Main Menu

September, 2020

 

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জামী, সাধারণ সম্পাদক বিজন

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নির্বাচন ২০২০ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। ৩৭ জন ভোটারের মধ্যে সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।পরে প্রেসক্লাব মিলনায়তনে সকল প্রার্থী ও ভোটারদের উপস্থিতি ভোট গণনা হয়। নির্বাচনে সভাপতি পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে রিয়াজ উদ্দিন জামী ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য দুই প্রার্থী দীপক চৌধুরী বাপ্পী ১৫ ভোট ও মোহাম্মদ আরজু ২ ভোট পেয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে পীযূষ কান্তি আচার্য ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার অপর দুই প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জসিম উদ্দিন ১৪ ভোট এবং সৈয়দRead More


কসবায় মুফতি আলউদ্দিন জিহাদীর মুক্তি সহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বায়েজিদ পাঠান ঢালী,কসবা প্রতিনিধি ::ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মুফতি আলউদ্দিন জিহাদীর মুক্তি সহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে কুমিল্লা সিলেট মহা সড়ক খাড়েরা নামক স্থানে আহলেসুন্নাতুল জামাত ও বাংলাদেশ ইসামী ছাত্রসেনার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুরকুইল গাউছিয়া দরবার শরীফের পীরজাদা মাওলানা ডক্টর ছদর উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখে আহলে সুন্নাতুল জামাত কসবা উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহিন, মাওলানা জহিরুল হক,মাছুম বিল্লাহ,রিংকু প্রমুখ। বক্তব্যরা বলেন; ২৪ ঘন্টার মধ্যে মুফতি আলউদ্দিন জিহাদীকে মিথ্যা মামলা থেকে মুক্তি না দিলে সারা বাংলাদেশে সুন্নী তৌহিদি জনতা মাঠে ময়দানে আন্দোলন গড়ে তুলতেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় সিজারের সময় নবজাতকের পেট কেটে পালালেন ডাক্তার

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি প্রাইভেট ক্লিনিকে ফারজানা আক্তার (২২) নামের এক প্রসূতিকে সিজারিয়ান অপারেশন করতে গিয়ে নবজাতকের পেটে ছুঁরির আঁচর লাগে। এতে তার পেটে সামান্য ক্ষতের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ গা ঢাকা দিয়েছে। রবিবার শহরের কাউতলী এলাকার দি আল ফালাহ মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে। ফারজানা আখাউড়া উপজেলার সীমান্তবর্তী বাউতলা গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী। পরে মা ও নবজাতক শিশুটিকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। ফারজানার স্বামী তৌহিদুল ইসলাম জানান, তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে রোববার সকালে তাকে জেলা শহরে নিয়ে আসে।Read More


বিজয়নগরে ট্রাক উল্টে যুবক নিহত

বিজয়নগর সংবাদদাতা ::  বিজয়নগরে বালিবাহী ট্রাক উল্টে খোকন মিয়া (২৭) নামের এক যোবক নিহত হয়েছে ।নিহত খোকন উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামের মধু মিয়ার ছেলে । পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, আজ রবিবার ভোর রাতে অতিরিক্ত বালি বুঝাই একটি ট্রাক উপজেলার চম্পকনগর থেকে আওলিয়াবাজার বালি নিয়ে যাওয়ার পথে আড়িয়া উচাব্রিজ এ উঠার সময় বালি বুঝাই ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে গাড়িতে থাকা হেলপার খোকন ট্রাকের চাপায় পড়ে মারা যায় । এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান,বালি বুঝাই ট্রাকের চাপায় পরে খোকন নিহত হয় এবং পুলিশ ঘটনাস্থলRead More


সরাইলে চোলাই মদ তৈরির কারখানায় হামলা আহত ১৫, গ্রেফতার ২

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দত্ত পাড়া মিঠুন রবি দাসের বাড়িতে চোলাই মদ তৈরির কারখানায় ইট পাটকেল নিক্ষেপ ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী পুরুষসহ ১৫ জন আহত হয়েছে। এলাকাবাসী জানান দীর্ঘদিন যাবত মুচি বাড়িতে চোলাই মদ তৈরির কারখানা চলে আসছিল । এ নিয়ে উপজেলা আইন শৃংখলা সভায় ব্যাপক প্রতিবাদ করে আসছিল কমিটির সদস্যরা। গত বৃহস্পতিবার রাতে মদ তৈরির কারখানায় এলাকার যুবকরা ইট পাটকেল নিক্ষেপ করে বাড়িঘর ভাংচুর করে। এতে উভয় পক্ষের নারী পুরুষসহ ১৫ জন আহত হয়েছে। এ ব্যাপারে দু‘পক্ষের দুটি অভিযোগRead More


