Main Menu

নবীনগর প্রেসক্লাব সভাপতি ও একজন স্বাস্থ্য সহকারিসহ ৮ জন করোনায় আক্রান্ত

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সভাপতি  ও একজন স্বাস্থ্য সহকারিসহ ৮জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৯১ জনে গিয়ে দাঁড়ালো। তবে করোনাভাইরাস শনাক্ত হওয়া ২৯১ জনের মধ্যে ইতিমধ্যে ১১৫ জন সুস্থ হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ৭ জন।
জানা যায়, আজ শনিবার আইইডিসিআর হতে নতুন করে ৮ জনের করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোশরাত ফারখান্দা জেবিন। আজ প্রাপ্ত রিপোর্টে করোনা শনাক্ত হওয়া ব্যাক্তিরা হলেন, নবীনগর প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন (৫৩), স্বাস্থ্য সহকারি রাকিব উদ্দিন খান (৩৫), জুয়েল রানা (২০), কামরুন্নাহার (৪৬), নূরজাহান (৬৫), অপু রানী (২৮), সজল চন্দ্র দাস (৩০) ও সাজেদুল হক (২৫)।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares