September, 2020
সরাইল মহাসড়কে দু‘পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ^ রোড় মোড় ঢাকা-সিলেট মহাসড়কে দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগ (সওজ)। বুধবার সকালে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়ার সড়ক বিভাগের উপ প্রকৌশলী খন্দকার নেছার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকালে বুলডোজার দিয়ে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের মহাসড়কের সীমানা নির্ধারণ করে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়। উচ্ছেদ অভিযানে ব্রাহ্মণবাড়িয়াRead More
উদ্দেশ্য প্রনোদিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে সেলিম
গত মঙ্গলবার (১৫.৯.২০২০ইং) একটি নাম সর্বস্ব অনলাইন নিউজ পোর্টালে ‘ব্রাহ্মণবাড়িয়া উপজেলার পিআইও’র অফিস সহকারীর হাতে আলাদিনের চেরাগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এর প্রতিবাদ জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক নূর মোহাম্মদ সেলিম। তিনি সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত ভাবে মানসম্মানহানি করার জন্য অপচেষ্টা করা হয়েছে বলে এর প্রতিবাদ জানিয়েছেন। তিনি প্রতিবাদ লিপিতে বলেন, প্রকাশিত ওই সংবাদে বলা হয়েছে আমার পিতা একজন মুদিমালের ব্যবসায়ী ছিলেন। প্রকৃত আমার পিতা মরহুম ছাদেকুর রহমান একজন সফল কৃষক ছিলেন। সংবাদে আরও উল্লেখ করা হয়, চাকরির সুবাদেRead More
নাসিরনগরে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাইফ মিয়া (৭) নামে পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। বুধবার সাড়ে তিনটার দিকে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফ উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত পাঁচ দিন আগে সাইফকে নিয়ে তার মা বাবার বাড়িতে বেড়াতে যায়। ঘটনারদিন দুপুরে সাইফ বাড়ির পাশে খেলা করছিলো। এর কিছুক্ষণ পর তার মা শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের অন্য সদস্যদের জানায়। পরেRead More
নবীনগরে ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মালিককে এক বছরের কারাদন্ড এবং ০১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় মো. রবিন মিয়া নামে এক ড্রেজার মালিক কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় এক (০১) বছরের কারাদন্ড এবং ০১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন (০৩) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ,মোঃ ইকবাল হাসান উপজেলার জিনোদপুর ইউনিয়নের নীলনগর ও জিনোদপুর বাজারের পার্শ্ববর্তী স্থানে সরজমিন গিয়ে অবৈধভাবে কৃষি জমি নষ্ট করে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজার মালিক মোঃ রবিনRead More
নবীনগরে বীরগাঁও ইউপির চেয়ারম্যান কবির আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবির আহমেদ এর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলটি নজরদৌলত গ্রাম থেকে শুরু করে হরিপুর হয়ে সোদারামপুর গ্রামে গিয়ে শেষ হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অংশ নেন এলাকার নারী-পুরুষসহ ৫ শতাধিক মানুষ। এ সময় তারা ইউপি চেয়ারম্যান কবির আহামেদ এর নিঃশর্ত মুক্তির দাবি জানান। এসময় আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান,মোঃ সাক্কর মিয়া, শফিকুল মেম্বার, মোহাম্মদ রিপন মিয়া, মোহাম্মদ তাহের মিয়া,মোহাম্মদ সোজন মিয়া, মোঃ শামীম আহমেদ,Read More
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে সিলেটের কলেজ ছাত্র নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহী মাহী খান (২৫) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিলল্লা-সিলেট মহাসড়কের গজারিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহি সিলেট শহরের আম্বরখানা এলাকার এনায়েতুল্লা খানের ছেলে। সে সিলেট মদন মোহন কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র। পুুলিশ ও স্থানীয়রা জানায়, কক্সবাজার থেকে ঘুরে ৬ বন্ধু ৩ টি মোটর সাইকেলে করে সিলেটে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার গজারিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মাহী খান গুরুতর আহত হয়। পরে তার বন্ধুরাRead More
নাসিরনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে খোকন মিয়া (৬) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত খোকন উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের আরজু মিয়ার ছেলে। ওই শিশু চিতনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। গতকাল ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় খোকন । বাড়ির আশপাশে শিশুটিকে খোঁজাখুজির পরও কোন সন্ধান পায়নি পরিবারের লোকজন। পরে সন্ধ্যা ৭টার সময় কয়েকজন যুবকRead More
রেফাতুল ইসলাম উদয়ের প্রথম মৃত্যুবার্ষিকী : স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার শিশু-কিশোর সংগঠন “ঝিলমিল একাডেমির সাবেক পরিচালক ও তরুণ সাংবাদিক রেফাতুল ইসলাম উদয়ের এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ‘হোয়াইট নিউজ ২৪ ডট কম’ এর কার্যালয়ে উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঝিলমিল একাডেমি প্রতিষ্ঠাতা ও পরিচালক মনিরুল ইসলাম শ্রাবণ এর সভাপতিত্বে ও ঝিলমিলের সাবেক পরিচালক ইফতেয়ার উদ্দিন রিফাতের পরিচালনায় উক্ত স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিলমিল সাবেক পরিচালক, জাগো নিউজের জেলা প্রতিনিধি আজিজুল আলম সঞ্চয়, তেপান্তর নিউজের প্রকাশক ও সম্পাদক সীমান্ত খোকন, কবি ও কবির কলম এর সাধারণ সম্পাদক কবি হুমায়ুনRead More
শালগাঁওে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ
আমিন ব্যাপারী::ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নে শালগাঁও কালিসীমা মুক্তিযোদ্ধা সংসদ অফিসের পাশে জেলা পরিষদের অর্থায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ছবি সম্প্রতি নির্মাণ করা হয়েছে। ম্যুরালের উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য মোঃ বাবুল মিয়া আর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোবারুল হক ফরিদ। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সদস্য শাহ আলম সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, নাটাই দক্ষিণ ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ রতন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, মানুষরতন সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুলRead More
নবীনগরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কবির আহামেদ গ্রেপ্তার
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে গত ১২ এপ্রিল দুই গ্রুপের এক রক্তক্ষয়ী সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় (পা বিচ্ছিন্ন) নিহত মোবারক মিয়া (৪৫) খুনের মামলার প্রধান আসামী, বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদকে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার রাতে শ্রীমঙ্গলের সিন্দুরখান এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় র্যাব-৯ গ্রেফতার করেছে। রাতেই নবীনগর থানার একটি পুলিশের টিম শ্রীমঙ্গল চলে যায়, আজ সোমবার ভোরে নবীনগর থানায় আনা হয় চেয়ারম্যান কবির আহমেদকে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর সার্কেলের দ্বায়িত্বে থাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মকবুল হোসেন । জানা যায়, নবীনগরRead More



















