Main Menu

আসামির হাতে পুলিশের এএসআই খুনের ঘটনায় গ্রেফতার ২

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর ও শাহপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, চান্দপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আবুল হোসেন (৩০) ও মুছা মিয়ার ছেলে ইসমাইল হোসেন (২০)। এর মধ্যে ইসমাইল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত মামুন মিয়ার ভাই।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান জানান, মূল অভিযুক্ত মামুনকে গ্রেফতারের চেষ্টা চলছে। এএসআই আমির হোসেন হত্যাকা-ের ঘটনায় থানার আরেক এএসআই মণি শঙ্কর চাকমা বাদি হয়ে শুক্রবার রাতে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

এর আগে গতকাল শুক্রবার (১৭ জুলাই) বিকেলে একটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত চান্দপুর গ্রামের মামুন মিয়াকে ধরতে সহকর্মী মণি শঙ্করকে নিয়ে অভিযানে যান এসএসআই আমির। চান্দপুর বাজারে আসামি মামুনকে ধরার সময় ধস্তাধস্তির এক পর্যায়ে আমিরের বুকে ছুরি চালিয়ে দেন মামুন। এ সময় মণি শঙ্করকেও আহত করে পালিয়ে যান আসামি মামুন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমিরকে মৃত ঘোষণা করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares