Main Menu

September, 2020

 

নাসিরনগরে ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে এ প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে অংশ নেওয়া সেরা দুজন খামারিদের মধ্যে ২৪ ইঞ্চি এলইডি সনি টিভি পুরস্কার বিতরণ করা হয়। খামারিদের মধ্যে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। এসময় ছাগলের স্বাস্থ্য সুরক্ষায় ভিটামিন ও কৃমির ওষধ বিতরণ করা হয়। সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমনRead More


কসবায় লোকমানের বিরুদ্ধে আপন বোন সমিনার সংবাদ সম্মেলন

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউপির রাইতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত বাদশা মিয়ার পুত্র সাজাপ্রাপ্ত আসামী লোকমান মিয়ার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আপন বোন সমিনা বেগমের সংবাদ সম্মেলন করেছে। আজ ১৯ সেপ্টেম্বর সকালে কসবা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠদানে সমিনা বেগম বলেন; আমার ভাই সস্ত্রাসী ও দাঙ্গাবাজ লোকমান মিয়ার হামলা সহ অত্যাচারে গর্ভধারণী মা আবেদা খাতুন অতিষ্ঠ হয়ে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে সি আর ১২৮/২০০৭ ইং মামলা দায়ের করিলে বিজ্ঞ আদালত গত ৩১ /০১/২০১০ইং আসামী (ছেলে) লোকমান মিয়াকে ৯(নয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এরই মধ্যে মামলারRead More


নবীনগরে শ্বাসরোধ করে বৃদ্ধকে হত্যা

মিঠু সূত্রধর পলাশ,  নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি এলাকায় আবার হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার গৌরনগর গ্রামে একটি তুচ্ছ ঘটনায় ফরিদ মিয়া (৬৫)নামে এক বৃদ্ধকে গলায় চিঁপে হত্যা করার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ঘটনাস্থলে পুলিশ সর্তক অবস্থায় রয়েছে। সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের কাউসার মোল্লা গ্রুপের ফরিদ মিয়া ও জিল্লুর রহমান চেয়ারম্যানের গ্রুপের হোসেন মিয়ার পূর্ব বিরোধের জের ধরে, রাস্তা দিয়ে গরু নেওয়ার তুচ্ছ ঘটনায় তর্কবির্তকের এক পর্যায়ে হোসেন মিয়া ও তার ছেলেরা ফরিদ মিয়ার গলায়Read More


হেফাজতের আমির আহমেদ শফী আর নেই

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সাবেক মহাপরিচালক দও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুরান ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হেফাজত নেতা মুফতি ফয়জুল্লাহ  তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী মারা গেছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উন্নত চিকিৎসার জন্য বিকালে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। আহমদ শফীRead More


আক্রান্ত মায়ের সেবা করে করোনায় ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান সহকারী অধ্যাপক মো. ওবায়দুর রহমানের মৃত্যু

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন কুমিল্লা মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. ওবায়দুর রহমান (৫৬)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। করোনায় সংক্রমিত হওয়ার আগে তিনি কুমিল্লা কোভিড হাসপাতালে করোনা রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন। ওবায়দুর রহমানের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি স্ত্রী, অস্ট্রেলিয়াপ্রবাসী এক ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে পড়ুয়া এক মেয়ে, মা, তিন বোন ও এক ভাই রেখে গেছেন। তাঁর স্ত্রী নারায়ণগঞ্জের তোলারাম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান সায়েরা বেগম। পারিবারিক সূত্রে জানা গেছে,Read More


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু।

মো,জিয়াদুল হক বাবু।বিজয়নগরে পানিতে  ডুবে আয়েশা (৭) ও তায়েবা (৭) নামে আপন দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সহদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আয়েশা সহদেবপুর গ্রামের  ইদ্রীস খাঁন ও তায়েবা আইয়ুব খাঁনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে আয়েশা ও তায়েবা বাড়ির পাশে খেলা করছিল। সবার অজান্তে কোন এক সময় তারা পুকুরে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


মোবারক হত্যার মামলায় নেই মূল আসামিরা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার থানাকান্দি গ্রামের রিকশাচালক চালক মোবারকের বলে যাওয়ার চার হামলাকারী আজও ধরা পড়েনি। মামলায় মূল আসামিদের তালিকায় আসেনি তাদের নামও। এ নিয়ে থানাকান্দি গ্রামের বাসিন্দাদের একটি চাওয়া এই হামলাকারীরা কি আজও ধরা পড়বে না? নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, মোবারক হত্যা ছিলো আমার গ্রামীণ জীবনের দেখা একটি জঘন্যতম হত্যাকান্ড। শুধু জঘন্যয়ই নয় একেবারেই বর্বরোচিত। কারণ মোবারকের স্ত্রীর সামনে তার উপর হামলা করা হয়েছে। স্ত্রীও দেখে হামলাকারীদের। কিন্তু মামলায় হলো এক তুঘুলকি। মোবারকের চাচাতো ভাইয়ের মামলায় ১৫২ জন আসামির মধ্যে কারোই নাম নেই। প্রশ্নRead More


কসবায় ৯৯৫জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বন্যাদুর্গত ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক ৯৯৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে ১৩ জাতের সবজি বীজ বিতরণ করা হয়। আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিনামূল্যে সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী,উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম,কৃষি সম্প্রসারণ অফিসার কামরুন্নাহার প্রমুখ। বক্তারা বলেন; প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে এই বিষয়ে সকলের প্রতি অনুরোধ করেন।


রূপালী ব্যাংক শিওরক্যাশের মাধ্যমে একাদশ শ্রেণীর ভর্তি ফি প্রদান

একাদশ শ্রেণীর ফলাফল প্রকাশের পর রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এর মধ্যে মনোনিত কলেজে ফি জমাদানের মাধ্যমে ভর্তি কার্যক্রম সমপন্ন করতে হবে শিক্ষার্থীদের। করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের কথা বিবেচনায় এবার একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র জমা নেওয়া ছাড়াই ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। পরবর্তীতে স্বাভাবিক সময়ে এসব কাগজপত্র জমা নেওয়া হবে। এবার কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুর  জেলার মোট ৫টা সরকারি  কলেজ ভর্তির জন্য মনোনিত শিক্ষার্থীদের রুপালী ব্যাংক শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি জমাদানের সুযোগ করে দেয়া হয়েছে। এই কলেজগুলো হচ্ছে – ব্রাহ্মণবাড়িয়া  সরকারি মহিলা কলেজ, চাঁদপুর  সরকারি  কলেজ, চৌদ্দগ্রামRead More


কালিকচ্ছ কৃষি ব্যাংক শাখার অনলাইন যাত্রা শুরু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বাংলাদেশ কৃষি ব্যাংক কালীকচ্ছ শাখা অনলাইন যাত্রা শুরু হয়েছে।আজ বুধবার থেকে কালিকচ্ছ এ শাখায় এক অনুষ্টানের আয়োজন করা হয়। র্কমকর্তা বলেন এর ফলে প্রায় ১৩ হাজার গ্রাহক এখন থেকে সারাদেশব্যপী লেনদেন কার্যক্রম করতে পারবে। ব্রাক্ষনবাড়িয়া জেলা আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা আবদুল আজিজ এ কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন মূখ্য আঞ্চলিক কার্যালয়ের উর্ধধতন কর্মকর্তা এম,মুসা,কালীকচ্ছ শাখার ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান,সাপ্তাহিক পরগনা পত্রিকার সম্পাদক এস,কে ইউসূফ, বিজয় টিভির সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ, ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারী গন উপস্থিত ছিলেন।


This site is protected by wp-copyrightpro.com