August, 2020
অবশেষে বয়স্কভাতার কার্ড পেলেন সেই সারেদা
নিজস্ব প্রতিবেদক:: সংবাদ প্রকাশের একদিন পরই বয়স্ক ভাতার কার্ড পেলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের শতবর্ষী সারেদা খাতুন। সোমবার দুপুরে নাসিরনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়ের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউএনও এবং সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বিশেষ ব্যবস্থায় তার হাতে ভাতার কার্ড তুলে দেয়া হয়। স্থানীয়দের দাবি, সারেদার বয়স ১১৫। তবে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ৮৪ হলেও এতদিন স্থানীয় ইউপি সদস্যের অবহেলার কারণে ওই নারী ভাতা বঞ্চিত হয়েছেন। ইউএনও নাজমা আশরাফী বলেন, ‘শতবর্ষী নারী সারেদা বয়স্ক ভাতা পান না এমন খবর পত্রিকার মাধ্যমে জানতে পেরে তাকে ভাতার কার্ড দেওয়ার ব্যবস্থাRead More
নাসিরনগরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আটক ৩
নিজস্ব প্রতিবেদক:: নাসিরনগরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আরফজ আলী (৪৬) নামে সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক কবির হোসেন। সোমবার ভোরে উপজেলার কুন্ডা ইউনিয়নের সিএনবি পাড়ার নূরে মদিনা জামে মসজিদের ১০ গজ দক্ষিণ পশ্চিম দিক থেকে আসা সিএনজি ও ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিএনজিতে থাকা একজন আহত হয়েছে এবং ট্রাক চালক ও হেলপারসহ তিনজনকে আটক করা হয়েছে। নিহত সিএনজি চালক আরফাজ আলী উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। আহত যাত্রী সানু মিয়া একই গ্রামের মৃত আলী রহমানের ছেলে।Read More
সরাইলের শাহবাজপুরে ব্রাকের মতবিনিময় সভা
মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ সরাইলের শাহবাজপুরে ব্রাকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি সরাইল-ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মো. রাজীব আহমেদ। ব্রাকের ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন ও সরাইল শাখার এইচআরএলএস অফিসার মো. আমিনুল হকের সঞ্চালনায় ওই সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ। এছাড়াও সৈয়দা হুছেনা আফজাল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী লক্ষী রাণী, বীর মুক্তিযোদ্ধা মো. সেকেন্দার আলী, কাজী মো. শওকত আলী সহ প্রায় ২০ জন গণ্যমান্য ব্যক্তি। সভায় মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির ৩৪Read More
নবীনগরে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবাদানে যুক্ত হলো অত্যাধুনিক তিনটি মেশিন
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রছুল্লাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান আলী আজম স্মৃতি ফাইন্ডেশনের উদ্যোগে ও নাভানা গ্রুপের সৌজন্যে উপজেলার রছুল্লাবাদ ইউপির চেয়রম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলি আকবরের সার্বিক সহযোগীতায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হল দুটি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন ও একটি হাই ফ্লো নজল কেনোলা। ইউপি চেয়ারম্যান আলি আকবরের মাধ্যেমে মেশিন তিনটি নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ ও প.প.কর্মকর্তা ডা.মো. হাবিবুর রহমানের কাছে আজ ২৩ আগষ্ট রবিবার সকালে হস্থান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন ,উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামন মনির, ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন সাদেক,Read More
সরাইলে নিখোজ শিশু জুয়েল মিয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রিক্সা চালক মো. খোকন মিয়ার ছেলে জুয়েল মিয়া (১২) গত ১০ আগষ্ট সকাল থেকে নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি। তাঁর গায়ের রং শ্যামলা। উচ্চতা আনুমানিক ৪ ফুট, মুখমন্ডল গোলাকার, পড়নে লাল গেঞ্জি ও জিন্স প্যান্ট ছিল , তার দেহের গড়ন হালকা-পাতলা।সে ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় কথা বলে। এ ঘটনা সরাইল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি নম্বর-১০১২) করা হয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা বাবা মো. খোকন মিয়ার ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।বিজ্ঞপ্তি
