Main Menu

July, 2020

 

পৌর পরিষদের মাসিক সভা

কোরবানির পর আমাদের সচেতনতাই পারে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে:: পৌর মেয়র নায়ার কবির

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পৌর পরিষদের মাসিক সভা গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় মেয়র কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ কাউছার, মোঃ ফেরদৌস মিয়া, শাহ মোঃ শরীফ ভান্ডারী, আলহাজ্ব মোঃ মুরাদ খান, আব্দুল হাই ডাবলু, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন পৌর সচিব মোঃ সামছুদ্দিন। সভায় সভাপতিরRead More


৯ আগস্ট থেকে একাদশে ভর্তি শুরু

আগামী ৯ আগস্ট থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। রোববার অধ্যাপক মু. জিয়াউল হক (ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান) বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, এ বছর একাদশ শ্রেণিতে ভর্তিতে মুক্তিযোদ্ধা, প্রবাসী ও বিকেএসপি কোটা বহাল থাকছে। তবে, অন্যান্য কোটা নিয়ে প্রস্তাবিত খসড়া নীতিমালায় কোনো কিছু উল্লেখ করা হয়নি। ভর্তি প্রক্রিয়ায় জটিলতা ও ব্যয় কমাতে এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া বাতিল করা হয়েছে। শুধু অনলাইনে সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া ভর্তিতে ফি আবেদন ফি ও ভর্তি ফি কিছুটা বাড়ানোRead More


চেতনায় তিতাস :: এ কে সরকার শাওন

তিতাস মানে বহতা নদী তিতাস ঢেউয়ের ঝলক! তিতাস পাড়ে বি-বাড়িয়া সংস্কৃতির বিশ্বলোক! তিতাস হলো গ্যাসের রাজা তিতাস পলি মাটি! তিতাস তীরে সুখ-সমৃদ্ধি বীর বীরত্বের ঘাটি! তিতাস যেন রূপকথার মন ভোলানো গ্রাম! নদীর তীরে ছায়া কুঞ্জে হাজার ধীমানের ধাম! তিতাসের চির উল্লাস কল্প-কবিতা-গান! তিতাসে বয় সুর লহরী জুড়ায় সবার প্রাণ! তিতাস পাড়ের ছেলে আমি তিতাস অহংকার! তাঁর টানেই ছুটে আসি আমরা বারংবার! তিতাস আমার জন্মভূমি তিতাস আমার মা! তার উপরে আঘাত আসলে সহজ সরল থাকবো না! তিতাস পাড়ে ময়লার স্তুপ ছিঃ ছিঃ এ কি রূপ! এ রূপ দেখে ধীমানেরা আজো কেনRead More


নবীনগরে তিতাস ও বুড়ি নদী দূষণ রোধে সর্বস্তরের জনগণের সম্মিলিত মানববন্ধন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতবনিধিঃ  ‘নদী বাঁচাও, নবীনগর বাঁচাও’ এমন স্লোগানে রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সর্বস্তরের জনগণের উদ্যোগে সচেতন নাগরিকদের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে  এসময় বক্তারা তিতাস ও বুড়ী নদী খননে অনিয়ম, দুর্নীতি, অবহেলা ও পৌরসভার বাসা-বাড়ির ময়লা-আর্বজনা ফেলে দূষণ, দখল ও ভরাটের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী আব্দুল বাতেন সুমন বলেন, নবীনগরে পৌরসভার জন্য নির্দিষ্ট ডাম্পিং স্টেশন থাকা সত্ত্বেও কেন নদীতে ময়লা ফেলা হচ্ছে? দ্রুত এ বিষয়ে এমপি এবাদুল করিম বুলবুল সাহেব ও মেয়র এড. শিব শংকর দাসের দৃষ্টি কামনা করছি। এ সময়Read More


ব্রাহ্মণবাড়িযার কসবায় আইনন্ত্রীর বিশেষ বরাদ্ধ থেকে ১০লাখ টাকায় ২৯টি সরকারি প্রাঃ বিদ্যালয়কে ৬শত বেঞ্চ প্রদান

কসবা প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনন্ত্রী আনিসুল হকের বিশেষ বরাদ্ধ টিআরের টাকা থেকে ১০লাখ টাকায় ২৯টি সরকারি প্রাঃবিদ্যালয়কে ৬শত বেঞ্চ প্রদান করা হয়। আজ সকালে কসবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার  আয়োজিত সভায় উপজেলার ২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ৬শত বেঞ্চ প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন; কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভুইয়া জীবন,কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃমনির হোসেন,কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম প্রমুখ। এই সময় কসবা উপজেলা প্রকল্প কর্মকর্তা তাপস চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসারRead More


সদরে জরুরী বিভাগ ফেলে প্রাইভেট চেম্বারে ডাক্তার!

২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক সোলাইমান মিয়া। ৩৯তম বিসিএসে স্বাস্থ্য বিভাগে যোগদান করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে উপজেলায় তার পদায়ন হলেও সাবেক এক সিভিল সার্জনকে ম্যানেজ করে তিনি ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ডেপুটেশনে কর্মরত আছেন। ডেপুটেশনে জেলার এই বৃহৎ হাসপাতালে যোগদান করলেও এক ঐশ্বরিক ছত্রছায়ায় জুনিয়র হয়েও কাউকে পরোয়া করতে নারাজ চিকিৎসক সোলাইমান। তাই নিজের খেয়াল খুশিমতো সরকারি ডিউটি না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷ তার বিরুদ্ধে বহিঃবিভাগে রোগীদেরকে ভিজিটিং কার্ড দিয়ে প্রাইভেট চেম্বারে যেতে বলেন, একাধিক রোগীর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্বাস্থ্য বিভাগের একাধিক সূত্রে জানা যায়,Read More


সরাইল ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকার মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইসলামাবাদ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিমের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়। ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় সিলেট অভিমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জসিম নিহত হন। ওসি আরও জানান, মোটরসাইকেলটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তবে প্রাইভেটকার ও চালককে আটক করাRead More


চির নিদ্রায় শায়িত হলেন চৌধুরী মো. আফজাল হোসেন নিসার

বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক চৌধুরী মো. আফজাল হোসেন নিসারের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে তাঁর নিজ গ্রাম চিনাইরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। করোনা পজিটিভ হওয়ায় স্বাস্থ্যবিধি মেনেই সম্পন্ন হয় আনুষ্ঠানিকতা। তাঁর জানাজায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী, সরাইল উপজেলা চেয়ারম্যান মোঃ রফিক ঠাকুর, জেলা পরিষদেরRead More


আফজাল হোসেন নিসারের মৃত্যুতে মোকতাদির চৌধুরী এমপি’র শোক

বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক চৌধুরী মো. আফজাল হোসেন নিসারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এক শোকবার্তায় মোকতাদির চৌধুরী এমপি বলেন, চৌধুরী মো. আফজাল হোসেন নিসার ছিলেন আমার একজন ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী। তিনি ছিলেন সহৃদয়বান মানুষ এবং সমাজসেবক। একজন রাজনৈতিক কর্মী এবং সমাজকর্মী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এবং বিজয়নগর উপজেলায় তাঁর যথেষ্ট অবদান রয়েছে। তিনি সবসময় মুক্তিযুদ্ধ ও জাতির পিতারRead More


চৌধুরী মোঃ আফজাল হোসেন নিছার এর মৃত্যুতে পৌর মেয়র নায়ার কবিরের গভীর শোক

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান চৌধুরী মোঃ আফজাল হোসেন নিছার এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


This site is protected by wp-copyrightpro.com