Main Menu

মুজিববর্ষে আশুগঞ্জে যুবলীগের বৃক্ষরোপন অভিযান

[Web-Dorado_Zoom]

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কর্মসূচি ‘মুজিববর্ষ’ উপলক্ষে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যুবলীগের বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলার আশুগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত হয়।

এসময় আশুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মো. সাইফুর রহমান মনি, যুগ্ম আহবায়ক আতাউর রহমান কবির, শেখ মো. দাউদ অপি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ আহমেদ রনি, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভির আজহার, বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিকুর রহমান, দিদার আলম, মামুন মিয়াসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দরা যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেশ কয়েকটি ফলদ, ঔষধি, ফুল ও বনজ গাছ রোপন করেন। এসময় তারা সকলকে বেশী বেশী করে গাছ রোপন করার জন্য অনুরোধ করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares