September, 2020
সরাইলে জেলে পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মৎস্য ভবন ট্রেনিং সেন্টারে বৃহস্পতিবার বিকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সরাইল ও শাহজাদাপুর ইউনিয়নের ৪০ জন জেলেকে বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক সহায়তায় সেলাই মেশিন বিতরণ করেছে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। উপজেলা মৎস্য অফিসের একাউন্টেন জসিম উদ্দিনের সδালনায় উপজেলা মৎস্য অফিসার মায়মুনার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সরাইল সদর চেয়ারম্যন আ. জব্বার, সরাইল উপজেলা কৃষক লীগের সভাপতি মো. শফিকুর রহমান, সরাইল প্রেসক্লাবেরRead More
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটিকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের ফুলেল শুভেচ্ছা প্রদান অব্যাহত
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনে জয়ীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জানানো অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার নব নির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারন সম্পাদকের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান খেলো বাংলাদেশ স্পোর্টস সোসাইটির পক্ষে এর সাধারন সম্পাদক শিশির সিকদার, সিইও মুক্তি খান, আবদুল মালেক ও পার্থ কিবরিয়া। এছাড়া শুভেচ্ছা জানান ব্রাহ্মণবাড়িয়া চেম্বার পরিচালক ও রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া মিড টাউনের প্রেসিডেন্ট আবদুল মালেক, মসজিদ রোড ও মহাদেব পট্টি রোড কমিটির সাধারন সম্পাদক আবদুল মালেক। আরো শুভেচ্ছা জানান ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিকRead More
বৃষ্টির কারণে যে সকল রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্থ হয়েছে, তা পর্যায়ক্রমে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে – ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির বলেছেন, আসুন, নিজে পরিবেশ ও স্বাস্থ্য সম্পর্কে সচেতন হই এবং অন্যকে এ ব্যাপারে উৎসাহিত করি। পৌর এলাকাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে প্রতিটি নাগরিকের সহযোগিতা প্রয়োজন। ‘আসুন আমরা সবাই মিলে স্বাস্থ্য সম্মত সুন্দর ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলি। একটু সচেতনতা আর সদিচ্ছ্বা থাকলেই পরিবেশকে আরো সুন্দর এবং ময়লা আবর্জনা মুক্ত করা সম্ভব। ময়লা আবর্জনা মুক্ত পরিবেশ গড়ে তুলতে হলে কেবলমাত্র দেশের প্রতি ভালোবাসা এবং সচেতন থাকেলেই সম্ভব। পরিস্কার পরিচ্ছন্ন পৌর নগর গড়ে তুলতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তিনিRead More
ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা থেকে যেভাবে নিজেকে সুরক্ষা করবেন
শীতকাল আসার আগে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশের মানুষের মধ্যেও ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু’তে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কয়েকটি হাসপাতালে গত কয়েক সপ্তাহে ফ্লু’য়ের উপসর্গ নিয়ে তুলনামূলক ভাবে বেশি রোগী ভর্তি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর ফ্লু এবং কোভিড-১৯’এর উপসর্গ একই রকম হওয়ায় ফ্লু’য়ের উপসর্গ দেখা দেয়ার পর মানুষের মধ্যে কিছুটা আতঙ্কও দেখা যাচ্ছে। ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু একটি ভাইরাসজনিত রোগ। করোনাভাইরাসের মত এই রোগেও শ্বাসযন্ত্রে সংক্রমণ হয়ে থাকে এবং এর উপসর্গও সর্দি-জ্বরের উপসর্গের মতই। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের তথ্য অনুযায়ী প্রতিবছর বিশ্বের জনসংখ্যার শতকরা প্রায়Read More
নবীনগরের পৃথক আদেশে ইউএন ও ওসি বদলী
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষচন্দ্র ধর কে পৃথক আদেশের বদলি করানো হয়েছে। বৃহস্পতিবার ২৪ শে সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক আদেশে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম কে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করেন। তার স্থলে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করানো হয়েছে একরামুল সিদ্দিককে। একরামুল সিদ্দিক বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানকৃত ছিলেন। এদিকে বুধবার ২৩ শে সেপ্টেম্বর বিকেলে পুলিশের সদর দপ্তরের এক আদেশে নবীনগর থানার ভারপ্রাপ্তRead More
করোনা ভাইরাস: অক্টোবর থেকে ওমরাহ হজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব
অক্টোবর মাস থেকে আবার ওমরাহ হজ করার সুযোগ উন্মুক্ত করছে সৌদি আরব। যথাযথ সতর্কতা রেখে প্রথমে দেশটির নাগরিকরা এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে বিদেশিদের জন্য সুযোগ উন্মুক্ত করা হবে। সৌদি পত্রিকা আরব নিউজ ও বার্তা সংস্থা এএফপি এই খবর দিয়েছে। মঙ্গলবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি এবং ধর্মীয় এই আয়োজনের জন্য মুসলিম বিশ্বের আকাঙ্ক্ষার কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কয়েকটি ধাপে ওমরাহ হজের সুযোগ উন্মুক্ত করা হবে। সৌদি নাগরিকদের জন্য ওমরাহ হজ পালনের সুযোগ চালু হবে চৌঠা অক্টোবর থেকে। তবে মোট ধারণ ক্ষমতার ৩০ শতাংশ মানুষRead More
হাইকোর্টেও জামিন মেলেনি ব্রাহ্মণবাড়িয়ার সেই ‘কোটিপতি পিয়ন’ ইয়াছিনের
নগদ রেজিস্ট্রেশন ফি, তল্লাশি ফি ও নকলের ফি বাবদ আদায়কৃত সরকারি রাজস্ব আত্মসাতের ঘটনায় করা মামলায় হাইকোর্টেও জামিন মেলেনি ব্রাহ্মণবাড়িয়া সাব-রেজিস্ট্রি অফিসের পিয়ন ইয়াছিন মিয়া ওরফে ‘কোটিপতি পিয়নের’। আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। জামিনের বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে বুধবার (২৩ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ (ভার্চুয়াল) এ রায় দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা। দুদকেরRead More
কাশবনে শ্লীলতাহানী : ভাইরাল হওয়া তরুণীর ভিডিওটি ৬-৭ মাস আগের
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট কাশবন এলাকায় যুবতীকে শ্লীলতাহানির ভাইরাল হওয়া ভিডিও চিত্রটি ৬-৭ মাস আগের বলে জানা গেছে। ওই বখাটেদের নিজেদের কোন্দলের কারণে এই ভিডিওটি ছড়িয়ে দেয়া হয়েছে বলেও তথ্য পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায়, ছিনতাইকারী ছেলেটির নাম রাহিম, পিতার নাম- ধন মিয়া, বাড়ি-দক্ষিন পৈরতলা (আলগা বাড়ি)। রাহিম পেশায় বিভিন্ন মোবাইল সিম বিক্রেতা ও “লক্ষ্য মোদের মানব সেবা” নামক একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন। ওই ভিডিওটিতে দেখা গেছে, বখাটেদের সকলেই শীতের কাপড় পরিধান করে আছে। পরে আরো্ জানা গেছে, ঘাটনাটি ৬-৭ মাসে আগের। ঘটনার দিন রাত অনুমানিক ৮টার দিকে রাহিমসহ ওইRead More
নাসিরনগরে ১৫ দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্র মেহেদি
নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের ১৫ দিনেও উদ্ধার হয়নি মেহেদি হাসান (১৪) নামে এক স্কুল ছাত্র। মেহেদির খোঁজ না পাওয়ায় পরিবারের লোকজন দিন পার করছে উৎকন্ঠায়। এদিকে তাকে ফিরে পেতে পুলিশ হেডকোয়াটার্স, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও র্যাব হেডকোয়াটার্স যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। পরিবারের দাবী দুর্বৃত্তরা মেহেদিকে অপরহণ করেছে। তবে পুলিশ বলছে আমরা খোঁজ করছি। নিখোঁজ মেহেদি উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠাঁলকান্দি গ্রামের কুয়েত প্রবাসী সুন্দর আলীর ছেলে। সে চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরেRead More
কসবায় ভ্রাম্যমান আদালত:: ৯জনকে জরিমানা
বায়েজিদ পাঠান ঢালী, প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সদর পুরাতন বাজারে স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ৯জনকে জরিমানা করা হয়। আজ দুপুরে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এই অভিযান পরিচালনা করেন। এ সময় কসবা থানা অফিসার মোহাম্মদ লোকমান হোসেন ও কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম সাংবাদিকদেরকে জানান, করোনাকালে মোটরযান ব্যবহারকারীরা মাস্ক ব্যবহার না করার অপরাধে এই জরিমানা করা হয়। জনস্বার্থে ভবিষ্যতে প্রতি সপ্তাহে এ অভিযান অব্যাহত থাকবে।



















