Main Menu

নবীনগরে ব্যবসায়ী নিখোঁজের একদিন পর মিলল মরদেহ

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: নবীনগর উপজেলায় নিখোঁজের একদিনপর মুকন্দ সাহা (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপর ১২ টার দিকে উপজেলার কাইতলা (দ:) ইউনিয়নের একটি পতিত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানান, বুধবার দুপুরে বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষে ব্যবসায়ীক বকেয়া উত্তলনের জন বাড়ি থেকে বের হয় ব্যবসায়ী মুকন্দ সাহা। প্রতিদিনের মত রাতে বাড়িতে না আসলে পরিবারের লোকজন তাকে অনেক খোজাখুজি করেও তার সন্ধান পাননি। পরে আজ ২০ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা এলাকার পাল পারার একটি পরিতক্ত্য বাড়িতে মুকন্দ সাহার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নবীনগর থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ইন্সেক্টর (তদন্ত ) মো. রুহলা আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মরদেহে আঘাতের চিহ্ন আছে কিনা বুঝা যাচ্ছে না। তবে কান দিয়ে ব্লিডিংহচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে এটা হত্যা না স্বাভাবিক মৃত্যু। বর্তমানে আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares