Main Menu

নাসিরনগরে ১৫ দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্র মেহেদি

[Web-Dorado_Zoom]

নিজস্ব প্রতিবেদক::  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের ১৫ দিনেও উদ্ধার হয়নি মেহেদি হাসান (১৪) নামে এক স্কুল ছাত্র। মেহেদির খোঁজ না পাওয়ায় পরিবারের লোকজন দিন পার করছে উৎকন্ঠায়। এদিকে তাকে ফিরে পেতে পুলিশ হেডকোয়াটার্স, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও র‌্যাব হেডকোয়াটার্স যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। পরিবারের দাবী দুর্বৃত্তরা মেহেদিকে অপরহণ করেছে। তবে পুলিশ বলছে আমরা খোঁজ করছি।

নিখোঁজ মেহেদি উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠাঁলকান্দি গ্রামের কুয়েত প্রবাসী সুন্দর আলীর ছেলে। সে চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে মেহেদি চাতলপাড় বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সারাদিন গিয়ে সন্ধ্যা হলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। এর পর নিকট আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ১৩ সেপ্টেম্বর তার দাদা কিতাব আলী বাদী হয়ে নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।
মেহেদির মামা মো. জাকির হোসেন সমকালকে জানান, আমার ভগ্নীপতি করোনাভাইরাসের আগেই কুয়েত গিয়েছিলো। মেহেদির সাথে নিয়মিত তার বাবার যোগাযোগ হতো। কি কারণে মেহেদি নিখোঁজ হয়েছে তারা তা বুঝতে পারছে না। এ নিয়ে তার পরিবার উদ্বিগ্ন। তবে তাদের ধারণা কেউ তাকে অপহরণ করেছে। তিনি আরো জানান,তার খোঁজ পেতে ঢাকা পুলিশ হেডকোয়াটার্স, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও র‌্যাব হেডকোয়াটার্স যোগাযোগ করা হয়েছে। কিন্তু তারা নাসিরনগর থানায় যোগাযোগ করতে পরামর্শ দেয়।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, মেহেদি হাসান নামে এক স্কুল ছাত্রের নিখোঁজের খবর শুনেছি। আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে খোঁজে বের করার।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares