Main Menu

বাঞ্ছারামপুরে খাটের নিচ থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ গ্রামে নিজ বাড়ির খাটের নিচ থেকে শিপা আক্তার (১৪) ও কামরুল হাসান (১০) নামে ভাই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। নিহত দুই কিশোরী ওই গ্রামের সৌদিফেরত প্রবাসী কামাল মিয়ার সন্তান। এদিকে ঘটনার জানার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ গ্রামের ব্রিজ সংলগ্ন সৌদি ফেরত প্রবাসী কামাল মিয়ার ছেলে সলিমাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র কামরুল হাসান(১০)কে বিকেল থেকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। ছেলেকে না পেয়ে মা হাসিনা আক্তার মেয়ে ও বাঞ্ছারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী শিপা আক্তার(১৪) কে রান্নাঘরে রেখে ছেলের সন্ধ্যানে যান। পরে ছেলের সন্ধ্যান না পেয়ে বাড়ীতে ফিরে এসে দেখেন মেয়েও নিখোঁজ। পরে বসত ঘরে এসে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে তিনি সংজ্ঞা হারান।

খবর পেয়ে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করেন। ঘটনার পর থেকে নিহতের মামা বাদল পলাতক রয়েছেন। কেন মামা পলাতক এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

এই বিষয়ে ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares