Main Menu

September, 2020

 

ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে যুবতীকে শ্লীলতাহানি, ভিডিও ভাইরাল, যুবককে খুঁজছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট কাশবন এলাকায় এক যুবতীকে শ্লীলতাহানির ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠে। সবাই এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত যুবকের বিচার দাবি করছেন। এদিকে এই ঘটনায় জড়িতদের সনাক্ত করে আটক করতে কাজ করছে পুলিশ। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘উইশ ফর বেটার ব্রাহ্মণবাড়িয়া’য় একটি ভিডিও পোষ্ট হয়। ওই ভিডিওতে শ্লীলতাহানির শিকার যুবতীর পরিচয় গোপন রাখা হয়। ভিডিওটিতে দেখা যায়, কালো বোরকা পরিহিত এক যুবতী জেলা শহরের পুনিয়াউটের কাশবনে বেড়াতে যান। সেখানে যুবতীটিকে ৩/৪জন ছেলে উত্ত্যক্ত করছে। ভ্যানিটিRead More


সরাইলে পর্নোগ্রাফির অভিযোগে মামলা:: ২ যুবক গ্রেপ্তার

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রবাসীর স্ত্রী’র ছবি পর্নোগ্রাফি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গৃহবধূর পিতা বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় রাতে পুলিশ মোঃ রাসেল মিয়া-(২৭) ও বাধন মিয়া- (২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। মামলা ও গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের দেড় মাস পরই স্ত্রীকে রেখে ওই গৃহবধূর স্বামী মালয়েশিয়ায় চলে যায়। সরাইল উপজেলার সদরের নিজসরাইল গ্রামের রুমেলদের বাড়িতেRead More


ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন, ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

ভিপি নুরুল হক ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ করে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতা কর্মীরা। এসময় পুলিশ এসে তাদের মানববন্ধনটি ছত্রভঙ্গটি করে দেয়। এর আগে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান,সহ সভাপতি কাজী রাজীউর রহমান তানভীর, সাধারণ সম্পাদক মোঃজুয়েল মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না,সাংগঠনিক সম্পাদক কিবরিয়া মাহবুব,দপ্তর সম্পাদক শাহিল আহমেদ, যুবRead More


নবীনগর প্রেসক্লাবের কার্যকারি পরিষদের সদস্য কার্টুনিস্ট সোহরাফ হোসেন জুয়েল আর নেই

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের কার্যকারি পরিষদের সদস্য কার্টুনিস্ট মো. সোহরাফ হোসেন জুয়েল (৫০) আজ মঙ্গলবার দুপুরে ঢাকার সমরিতা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন (ইন্নে……. রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার লাশ ঢাকা থেকে নবীনগর পৌরএলাকার ৪নং ওয়ার্ড ইচ্ছাময়ী বালীকা বিদ্যালয়ে পাসে অবস্থীত তার বাড়িতে আনা হচ্ছে। তার অকাল মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান মো.মনিরুজ্জামনা মনির,পৌর মেয়র এড. শিব শংকর দাস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতি নেতৃবৃন্দ ও নবীনগর প্রেসক্লাব পরিবার পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতিRead More


ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নব নির্বাচিতদের ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোরডটকম এর পক্ষ থেকে শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২০ এ সভাপতি পদে রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক পদে জাবেদ রহিম বিজনসহ নবনির্বাচিতদের শুভেচ্ছা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোরডটকম এর প্রকাশক সারোয়ার জাহান দিপু ও সম্পাদক আলি আসিফ গলিব । এক শুভেচ্ছা বার্তায় তারা জানান, ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নতুন নেতৃত্ব প্রেসক্লাবের কার্যক্রমকে গতিশীল করে প্রেসক্লাবকে এগিয়ে নিয়ে যাবে। বিজয়ী নেতৃবৃন্দ সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।


সরাইলে ড্রাগন ফল চাষ উদ্বোধন

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামে তিতাস নদীর পাড়ে গত সোমবার দুপুরে মের্সাস তিতাস এগ্রো ফার্মের উদ্যোগে ৩ একর জমিতে ড্রাগন ফল চাষ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে নোযাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সেনা বাহিনীর সাবেক কর্মকর্তা কাজী বোরহান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক সরাইল শাখার ব্যাবস্থাপক রিপন চন্দ্রদেব। বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ শফিকুর রহমান, নোযাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুনসুর আহমেদ। স্বপন দাসের সδালনায় বক্তব্য রাখেন রোটারিয়ান জহিরুল ইসলাম, মের্সাস তিতাস এগ্রোRead More


ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটিকে পৌর মেয়র নায়ার কবিরের অভিনন্দন

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেক রহিম বিজনসহ কার্যকরি কমিটির সকল বিজয়ীদের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করে তাঁদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, নব-নির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দ ঐতিহ্যবাহি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভাবমুর্তি উজ্জলে অনুকরনীয় ভূমিকা রাখবেন। সাংবাদিকদের অধিকার রক্ষা এবং এ পেশার মান উন্নয়নে বলিষ্ট পদক্ষেপ গ্রহণ করবেন। যারা এ বছর বিজয়ী হতে পারেনি তাদেরকেও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীতে একযোগে কাজ করার আহবান জানান।Read More


প্রেসক্লবের নব নির্বাচিত কমিটিকে মোঃ বাহারুল ইসলাম মোল্লা’র অভিনন্দন

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নির্বাচন-২০২০ এ নব নির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন জামী ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ সকল বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতাকারী মোঃ বাহারুল ইসলাম মোল্লা। এক অভিনন্দন বার্তায় তিনি সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নবনির্বাচিতদের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কার্যক্রম আরো বেগবান ও প্রসারিত হবে।


প্রেসক্লবের নব নির্বাচিত কমিটিকে দীপক চৌধুরী বাপ্পী’র অভিনন্দন

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নির্বাচন-২০২০ এ নব নির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন জামী ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ সকল বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্ধিতাকারী দীপক চৌধুরী বাপ্পী। এক অভিনন্দন বার্তায় তিনি সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নবনির্বাচিতদের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কার্যক্রম আরো বেগবান ও প্রসারিত হবে।


নজরুল ইসলাম শাহজাদা’র কৃতজ্ঞতা প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২০ এ কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সকল সম্মানীত ভোটার, সাংবাদিক ও শুভাকাক্সক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দৈনিক দিনদর্পন পত্রিকার নির্বাহী সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক মুক্তখবর ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম শাহজাদা। এক বিজ্ঞপ্তিতে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। (প্রেস বিজ্ঞপ্তি)


This site is protected by wp-copyrightpro.com