Main Menu

নাসিরনগরে ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রদর্শনী

[Web-Dorado_Zoom]


নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে এ প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে অংশ নেওয়া সেরা দুজন খামারিদের মধ্যে ২৪ ইঞ্চি এলইডি সনি টিভি পুরস্কার বিতরণ করা হয়। খামারিদের মধ্যে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। এসময় ছাগলের স্বাস্থ্য সুরক্ষায় ভিটামিন ও কৃমির ওষধ বিতরণ করা হয়।
সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমন ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares