Main Menu

August, 2020

 

প্লাজমা দিতে ঢাকার পথে ব্রাহ্মণবাড়িয়ার ২০ পুলিশ সদস্য

‘করোনায় জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায় দৃঢ় হোক পুলিশ-জনতার বন্ধন’ এ স্লোগানকে সামনে রেখে করোনায় আক্রান্তদের প্লাজমা দিতে ঢাকায় আসছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ২০ সদস্য। রবিবার সকালে জেলা পুলিশ লাইনস থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উদ্দেশে রওনা দেন তারা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইচ উদ্দিন শুভেচ্ছা জানিয়ে তাদের বিদায় দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবু সাঈদসহ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইচ উদ্দিন জানান, করোনা থেকে সুস্থ হওয়া জেলা পুলিশের ২০ সদস্যকেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ফজরের ওজু শেষে মা দেখেন তার শিশু বিছানায় নেই, পুকুর থেকে মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ভাটপাড়া গ্রাম থেকে মোঃ হুজাইফা নামে সাড়ে ৫ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে বাড়ির অদূরে একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। রহস্যজনক এই ঘটনার পর থেকে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত শিশু ওই গ্রামের জাকির হোসেনের ছেলে। পরিবার সূত্র জানায়, প্রতিদিনের মত শিশুটির মা রাবিয়া খাতুন ফজর নামাজের আগে ওজু শেষে ঘরে ঢুকে দেখেন তার শিশু নেই। পরে অনেক খোঁজাখোঁজির পর পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। নিহতের পরিবারের অভিযোগ, ব্যর্থ প্রেমের প্রতিশোধ নিতেইRead More


নবীনগরে ক্যান্সারে আক্রান্ত কৃতি ফুটবলার গোলাম হোসেন কে নগদ দেড় লাখ টাকা প্রদান

নবীনগর প্রতিনিধি। ‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না; ও বন্ধু’.. বিখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকার সেই কালজয়ী গান ‘মানুষ মানুষের জন্যে’ আজও মানুষের হৃদয়ে নাড়া দেয়, আজও মানুষকে ভাবায়। মানুষের চেতনাকে শাণিত করে; জাগিয়ে তোলে মানুষের মনোষত্ব কে। তারই প্রমাণ মিলিছে নবীনগরের আঞ্চলিক কথা মানুষের কল্যাণে সদস্যদের মাঝে। ব্রাহ্মণনবাড়িয়ার নবীনগরের হতদরিদ্র ও অসহায় গোলাম হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন মৃত্যুর সাথে পান্জা লড়লেও টাকার অভাবে তিনি উন্নত চিকিৎসা করতে পারেন নি। আর্থিক টানাপোড়নে নির্বিকার ছিলো তার পরিবার। এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নবীনগরের আঞ্চলিকRead More


সরাইলে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্র্রাহ্মণবাড়িয়ার সরাইলে আজ শনিবার আলহাজ্ব আজদু মিয়া স্মৃতি গণ পাঠাগার উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্কুল ,কলেজের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিলিত হয়। এতে বঙ্গবন্ধু গণ গ্রন্থাগারের সভাপতি এখলাছুর রহমানের সঞ্চালনায় আলহাজ্ব আজদু মিয়া স্মৃতি গণ পাঠাগারের সভাপতি মো: শফিকুর রহমান সভাপতিত্বে। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ,এস,এম মোসা, সরাইলRead More


আহববায়ক সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ ও সদস্য সচিব আব্দুল বাতেন সুমন

নবীনগরে পরিবেশ প্রেমীদের নিয়ে নোঙ্গর এর আহবায়ক কমিটি ঘোষণা

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পরিবেশ প্রেমীদের নিয়ে আজ শুক্রবার (২৮/০৮) সকালে ‘নোঙর’ এর আহ্বায়ক কমিটি ঘোষণা এবং বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। নবীনগর জেলা পরিষদ ডাকবাংলো তে এক সভায় নোঙর এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সামস সুমনের সভাপতিত্বে  এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা নোঙর কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে সাংবাদিক মিঠু সূত্রধর পলাশকে কে আহ্বায়ক এবং আব্দুল বাতেন সুমন কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে নোঙরের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নবীনগর তিতাস ও বুড়ি  নদীর তীরে চারা গাছ রোপন করা হয়। নোঙর’র কেন্দ্রীয় কমিটির সভাপতি সামসRead More


মুজিববর্ষে আশুগঞ্জে যুবলীগের বৃক্ষরোপন অভিযান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কর্মসূচি ‘মুজিববর্ষ’ উপলক্ষে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যুবলীগের বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলার আশুগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত হয়। এসময় আশুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মো. সাইফুর রহমান মনি, যুগ্ম আহবায়ক আতাউর রহমান কবির, শেখ মো. দাউদ অপি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ আহমেদ রনি, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভির আজহার, বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিকুর রহমান, দিদার আলম, মামুন মিয়াসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দরা যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়Read More


নিউজিল্যান্ডে মসজিদে হামলাকারী ব্রেন্টন টারান্টের আমৃত্যু কারাদণ্ড, নেই প্যারোলের সুযোগ

গত বছর নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলা করে ৫১ জনকে হত্যায় অভিযুক্ত ব্রেন্টন টারান্টকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছে নিউজিল্যান্ডের একটি আদালত। সাজাপ্রাপ্ত ব্রেন্টন টারান্টের প্যারোলে মুক্তি পাওয়ারও কোনো সুযোগ থাকবে না। এই প্রথমবারের মত নিউজিল্যান্ডে প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয়া হলো। হামলাকারী ব্রেন্টন টারান্টকে আমৃত্যু কারাগারে থাকতে হবে। নিউজিল্যান্ডের বিচার ব্যবস্থায় মৃত্যুদণ্ডের শাস্তি দেয়ার কোনো সুযোগ নেই। ২৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান, যার বিরুদ্ধে ৫১ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে, আরো ৪০ জনকে হত্যার চেষ্টা করেছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগও দায়ের করা হয়েছে। দণ্ডাদেশ দেয়ার সময় বিচারক মন্তব্য করেন যে, ব্রেন্টনRead More


ভগ্নিপতির থাপ্পড়ের জেরে ভাগ্নে-ভাগ্নিকে গলা কেটে হত্যা

বাঞ্ছারামপুর উপজেলার ভাই-বোন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

বাঞ্ছারামপুর উপজেলার চাঞ্চল্যকর ভাই-বোন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। থাপ্পড়ের শোধ তুলতে মেহেদী হাসান কামরুল (১০) ও তার বোন শিফা আক্তারকে (১৪) গলা কেটে খুন করে মামা বাদল মিয়া (৩০)। দুই ভাগ্নে-ভাগ্নিকে খুনের দায় স্বীকার করেছে ঘাতক বাদল। বুধবার (২৬ আগস্ট) রাতে জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বাদল কুমিল্লার হোমনা উপজেলার খোদে-দাউদপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে। গত মঙ্গলবার (২৫ আগস্ট) মধ্যরাতে ঢাকার সবুজবাগ থানা এলাকা থেকে বাদলকে আটক করে পুলিশ। বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, বাহরাইন প্রবাসী বাদল গত মার্চ মাসে দেশে ফিরে আসেন। গ্রামেRead More


নবীনগরে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার রহস্যজনক মৃত্যু 

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: নবীনগরে খন্দকার রফিকুল ইসলাম সুদন(৯০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।আজ বৃহস্পতিবার (২৭/৮) ভোর রাতে  উপজেলার রছুল্লাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রছুল্লাবাদ গ্রামের বাসীন্দা সাবেক সেনা কর্মকর্তা খন্দকার রফিকুল ইসলাম সুদন তার নিজ বাড়ি থেকে কিছু দূরে  নিম গাছের সাথে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। সূত্রে জানা যায়, বৃহস্পতিবার  আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে  স্থানীয় মহিলারা ওই সেনা কর্মকর্তার ঝুলন্ত লাশ  দেখতে পায়। পরে আশেপাশের লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দিলে পুলিশ  লাশটি উদ্ধার করেন। জানা যায়, গত কিছুদিনRead More


লেবাননে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নবীনগরের মো. আবু জামাল নামে এক প্রবাসীর মৃত্যু

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ জোড়া বিস্ফোরণের ঘটনায় মো. আবু জামাল (২৫) নামে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে লেবানন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলার তিন যুবকের মৃত্যু হলো। মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় আড়াইটা থেকে তিনটার দিকে লেবাননের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় সে মারা যান। নিহত ওই যুবক নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের দুধ মিয়ার ছেলে।নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে সাড়ে চার লাখ টাকা খরচ করে কোম্পানি ভিসায় লেবাননে পাড়ি জমান জামাল। গত ৪ আগস্ট বৈরুত বন্দরের পিৎজা শপে কাজRead More


This site is protected by wp-copyrightpro.com