Main Menu

July, 2020

 

বিস্ময়ের রোববার! খালি চোখেই দেখা যাবে পাঁচটি গ্রহ

অসীম রহস্যমণ্ডিত আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড। বিশাল এ জগতে প্রতিনিয়তই ঘটে চলেছে অসংখ্য মহাজাগতিক ঘটনা। এর হাতেগোনা কয়েকটি হয়তো চোখে পড়ে মানুষের, বাকিগুলো থেকে যায় অজানাই। রোববার তেমনই এক মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী হতে চলেছে পৃথিবীবাসী। এদিন চাঁদের সঙ্গে আরও পাঁচটি গ্রহকে দেখা যাবে একদম খালি চোখে। অর্থাৎ, শত কোটি মাইল দূরের গ্রহগুলো দেখতে কোনও টেলিস্কোপের দরকার পড়বে না। জানা গেছে, রোববার আকাশে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি- এই পাঁচটি গ্রহকে খালি চোখে দেখা যাবে। তবে এ দৃশ্য দেখতে চাইলে ঘুম থেকে একটু তাড়াতাড়িই উঠতে হবে। গবেষকরা জানিয়েছেন, খালি চোখে পাঁচটিRead More


করোনা কালিন প্রবাসীদের বোবা কান্না

আমিন ব্যাপারী,কাতার প্রতিনিধি::  প্রবাসে সোনার হরিণের সন্ধানে আসা বাংলার সোনার ছেলেরা করোনা কারিনা সময়ে কর্মহীন হয়ে ঋণের বোঝা নিয়ে বোবা কান্না পরিনিত হয়েছে তাদের জীবন।এক দিকে রঙিন স্বপ্ন অন্যদিকে হতাশা তিলে তিলে মারছে অথচ এই সব রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। বর্তমান বিশ্বে ১ কোটির অধিক প্রবাসী বাংলাদেশি মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকাসহ বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরিবারের সচ্ছলতা আনতে এসব প্রবাসীরা বিদেশ পাড়ি জমিয়েছেন। অন্যদিকে আবার যখন প্রবাসীরা বাংলাদেশে যায় তখন বিমানবন্দরে প্রবাসীদের সাথে অবমূল্যায়ন ও দুর্ব্যবহার প্রতিনিয়ত শোনা যায় প্রবাসীদের কাছ থেকে।এইRead More


নবীনগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক সহ গ্রেপ্তার ৩ 

নবীনগর নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর বাজার এলাকা থেকে ২২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নবীনগর থানা পুলিশ। আটককৃতরা হলেন পৌর এলাকার আলীয়বাদ গ্রামের  মৃত আব্দুর রউফের ছেলে শফিকুল ইসলাম (৪০),সামসুজ্জামানের ছেলে  বিপ্লব মিয়া (৩৮) ও হাসপাতাল পাড়ার ডাক্তার মো. নূরুল হুদার ভাই  মো. শামসুল হুদা (৩৪)। সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে নবীনগর থানার নবাগত অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর এর নেতৃত্বে এসআই জুয়েল সরকার, রুবেল ফরাজী, আনিসুজ্জামান, এএসআই জহিরুল ইসলাম উপজেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপজেলার ইব্রাহিমপুর বাজার এলাকা থেকে ২২৫Read More


নবীনগর প্রেসক্লাব সভাপতি ও একজন স্বাস্থ্য সহকারিসহ ৮ জন করোনায় আক্রান্ত

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সভাপতি  ও একজন স্বাস্থ্য সহকারিসহ ৮জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৯১ জনে গিয়ে দাঁড়ালো। তবে করোনাভাইরাস শনাক্ত হওয়া ২৯১ জনের মধ্যে ইতিমধ্যে ১১৫ জন সুস্থ হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ৭ জন। জানা যায়, আজ শনিবার আইইডিসিআর হতে নতুন করে ৮ জনের করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোশরাত ফারখান্দা জেবিন। আজ প্রাপ্ত রিপোর্টে করোনা শনাক্ত হওয়া ব্যাক্তিরা হলেন, নবীনগর প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন (৫৩), স্বাস্থ্য সহকারি রাকিব উদ্দিন খানRead More


নবীনগরে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গলায় ফাঁস লাগিয়ে কামরুন নাহার নিলা (২০)নামে এক গৃহবধুর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সে উপজেলার বীরগাঁও গ্রামের সৌদি প্রবাসি মো. সেলিম সরকারের স্ত্রী। আজ ( ১৮জুলাই) শনিবার আনুমানিক ভোর রাতের দিকে উপজেলার বীরগাও গ্রামে নিহতের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আলম সরকার জানান, আজ শনিবার সকালে গলায় ফাঁসলাগানো অবস্থায় গৃহবধু কামরুন নাহারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধু সৌদিআরব প্রবাসি সেলিম সরকারের ৪নম্বর স্ত্রী। ৪জন স্ত্রীর মধ্যে আগের দু’জন স্ত্রীর সাথে সেলিমের ছাড়াছারি হয়েছে। বর্তমানে তার দুজন স্ত্রী রয়েছে। তাদেরRead More


