাদ্য গোডাউন কর্মকর্তা আনিছুর রহমান জানান, চলতি মৌসুমে কৃষকদের নিকট থেকে ২৬Read More
ভারতে কৃষি আইন স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের নির্দেশ
ভারতের তিনটি বিতর্কিত কৃষি আইন স্থগিত রাখার জন্য কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট নির্দেশ দিয়েছে ভারতের শীর্ষ আদালত। এই আইনগুলো বাতিল করার দাবিকে কেন্দ্র করেই দিল্লির সীমান্তে গত দেড় মাসেরও বেশি সময় ধরে তীব্র কৃষক আন্দোলন চলছে। এই তিনটি আইনের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে করা এক মামলার শুনানিতে দেশের প্রধান বিচারপতি এস এ বোবডে সরকারের উদ্দেশ্যে সোমবার রীতিমতো হুঁশিয়ারির সুরে মন্তব্য করেছেন, “আপনারা এই আইন স্থগিত করবেন কি না জানান, নইলে আমরাই সেটা করতে বাধ্য হব।” কেন্দ্রীয় সরকার যেভাবে পুরো বিষয়টি সামলাচ্ছে, তাতে সুপ্রিম কোর্ট যে অত্যন্ত ক্ষুব্ধ বিচারপতিরা সেটাও গোপনRead More
নাসিরনগরে মসজিদে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আতুকুড়া বড়বাড়ি জামে মসজিদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহিন মিয়া (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক এসআই মইনুল ইসলাম। নিহত শাহিন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কামাল কালি গ্রামের আব্দুল কাহারের ছেলে। রোববার দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের বড়বাড়ি জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রোববার দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. কামরুজ্জামান মামুনের পারিবারিক আতুকুড়া বড়বাড়ি জামে মসজিদে ইলেকট্রিকের কাজ করছিলো শাহিন। করোনাভাইরাসের কারণে হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়।Read More
কসবা উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কসবা প্রতিনিধি::কসবা উপজেলার আইন শৃংখলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহি অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কসবার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার বিষয়ে কমিটির সদস্যরা ব্যাপক আলোচনা করেন। এতে বক্তব্য রাখেন, আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদ আল কাউসার জীবন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, কসবা থানার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ .ম .হারুনুর রশিদ ঢালী, কসবা প্রেসক্লাব সভাপতি আব্দুল হান্নান, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া রঙ্গু, উপজেলা দুর্নীতি প্রতিরোধRead More
বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আশুগঞ্জে শরীফপুরে কম্বল বিতরণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে স্থানীয় শরীফপুর ইউনিয়ন পরিষদের সামনে এই কম্বল বিতরণ করা হয়। এই সময় শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য সাইফ উদ্দিন চৌধুরী, শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল বাসার চৌধুরী, তরুন শিল্পপতি মো. বিল্লাল ভূইঁয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
নবীনগরে দৈনিক কালের কন্ঠের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দেশের বহুল প্রচারিত দৈনিক কালের কন্ঠের ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় নবীনগর পৌরসভা কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী সভার সভাপতিত্ব করেন নবীনগর পৌর মেয়র এড শিব শংকর দাস। দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, সাবেক সিভিল সার্জন ডা. মো. সাদেক মিয়া, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ নেতা মো. জসিম উদ্দিন আহাম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, দপ্তরRead More
সরাইল মহিলা কলেজে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যাপিত
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মহিলা কলেজে রবিবার ১০ জানুয়ারি সকাল স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ কলেজ পরিচালনা কমিটি ও সরাইল প্রসক্লাবর সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলাচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদর মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম। স্বাগত বক্তব্য রাখন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন। কলেজের প্রভাষক ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও উপজলা যুলীগের সাবকে সভাপতি মাহফুজ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান হুমাযুন কবীর,Read More
কসবা- আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের মত বিনিময় সভা
বস্তুনিষ্ঠ সংবাদের কোন বিকল্প নেই
কসবা প্রতিনিধি: আখাউড়ায় আজ রবিবার দুপুরে ক্লাবের সভাপতি খ,ম,হারুনুর রশিদ ঢালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উক্ত ক্লাবের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, জালাল হোসেন মামুন ,সাধারণ সম্পাদক বাদল আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ময়নাল হক ভূঁইয়া মইনুল, আখাউড়া পৌর যুবলীগের সভাপতি মনির খান, আখাউড়া যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউছার ভূঁইয়া, যুবলীগ নেতা মুক্তার হোসেন ফয়সাল, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, দলিল লেখক জসিম সরকার প্রমুখ। কসবা -আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি খ,ম, হারুনুর রশীদ ঢালী বলেন; বস্তুনিষ্ঠ সংবাদের কোন বিকল্প নেই। তাই ব্যক্তির সাথে প্রতিযোগিতা নয়, ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রতিযোগিতাRead More
কসবায় অবৈধ ড্রেজারে ফসলি জমি ধবংস:: আইনমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে জমির মালিকগণ
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন বল্লভপুর গ্রামে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উওোলনের ফলে ফসলি জমি ধবংস করায় আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন জমির মালিকগণ। অভিযোগ সূত্রে প্রকাশ,কসবা উপজেলার মেহারী ইউপির বল্লভপুর এলাকায় অবৈধভাবে ড্রেজার চালিয়ে আসছে অসাধু মাটি ব্যবসায়ীরা। কৃষি জমি নষ্ট সহ অবৈধ ড্রেজারকারী মমিনুল হক,জসীম মিয়া ও আইয়ুব নবীর বিরুদ্ধে বল্লভপুর গ্রামের জমির মালিক মো:হাবিবুর রহমান ভুইয়া লিখিত অভিযোগ দিয়েছেন। কসবা উপজেলা নির্বাহী অফিসার,সহকারী কমিশনার ভ’মি ও কসবা থানা অফিসার ইনচার্জ এর কাছে লিখিত অভিযোগের বিষয়টি জানতে চাইলে তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান। মেহারী গ্রামের প্রভাবশালীRead More



















