August, 2020
নবীনগরে সামাজিক সংগঠন অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরামের জনসচেতনায় মাস্ক বিতরন
নবীনগরের সামাজিক সংগঠন অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরামের জনসচেতনায় মাস্ক বিতরন হয়েছে। আজ বৃহস্পতবার দুপুরে নবীনগর পৌর সদরের থানার গেইটের মূল সড়কে শতাধিক মানুষের মাঝে এই মাস্ক বিতরন অনুষ্ঠিত হয়। জনসচেতনা মূলক এই অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার মেয়র এড শিব শংকর দাস। নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, নবীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান,বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম লালু, যুবলীগ সভাপতি সামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, উপজেলাRead More
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র
বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি’ কে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জেলার বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ।
নবীনগরে তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে আহত -১০
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে মাছ কেনার তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০আগষ্ট) সকালে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের পালবাড়ি বাজার সংলগ্ন এলাকায় (৯ নং ওয়ার্ড) এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত নুরুজ্জামান এবং আলম মিয়াকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়। জানা গেছে, ওই এলাকার এতিমখানা গেইট থেকে মাছ কেনা নিয়ে দুই ব্যক্তির মাঝে তর্কবিতর্ক, শেষে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ওই দুই ব্যক্তির লোকজন এ নিয়েই সংঘর্ষ বাধায়। এলাকাবাসী জানায়,এদের মাঝে পুর্ব শত্রুতাও ছিলো যা এক্ষেত্রেRead More
নবীনগরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: নবীনগরে গলায় ফাঁস লাগিয়ে রোজিনা আক্তার (২৫)নামে এক গৃহবধুর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। আজ ( ২০আগষ্ট )বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে নিহতের স্বামীর বাড়ি হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়,সকাল আনুমানিক ৮টার দিকে স্থানীয়রা ঘরের তিরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নবীনগর থানার এস আই মো. আব্দুল আজিজ জানান, লাশটির ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রিপোর্ট হাতেRead More
নবীনগরে ব্যবসায়ী নিখোঁজের একদিন পর মিলল মরদেহ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: নবীনগর উপজেলায় নিখোঁজের একদিনপর মুকন্দ সাহা (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপর ১২ টার দিকে উপজেলার কাইতলা (দ:) ইউনিয়নের একটি পতিত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানান, বুধবার দুপুরে বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষে ব্যবসায়ীক বকেয়া উত্তলনের জন বাড়ি থেকে বের হয় ব্যবসায়ী মুকন্দ সাহা। প্রতিদিনের মত রাতে বাড়িতে না আসলে পরিবারের লোকজন তাকে অনেক খোজাখুজি করেও তার সন্ধান পাননি। পরে আজ ২০ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা এলাকার পাল পারার একটি পরিতক্ত্য বাড়িতে মুকন্দ সাহার লাশ দেখতে পেয়েRead More
প্রণবের শারীরিক অবস্থার অবনতি, ফুসফুসে সংক্রমণের লক্ষণ
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের অবনতি হয়েছে। তাঁর ফুসফুসে সংক্রমণের লক্ষণ ধরা পড়েছে। ভেন্টিলেটরে রেখেই চিকিৎসা চলছে তাঁর। বুধবার দুপুরে বিবৃতি প্রকাশ করে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানানো হয়েছে। প্রণববাবুর শারীরিক অবস্থা নিয়ে প্রত্যেক দিন বুলেটিন প্রকাশ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ দিন তাতে বলা হয়, ‘‘প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। ওঁর ফুসফুসে সংক্রমণের লক্ষণ ধরা পড়েছে। এখনও ভেন্টিলেটরেই রয়েছেন তিনি। বিশেষজ্ঞদের একটি দল তাঁর উপর নজর রাখছেন।’’ যদিও বাবার অবস্থা স্থিতিশীল বলে এ দিন সকালেই টুইট করেন প্রণববাবুর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আপনাদের প্রার্থনায়Read More
নবীনগরে মাস্ক ব্যবহার না করায় ৩০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকে:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি নির্দেশনা অমান্য করে মুখে মাস্ক না পরে অযথা রাস্তায় চলাচলের জন্য ৩০ জন পথচারীকে ২৬৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ১৮ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মাসুম এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন,শর্ত সাপেক্ষে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে গত ৩১ মে থেকে সরকার সারা দেশে লকডাউন শিথিল করেছেন। সামাজিক দুরত্ব বজায় না রেখে এবং মুখে মাস্ক না পরে নবীনগরে সাধারণ মানুষের মধ্যে চলাচল অভ্যাসে পরিনত হয়েছে। ফলে দিন দিন করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আগামীতে বিভিন্ন এলাকায়Read More
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ‘নবীনগর-আলমনগর’ সড়কে অবস্থিত সরকারি খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: নবীনগর পৌর এলাকার ‘নবীনগর-আলমনগর’ সড়কে অবস্থিত একটি সরকারি খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।তাদের অভিযোগ, আলমনগরের বাসিন্দা আবদুল মতিন নামের জাপান প্রবাসী জনৈক ব্যক্তি ওই সরকারি খাল লিজ এনে সেখানে পৌরসভার ময়লা আবর্জনা ফেলে খালটি ভরাট করছেন। এদিকে খালটিতে ময়লা আবর্জনা ফেলায় পাশের জলাশয়ে চাষ করা ৬ লাখ টাকার মাছ নিধন হওয়ার অভিযোগ এনে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি বিষয়টির প্রতিকার চেয়ে আবদুল মতিনের বিরুদ্ধে সম্প্রতি আদালতে একটি মামলা দায়ের করেছেন। এ অবস্থায় গতকাল বিকেলে বিক্ষুব্ধ এলাকাবাসী লিজ বাতিলসহ সরকারি খালটি উদ্ধারের দাবিতে নবীনগর আলমনগরRead More
সরাইলে দাফনের ২ মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার আদালতের আদেশে আজ সোমবার(১৭ আগষ্ট) বিকালে সরাইল উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা ও সরাইল থানা তদন্ত কর্মকর্তা মো:শফিকুল ইসলাম উপস্থিতিতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিসার গ্রামের কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। পরে ময়না তদন্তেরর জন্য লাশটি ব্রাহ্মণবাড়িয়া পাঠানো হয়। নিহত বায়েজিদ সরাইল উপজেলার কাটানিসার গ্রামের মো. হেলাল মিয়ার ছেলে। জানা যায়, গত ১৩মে ২০২০ কাটানিসার গ্রামের মাসুক মিয়ার পুকুরের ঘাটলায় রক্তাত্ত অবস্থায় বায়েজিদ(৮)কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে ভত্তি করলে বায়েজিদের অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারাRead More
নবীনগরে শিক্ষক আবু কায়েছ এর মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: গ্রাম্য আধিপত্য বিস্তারের ঘটনায় খুনের মামলায় কারাগারে আটক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গৌরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবু কায়েছ এর মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। আজ ১৬ আগষ্ট রবিবার সকালে সচেতন নাগরিক সমাজের ব্যানারে গৌরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন ও তাঁর নিজ গ্রাম সাতঘর হাটিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। মানবন্ধনে অংশ নেয়া স্থানীয়রা বলেন, একজন স্বনামধন্য প্রধান শিক্ষক যদি মামলার মিথ্যা আসামী হয়ে কারাগারে যেতে হয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? তাঁরা বলেন পা কাটা উল্লাসRead More



