কসবায় তাকবীরের সাথে চল্লিশ দিন নামাজ আদায়ে ৫জনকে সাইকেল উপহার

বায়েজিদ পাঠান ঢালী, কসবা প্রতিনিধি:: কসবা উপজেলার কায়েমপুরে ‘তাকবীরে উলা’র সাথে চল্লিশ দিন নামাজ আদায়ে ৫জনকে পাঁচটি সাইকেল উপহার প্রদান করা হয়। আজ সকালে উপজেলার কায়েমপুর মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা চত্বরে মাজহারুল ইসলাম সরকার মনিরের ব্যক্তিগত উদ্যোগে ৫ নামাজিকে ৫টি সাইকেল উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছেন। মৌলভী শাজাহান সরকারের সভাপতিত্বে ৫ নামাজিদের উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আড়াইবাড়ি দরবার শরীফের পীরজাদা গোলাম সারোয়ার সাঈদী। বক্তব্য রাখেন; কায়েমপুর মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা হাফেজ লোকমান হোসেন প্রমুখ। এই সময় শিক্ষক,জনপ্রতিনিধি,সাংবাদিকসহ মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, ‘তাকবীরে উলা’র সাথে চল্লিশ দিনRead More


তালশহর রেলস্টেশন বন্ধ ? নেই কোন ট্রেন স্টপিজ !

মোঃ তারিকুল ইসলাম সেলিম।। ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেলওয়ে স্টেশনে এখন বন্ধ রয়েছে সব ধরনের ট্রেনের (স্টপিজ) যাত্রা বিরতি। এতে এজনপদের প্রায় ৭৫-৮০ হাজার মানুষ মারাত্মক যোগাযোগ সংকটে পড়েছে। যাতায়াতের সীমাহীন কষ্টে চরম বিপর্যয় নেমে এসেছে জনজীবনে। জনসাধারনের যাতায়াত অসুবিধা ছাড়াও স্থানীয় ব্যবসা বাণিজ্য ক্ষতির মুখে পড়েছে। শত শত শিক্ষার্থীদের কলেজ বিশ্ববিদ্যালয়ে যাতায়াত বিঘ্নিত হচ্ছে। এখানে একটি মাত্র ট্রেনের যাত্রা বিরতি ছিল। আরো দুই তিনটি ট্রেনের যাত্রা বিরতির জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে যখন দাবি জোরদার হচ্ছে। ঠিক ঐ মুহুর্তে একটি ট্রেনেরও যাত্রা বিরতি বাতিল করেছে রেলবিভাগ। কিছুদিন আগে তিতাস কমিউটারRead More


নবীনগরে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের  দায়ে ২ জনকে ৩ মাসের কারাদন্ড

মিঠু সূত্রধর পলাশ,  নবীনগর প্রতিনিধি: ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় আজ শনিবার উপজেলার কাইতলা ইউনিয়নের পাইন্নরচর এলাকায় কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে গুড়িগ্রামের মো. জামাল মিয়া ও মো. আলাউদ্দিন নামের দুই বালু ব্যবসায়ীকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অর্থদন্ডের টাকা প্রদানে ব্যর্থ হওয়ায় প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সূত্রে জানা যায়, উপজেলার কাইতলা ইউনিয়নের পাইন্নরচর এলাকায় গুড়িগ্রামের গ্রামের জামাল মিয়া ও আলাউদ্দিন দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমেRead More


সরাইলে এক নারীর রহস্যজনক মৃত্যু

সরাইল প্রতিনিধি::  সরাইলে এক নারীর রহস্যজনক মৃত্যু। হাসপাতাল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ।শনিবার সন্ধ্যা রাতে সরাইল উপজেলা কালিকচ্ছ ইউনিয়নের সুযর্কান্দী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সয়মা আক্তার (২১) গত তিন বছর আগে কালিকচ্ছ এলাকার লাল মিয়ার ছেলে উবায়েদের সঙ্গে বিয়ে হয়। তাদের সাইফ নামে দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সায়মার স্বামী পেশায় ট্রাক চালক। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে কয়েকজন লোক একজন মহিলাকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। মহিলার মৃত্যু নিশ্চিত শুনে হাসপাতাল থেকে পালিয়ে যায় তারা। নিহত সায়মা আক্তার উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলাRead More


স্মরণকালের বৃহত্তম জানাযা

আল্লামা শাহ আহমদ শফীর দাফন সম্পন্ন

বিশ্ববরেণ্য আলেমেদ্বীন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক, হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের (বেফাক)-এর চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর জানাযা আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) মাদ্রাসা মাঠ ও আশেপাশে সড়ক ও ভবনে অনুষ্ঠিত হয়। স্মরণকালের বৃহত্তম এ জানাযায় চার লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাযায় ইমামতি করেন তার বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউছুপ। জানাযা শেষে হুজুরের লাশ মাদ্রাসার মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। জানাযার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক মন্ত্রী ও হাটহাজারী থেকে নির্বাচিত সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও হেফাজত ইসলাম বাংলাদেশে মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী,Read More


This site is protected by wp-copyrightpro.com