কসবায় ২০ কেজি গাঁজা সহ গ্রেফতার -১, গাড়ি জব্দ

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২০কেজি গাঁজাসহ পিক-আপ  ভ্যান জব্দ।  সফিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা,  ১জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ(১৮জুলাই)  ভোরে জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদে কসবা উপজেলার বিনাউটি ইউপির মজলিশ পুর নুরু মোল্লার বাড়িরর পাশে পাকা রাস্তার উপর থেকে একটি পিক আপ ভ্যান আটক করে যার নম্বর-ঢাকা মেট্রো-ন-১৭-৬৬৪৯। এর ভিতর থেকে ২০কেজি গাঁজা উদ্ধার এবং গাড়ির চালক  মহাদেব দেবনাথ কে আটক করা হয়। গাঁজার মালিক সফিক মিয়া-পিতা-বসু মিয়া সাং-লতুয়ামুড়া, সবুজ মিয়া -পিতা-হিরন মিয়া-সাং-আকাবপুর,ওয়াসিম মিয়া পিতা-মিজান মিয়া, ও জুয়েল মিয়া পিতা-নুরুল ইসলাম  উভয় সাং-ধজনগর,কসবা,ব্রাহ্মণবাড়িয়া, পালিয়ে যায় বলে আটককৃত ব্যক্তিসহ ডিবিRead More


আসামির হাতে পুলিশের এএসআই খুনের ঘটনায় গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর ও শাহপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, চান্দপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আবুল হোসেন (৩০) ও মুছা মিয়ার ছেলে ইসমাইল হোসেন (২০)। এর মধ্যে ইসমাইল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত মামুন মিয়ার ভাই। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান জানান, মূল অভিযুক্ত মামুনকে গ্রেফতারের চেষ্টা চলছে। এএসআই আমির হোসেন হত্যাকা-ের ঘটনায় থানার আরেক এএসআই মণি শঙ্কর চাকমা বাদিRead More


সরাইলে মেঘনার ভাঙ্গনে চাতাল কল সহ প্রায় ১০টি প্রতিষ্ঠান মেঘনা গর্ভে বিলীন

সরাইল প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পানিশ্বর এলাকায় প্রতিবছর বর্ষাকালে মেঘনা নদীর ভাঙ্গনে তীরবর্তী এলাকার মানুষের ঘর, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও জমি ভেঙ্গে মেঘনায় বিলীন হচ্ছে । এতে বাড়ী ঘর ব্যাবসা প্রতিষ্ঠান হারিয়ে এখন অনেকেই মানবেতর জীবন যাপন করছে। বেকার কর্মহীন হয়ে পড়ছে মেঘনার তীরবর্তী এলাকার শত শত পরিবার । প্রতিবছরের মত এবারও বর্ষায় পানিতে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ওই এলাকার চাতাল কল,মাদ্রাসা ,বাড়ীঘর সহ প্রায় ১০টি প্রতিষ্ঠান মেঘনা গর্বে বিলীন হয়ে গেছে।ভাঙ্গনের কবলে এলাকাটি। গত বৃহস্পতিবার সরাইল উপজেলার পানিশ্বরে মেঘনা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমাRead More


নিছার চৌধুরীর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টুয়েন্টিফোরডটকম এর শোক প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট জনসেবক, রাজনীতিবিদ ও কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আফজাল হোসেন চৌধুরী নিছারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়া টুয়েন্টিফোর ডটকম পরিবার। জেলার প্রথম প্রতিষ্ঠিত হওয়া এই অনলাইন পোর্টালটির প্রকাশক সারুয়ার জাহান দিপু ও সম্পাদক আলি আসিফ গলিব তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোক বার্তায় মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তারা বলেন, আফজাল হোসেন চৌধুরী নিছার এর মৃত্যু অপূরণীয় ক্ষতি। নিছার চৌধুরী জনমানুষের কল্যাণে কাজ করে গেছেন তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াবাসী একজন সেবক হারালো। শোক বার্তায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলেরRead More


সাংবাদিক আশিকুল ইসলামের মাতার মৃত্যুতে পৌর মেয়র নায়ার কবিরের শোক

ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাচীনতম সংবাদপত্র পরিবেশক প্রতিষ্ঠান “রেকটো”এর প্রতিষ্ঠাতা ও সংবাদপত্রসেবী মরহুম মোঃ মহিউল ইসলামের সহধর্মীনি ও বাংলাভিশন টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, জেলা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক কোষাধক্ষ্য মোঃ আশিকুল ইসলামের মাতা মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। তিনি এক বিবৃতিতে মরহুমার বিদেহী আতœার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)


This site is protected by wp-copyrightpro.com