Main Menu

August, 2020

 

বাঞ্ছারামপুরে জোড়া খুনের ঘটনায় মামা আটক

বাঞ্ছারামপুরে স্কুল পড়ুয়া ভাইবোন হত্যা ঘটনায় জড়িত সন্দেহে তাদের মামা বাদল মিয়াকে (৩৬) আটক করেছে পুলিশ। বুধবার ভোরে ঢাকার গোড়ান থেকে তাকে আটক করা হয়। সোমবার রাতে বাঞ্ছারামপুরের সাহেবাবাদ গ্রামের প্রবাসী কামাল মিয়ার পুত্র কামরুল হাসান ও কন্যা শিফা আক্তারের মরদেহ নিজ ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকেই মামা বাদল মিয়া পলাতক ছিলেন। বাদল গত প্রায় আড়াই মাস ধরে বোনের বাড়িতে ছিলেন। তার বাড়ি পাশের হোমনা উপজেলার খুদে-দাউদপুর গ্রামে। সে সৌদি প্রবাসে থাকতো। ঘটনার পর বাদলকে আটক করতে ঢাকা ও মুন্সিগঞ্জে অভিযান চালায় পুলিশ। বাঞ্ছারামপুরRead More


সরাইলে ৫ দিন ধরে ভাসছে মহিলার লাশ

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ৫ দিন ধরে পানিতে ভাসছে মহিলার লাশ। ওই লাশ উদ্ধারের কোন উদ্যোগ নেননি কেউ। অবশেষে আজ (বুধবার) সকালে লাশের পরিচয় মিলেছে। সে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পাকমিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামের মৃত আলাবক্সের স্ত্রী ফুল বানু (৮১) । প্রত্যক্ষদর্শী গ্রামবাসী সূত্র জানায়, গত শনিবার সকালে লোকজন গ্রামের উত্তর পূর্ব দিকের ফসলি জমির পানির উপরে এক মহিলার লাশ ভাসতে দেখেন। স্থানীয় গ্রামপুলিশের মাধ্যমে পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু ৫ দিনের মধ্যে কেউ লাশটি উদ্ধার বা সনাক্তের চেষ্টা করেননি। অবশেষে আজ (বুধবার) সকালে কয়েকজন লোক ভাসমান অবস্থায়ই লাশটি সনাক্তRead More


নাসিরনগরে ভাতাকার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক:: নাসিরনগরে বয়স্ক ও গর্ভভাতার কার্ড পাইয়ে দেয়ার কথা বলে তিন নারীর কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে দেলোয়ারা বেগম নামে এক নারীর বিরুদ্ধে। প্রতারণার শিকার ওই তিন নারী হলো উপজেলার গোকর্ণ ইউনিয়নের ব্রাহ্মণশাসন গ্রামের মাছুমা আক্তার, হোসনা বেগম ও নিছা মন বেগম। অভিযোক্ত দেলোয়ারা বেগম একই গ্রামের মৃত মনির হোসেনের স্ত্রী। জানা গেছে, গোকর্ণ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নার্গিস আক্তারের কাছে টাকা আত্মসাতের বিষয়টি জানানোর পরও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরে টাকা ফেরত পেতে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারেরRead More


“ব্রাহ্মণবাড়িয়ায় করোনাকালীন সংকটে স্বাস্থ্যসেবা: চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত

যেসকল বেসরকারি হাসপাতাল জনবান্ধব এবং গুণগত সেবা প্রদান করতে ব্যর্থ হবে সেসকল হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সরকারি হাসপাতালের স্বাস্থ্য সেবার দুর্বলতাগুলো কাটিয়ে উঠার জন্য হাসপাতাল ব্যবস্থাপনার সাথে জড়িত সকল কর্মকর্তাকে আরো দায়িত্বশীল হতে হবে। ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে ২৪ আগস্ট ২০২০ তারিখ সোমবার রাত ০৮:০০ টা জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ ও নাগরিকবৃন্দের অংশগ্রহণে “ব্রাহ্মণবাড়িয়ায় করোনাকালীন সংকটে স্বাস্থ্যসেবা: চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক ভার্চুয়াল মতবিনিময় সভায় এ বক্তব্য প্রদান করেন জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ। তিনি আরওRead More


বড়াইল ইউনিয়ন ও সাদেকপুর ইউনিয়নের ছাত্র সংসদের আহ্বায়ক সাইমন, সদস্য সচিব দেলোয়ার

ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন ও সাদেকপুর ইউনিয়নের কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে সামাজিক অস্থিতিশীলতা নিরসন ও এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার নিয়ে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে উপদেষ্টামন্ডলী পরিষদের নির্দেশনা অনুযায়ী কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাইমন ইসলাম আশিক বড়াইল আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়, তাসকিন আহমেদ রুবেল চিলোকূট যুগ্ম আহবায়ক জাতীয় বিশ্ববিদ্যালয়, ফয়সাল উদ্দিন সজিব চর গোসাইপুর যুগ্ন আহ্বায়ক চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, মোঃ দেলোয়ার হোসেন সাদেকপুর সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়। তাছাড়া বর্তমান আহ্বায়ক কমিটিতে সদস্য পদে স্থান পেয়েছে -মেহেদী হাসান তাহসিনRead More


বাঞ্ছারামপুরে খাটের নিচ থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ গ্রামে নিজ বাড়ির খাটের নিচ থেকে শিপা আক্তার (১৪) ও কামরুল হাসান (১০) নামে ভাই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। নিহত দুই কিশোরী ওই গ্রামের সৌদিফেরত প্রবাসী কামাল মিয়ার সন্তান। এদিকে ঘটনার জানার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ গ্রামের ব্রিজ সংলগ্ন সৌদি ফেরত প্রবাসী কামাল মিয়ার ছেলে সলিমাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র কামরুল হাসান(১০)কে বিকেল থেকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। ছেলেকে না পেয়ে মা হাসিনা আক্তার মেয়ে ও বাঞ্ছারামপুরRead More


বিজয়নগরে ৫ জনকে জরিমানা প্রদান

মো,জিয়াদুল হক বাবু,আজ সোমবার   বিজয়নগর উপজেলায় অাইনশৃঙ্খলা রক্ষার্থে মোবাইল কোর্ট পরিচালনা করে সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো,মাহবুবুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  চান্দুরা ইউনিয়ন এ পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ ভঙ্গ করায় বি বাড়িয়া অটো রাইস মিল কে ৫০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং স্বাস্হ্যবিধি মেনে মাস্ক পরিধান না করায় সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এ ০৪ জনকে ১০০০/- টাকা জরিমানা করা হয়।এব্যপারে মো, মাহবুবুর রহমান বলেন, সরকারী নির্দেশনা না মানায় ব্যবসায়ী সহ ৫ জনকে জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


রাজনীতি ছাড়াও সামাজিক কর্মকান্ডে নিজেকে উৎসর্গ করেছিলেন আইভি রহমান –বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার

জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির আওতায় গতকাল ২৪ আগস্ট, সোমবার বিকাল ৪টায় জেলা মহিলা লীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আইভী রহমানের শাহাদাত বার্ষিকী’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানRead More


নবীনগরের নদীর ওপর থাকা ঝুঁকিপূর্ণ মরণ সেতুটির সংস্কার

মিঠু সূত্রধর পলাশ,,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আলমনগর সড়কের ভাটা নদীর ওপর থাকা ‘মরণফাঁদ’-খ্যাত অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেতুটি এলজিইডির অর্থায়নে ও নবীনগর পৌরসভার মেয়রের তদারকিতে অল্প সময়েই সংস্কার করা হয়েছে। আজ ২৪ আগষ্ট সোমবার বিকেলে ব্রীজটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস সেতুটির সংস্কার কাজের উদ্বোধন করেন। সূত্রে জানা যায়, ব্রীজটির সংস্কার কাজের ব্যয়ভার ধরা হয়েছিল ৩লক্ষ টাকা। মহামারি করোনার প্রভাবে সরকারি সকল কাজ বন্ধ থাকলেও অত্র এলাকার ১০ গ্রামের জনসাধারনের যাতায়তের কথা বিবেচনা করে স্থানীয় ঠিকাদার সংস্কার কাজটি দ্রুতই শেষ করেন। এসময় উপস্থিতRead More


নাসিরনগরে বিশেষ চাহিদা সম্পন্ন ৪ শিশু শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:: নাসিরনগর উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন চারজন শিশু শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নাসিরনগর অফিসার্স ক্লাব চত্বরে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে অ্যাসিসটিভ ডিভাইস বা হুইল চেয়ার বিতরণ করা হয়। নাসিরনগর উপেজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী উপজেলার চারটি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত চার জন শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করেন। হুইল চেয়ার পাওয়া শিক্ষার্থীরা হলেন- কুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতেহা বেগম, দাঁতমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শেণির শিক্ষার্থী তোয়াছিন, সিংহগ্রাম উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী দুরন্ত সরকার ও শ্রীঘরRead More


This site is protected by wp-copyrightpro.com