অতিমারিতে ‘বলির পাঁঠা’ হয়েছেন তবলিগি জামাতরা, মন্তব্য আদালতের
করোনা-কালে একদল মানুষকে খামোকা ‘বলির পাঁঠা’ করা হয়েছে। দিল্লির নিজামউদ্দিন মরকজে তবলিগি জামাত সদস্যদের নিয়ে বিতর্ক প্রসঙ্গে এমনই মন্তব্য করল বম্বে হাইকোর্ট। পর্যটন ভিসায় এসে ধর্মপ্রচার, করোনা সংক্রান্ত নিয়মবিধি লঙ্ঘনের মতো একাধিক অভিযোগে কয়েক মাস আগে ৪০টি দেশের ২ হাজার ৫৫০ তবলিগি জামাত সদস্যকে কালো তালিকাভুক্ত করে কেন্দ্র। দেশের বিভিন্ন রাজ্যে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ২৯ জন বিদেশি তবিলিগি জামাত সদস্য এবং ৭ জন ভারতীয় জামাত সদস্যের বিরুদ্ধে মহারাষ্ট্রে দায়ের হওয়া এফআইআর বাতিল করে শুক্রবার বম্বে হাইকোর্ট জানিয়ে দেয়, করোনা-কালে খামোকা তাঁদের ‘বলির পাঁঠা’ করা হয়েছিল। কোভিড-১৯ ছড়ানোর জন্যRead More
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আজিজুল ইসলাম বাচ্চুর
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা ও নবীনগর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আজিজুল ইসলাম বাচ্চু’র (৭২)। শনিবার বেলা সাড়ে ১১ টায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম এর নেতৃত্বে নবীনগর থানার এসআই জসিমসহ একদল পুলিশ মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন। ১ম জানাযায় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির,পৌর মেয়র এড. শিব শংকর দাস,ওসি প্রভাষ চন্দ্র ধর, উপজেলা সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম, প্রেসক্লাব সভাপতি মাহাবুবRead More
চোখে দেখে না, চলাফেরা করতে পারে না বলে বয়স্কভাতা কার্ড করা হয়নি
নিজস্ব প্রতিবেদক:: সারেদা খাতুন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স প্রায় ৮৪ বছর। কিন্তু স্থানীদের ভাষ্য, তাঁর বয়স ১১৫ বছর। বয়সের ভারে ন্যুব্জু হয়ে পড়া সারেদার অন্যের বাড়িতে ঠাঁয় হয়েছে। চোখের দৃষ্টি হারিয়েছেন প্রায় ১০ বছর হলো। আর বার্ধ্যক্যজনিত কারণে নানা রোগে ভূগলেও চিকিৎসা করানোর সাধ্য নেই। একটু স্বচ্ছলতার জন্য বয়স্কভাতার কার্ডের পেতে জনপ্রতিনিধিদের কাছে দ্বারস্থ হলেও আশ্বাস ছাড়া কিছুই মিলেনি। স্থানীয় ইউপি সদস্যের ভাষ্য, সারেদা চোখে দেখে না এবং চলাফেরা করতে পারে না বলে বয়স্কভাতার কার্ড করে দেওয়া হয়নি। সারেদা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের প্রয়াতRead More
বিভীষিকাময় ২১ আগস্ট আজ
আজ রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। একটি নারকীয় সন্ত্রাসী হামলার ১৬তম বার্ষিকী। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে রাজধানী ঢাকার বুকে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশে চালানো হয় নজিরবিহীন হত্যাযজ্ঞ। গ্রেনেড হামলার মাধ্যমে হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করে মানবতাকে। আক্রান্ত হন বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। হামলার ধরন ও লক্ষ্যস্থল থেকে এটা স্পষ্ট যে, শেখ হাসিনাকে হত্যা করাই ছিল ওই গ্রেনেড হামলা ও গুলিবর্ষণের উদ্দেশ্য। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় আয়োজিত সমাবেশে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসে সন্ত্রাসেরRead More
ভুক্তভোগীর পরিবারকে গ্রাম ছাড়া করার হুমকি!
নাসিরনগরে কিশোরী ধর্ষণ, ঘটনা ধামাচাপা দিতে গ্রাম্য সালিশ!
নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৫ বছরের এক কিশোরীকে আইকুল (২০) নামে এক বখাটের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ঘটনাকে গ্রাম্য সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। এদিকে ধর্ষকের পরিবারের লোকজন ওই কিশোরীর পরিবারকে গ্রাম ছাড়া করার হুমকি দিচ্ছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে নাসিরনগর থানায় ধর্ষক আইকুলসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ধর্ষক আইকুল নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের মো. নুরু মিয়ার ছেলে। মামলার বিবরণ থেকে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই আইকুল কিশোরীকে রাস্তাঘাটে বিরক্ত করতো। এক পর্যায়ে বিরক্তের বিষয়টি সেRead More



















